প্রথম বাংলা পত্রিকা কোনটি?
-
ক
কল্লোল
-
খ
প্রভাকর
-
গ
সংবাদ
-
ঘ
দিগদর্শন
সমাচার দর্পণকেপ্রথম বাংলা পত্রিকা হিসেবে ধরা হয়। ২০০ বছর আগে ১৮১৮ সালের ২৩ মে এটি বের হয় শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে। জশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড ছিলেন সাপ্তাহিকটির উদ্যোক্তা; আর জন ক্লার্ক মার্শম্যান ছিলেন সম্পাদক। এর দাম ছিল চার আনা। ১৮৩৬ সালে পত্রিকার সার্কুলেশন ছিল ৪০০, যা ওই সময়ে সর্বোচ্চ। ১৮৪১ সালের ডিসেম্বর পর্যন্ত পত্রিকাটি প্রকাশিত হয়।
সমাচার দর্পণ প্রকাশের চার দশক আগেই ভারতবর্ষে আধুনিক সংবাদপত্রের সূচনা ঘটে। ১৭৮০ সালে বেঙ্গল গেজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার নামে দুই পাতার ইংরেজি সাপ্তাহিক বের করেন জেমস অগাস্টাস হিকি। তিনি এ জন্য দুই বছর আগেই কলকাতায় ছাপাখানা বসান। ১৮১৮ সাল পর্যন্ত কলকাতা থেকে প্রকাশিত সব পত্রিকা ছিল ইংরেজি এবং ইউরোপীয়দের দ্বারা সম্পাদিত বা পরিচালিত।
১৮১৮ সালের এপ্রিলে দিগদর্শন নামে বাংলা মাসিকপত্র বের করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী। সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। পত্রিকার ২৬টি বাংলা সংস্করণ এবং ১৬টি ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। ইংরেজি সংস্করণের নামপত্রে লেখা হতো ‘ম্যাগাজিন ফর ইন্ডিয়ান ইয়ুথ’। সাময়িকীতে নিবন্ধের পাশাপাশি কিছু গল্পও ছাপা হতে থাকে। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
বাঙালি নিয়ন্ত্রিত প্রথম বাংলা সংবাদপত্র বাঙ্গাল গেজেট (১৮১৮)। এর কোনো কপি পাওয়া যায়নি। ফলে এর সঠিক প্রকাশ-তারিখ জানা যায় না। বাঙ্গাল গেজেট–এর প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, আর সম্পাদক ছিলেন হরচন্দ্র রায়। পত্রিকাটি চলেছিল বছরখানেক।
ঈশ্বরচন্দ্র গুপ্তের সাপ্তাহিক সংবাদ প্রভাকর (১৮৩১) প্রথম সাহিত্যপত্রিকা। তিনি সংবাদ রত্নাবলী (১৮৩২), পাষণ্ড পীড়ন (১৮৪৬) ও সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭) নামে আরও তিনটি পত্রিকা প্রকাশ করেন। ১৯৩১ সালে মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভারাজেন্দ্র বের হয়। সাপ্তাহিকটির সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ।
সোর্স প্রথম আলো।
Related Question
View All-
ক
সংবাদ প্রভাকর
-
খ
বর্তমান
-
গ
দিগদর্শন
-
ঘ
কল্লোল
-
ক
কল্লোল
-
খ
দিগদর্শন
-
গ
সংবাদ প্রভাকর
-
ঘ
সমাচার দর্পণ
-
ক
১৮৪৩
-
খ
১৮৩২
-
গ
১৮১৮
-
ঘ
১৮৩১
-
ক
দিগ্দর্শন
-
খ
তত্ত্ববোধিনী
-
গ
সংবাদ প্রভাকর
-
ঘ
বঙ্গদর্শন
-
ক
কল্লোল
-
খ
দিগদর্শন
-
গ
সংবাদ প্রভাকর
-
ঘ
সমাচার দর্শন
-
ক
সংবাদ প্রভাকর
-
খ
বাঙ্গাল গেজেট
-
গ
সম্বাদ কৌমদী
-
ঘ
সমাচার দর্পণ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন