প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?

Updated: 2 weeks ago
  • রাজা শশাঙ্ক
  • গিয়াস উদ্দিন আজম শাহ
  • ফখরুদ্দীন মোবারক
  • লক্ষণ সেন
6.1k
ব্যাখ্যাঃ

প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। তিনি সপ্তম শতকে (আনুমানিক ৬০৬-৬২৫ খ্রিস্টাব্দে) স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের পূর্বে বাংলা ছোট ছোট স্বাধীন অঞ্চলে বিভক্ত ছিল, যা 'গৌড়' ও 'বঙ্গ' নামে পরিচিত ছিল। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ (বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়)। তিনি প্রথম বাংলা অঞ্চলের পৃথক জনপদগুলোকে একত্রিত করে একটি একক ও শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র গঠন করেন।

           গৌড় সাম্রাজ্য (সপ্তম শতক)   রাজা শশাঙ্ক (৬০৬–৬২৫ খ্রিস্টাব্দ)

অন্যান্য অপশন: গিয়াস উদ্দিন আজম শাহ: ইলিয়াছ শাহী বংশের সুবিচারক সুলতান; ফখরুদ্দীন মোবারক শাহ: বাংলার প্রথম স্বাধীন মুসলিম সুলতান (সোনারগাঁও); লক্ষণ সেন: সেন বংশের শেষ হিন্দু রাজা।

শশাঙ্ক প্রথম গৌড়ে রাজ্য স্থাপন করেন। শশাঙ্কের ধর্ম ছিল- শৈব। তিনি ছিলেন প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম নৃপতি রাজা । গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসকদের পদবি ছিল- মহাসামন্ত। শশাঙ্কের রাজধানীর নাম- কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদে অবস্থিত)। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত অথবা ভ্রাতুষ্পুত্র। হিউয়েন সাঙ রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন। শশাঙ্ক মৃত্যুবরণ করেন- ৬৩৭ খ্রিস্টাব্দের দিকে ।

প্রথম স্বাধীন রাজা: শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা।

রাজত্বকাল: তিনি আনুমানিক ৫৯০/৬০০ খ্রিস্টাব্দ থেকে ৬২৫/৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় রাজত্ব করেন।

রাজধানী: তাঁর রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ, যা বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত।

পূর্বপরিচয়: শশাঙ্ক প্রথম জীবনে পরবর্তী গুপ্ত বংশের রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত ছিলেন।

গৌড়তন্ত্র: তিনি বাংলার একটি শক্তিশালী শাসনব্যবস্থা বা রাজনৈতিক কাঠামো গড়ে তোলেন, যা ইতিহাসে 'গৌড়তন্ত্র' নামে পরিচিত।

ধর্মীয় পরিচয়: শশাঙ্ক অত্যন্ত গোঁড়া শৈব (শিবের উপাসক) ছিলেন।

বৌদ্ধ বিদ্বেষ: চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এবং হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট তাঁদের লেখায় শশাঙ্ককে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে উল্লেখ করেছেন। এমনকি তিনি বুদ্ধগয়ার 'বোধিবৃক্ষ' উপড়ে ফেলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রধান শত্রু ও যুদ্ধ: তিনি কনৌজের মৌখরী রাজা গ্রহবর্মনকে হত্যা করেন।

তিনি থানেশ্বরের রাজা এবং হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধনকে হত্যা করেন।

হর্ষবর্ধন তাঁর ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।

বঙ্গাব্দ প্রবর্তন: অনেক ঐতিহাসিকের মতে, শশাঙ্ক তাঁর সিংহাসন আরোহণের দিন থেকে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ গণনা শুরু করেন।

মুদ্রা: তিনি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রচলন করেন, যা 'দিনার' নামে পরিচিত ছিল। তাঁর মুদ্রায় শিব ও ষাঁড়ের প্রতিকৃতি থাকত

Related Question

View All
Updated: 4 weeks ago
  • Microsoft
  • Tesla
  • OpenAI
  • Google
191
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই