'বঙ্গ' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

Updated: 1 year ago
  • ক
    চৈনিক
  • খ
    মঙ্গলীয়
  • গ
    গ্রিক
  • ঘ
    বাংলা
683
Add Explanation

আমরা জানি, আমাদের দেশের নাম বাংলাদেশ। তবে, সংবিধান অনুযায়ী নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । এই নামেরও একটা ইতিহাস আছে। বলার অপেক্ষা রাখে না, দেশের নামের সঙ্গে ভূখণ্ডের সীমানার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর নানা সময়ে এর সীমানারও বদল হয়েছে ।

প্রাচীনকালে আমাদের বাংলাদেশ নানা জনপদে বিভক্ত ছিল । তা এই গ্রন্থের শুরুর দিকে আলোচনা করা হয়েছে । মহাভারত এবং গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় ‘বাংলা' নামের উল্লেখ পাওয়া যায় । তার অনেক পরে ১৩৪২ খ্রিষ্টাব্দে শামসউদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার তিনটি প্রধান কেন্দ্র লখনৌতি বা লক্ষণাবতী (গৌড়), সাতগাঁও (রাঢ়) ও সোনারগাঁ (বঙ্গ)-কে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন । এর স্বাধীনতা ২০০ বছর স্থায়ী হয়েছিল । ইলিয়াস শাহের উপাধি ছিল 'শাহ-ই-বাঙ্গালাহ', 'শাহ-ই-বাঙ্গালিয়ান’, ‘সুলতান-ই- বাঙ্গালাহ'। আর তখন থেকে সমগ্র বাংলা অঞ্চল ‘বাঙ্গালাহ' নামে পরিচিতি লাভ করে । মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলার পরিচয় হয় ‘সুবাহ বাংলা' নামে । তবে, ইউরোপীয়রা বিশেষভাবে পর্তুগিজরা ‘বেঙ্গালা' নামে অভিহিত করেছে এই অঞ্চলকে এবং ইংরেজরা বলত ‘বেঙ্গল' ।

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা নামে পৃথক প্রদেশ করা হয় । বাংলার অধীনে ছিল বিহার, উড়িষ্যা এবং ছোট নাগপুর । পরে ১৯০৫ সালে বর্তমান বাংলাদেশ ও ভারতের আসাম নিয়ে ‘পূর্ববঙ্গ ও আসাম' নামে নতুন প্রদেশ গঠন করা হয় । আন্দোলনের মুখে ৬ বছর পরে বঙ্গভঙ্গ বাতিল করে ইংরেজ সরকার । ১৯৪৭ সালে ইংরেজ শাসনের অবসান হলে পশ্চিমবঙ্গ ভারতে আর পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় । পাকিস্তান আমলেও আজকের বাংলাদেশ ‘পূর্ববঙ্গ' নামেই পরিচিত ছিল । পাকিস্তান সরকার পূর্ববঙ্গ পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করলে বঙ্গবন্ধু এর বিরোধিতা করেন । বঙ্গবন্ধু বলেন, বাংলা নামের দীর্ঘ ইতিহাস-ঐতিহ্য আছে । তাই বাংলার নাম পরিবর্তনের পূর্বে গণভোটের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মতামত গ্রহণ করতে হবে । ১৯৭১ সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ।

Related Question

View All
  • ক
    পাকিস্তানিরা
  • খ
    ভারতীয়রা
  • গ
    ইংরেজরা
  • ঘ
    পর্তুগিজরা
1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই