বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান কোনটি?

Updated: 3 months ago
  • BREB
  • BPDB
  • PGCB
  • DESCO
1.2k
উত্তরঃ

বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ

 

পিজিসিবি সারাদেশে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক উন্নয়নে সবার নিকট মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ভরযোগ্য সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলার রূপকল্প নিয়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত বিদ্যুৎ সঞ্চালন সিস্টেমের পরিবর্ধন করে যাচ্ছে। কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে- ন্যাশনাল গ্রিডকে ক্রমোন্নয়নের মাধ্যমে আরও দক্ষ ও কার্যকর করে গড়ে তোলা। এ লক্ষ্যে পিজিসিবি প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, প্রাথমিক সম্ভাব্যতা যাচাই, অনুসন্ধান, গবেষণা, প্রকৌশল ডিজাইন প্রস্তুতের মাধ্যমে সঞ্চালন লাইন এবং গ্রিড উপকেন্দ্র নির্মাণ করে যাচ্ছে। একইসঙ্গে সঞ্চালন লাইন, গ্রিড উপকেন্দ্র, লোড ডিসপ্যাচ সেন্টার ও যোগাযোগ সুবিধাসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করাও এর লক্ষ্য। পিজিসিবি কোয়ালিটি ম্যানেজমেন্টের আর্ন্তজাতিক স্বীকৃত মানের সর্বশেষ ভার্সন ISO 9001:2015 সনদধারী প্রতিষ্ঠান। এছাড়াও কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক স্বীকৃত মান ISO 45001:2018 অর্জন করেছে পিজিসিবি। বর্তমানে সারাদেশে পিজিসিবি’র বিদ্যুৎ সঞ্চালনের জন্য ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন, ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন এবং ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন রয়েছে। সেই সঙ্গে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি এইচভিডিসি ব্যাক-টু-ব্যাক স্টেশন (দুটি ব্লক সম্পন্ন) স্থাপন করা হয়েছে। এছাড়াও ৪০০/২৩০ কেভি গ্রিড সাবষ্টেশন, ৪০০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশন, ২৩০/১৩২ কেভি গ্রিড সাবষ্টেশন, ২৩০/৩৩ কেভি গ্রিড সাবষ্টেশন এবং ১৩২/৩৩ কেভি গ্রিড সাবষ্টেশন রয়েছে। বিদ্যুৎ সেক্টরে সরকারের মহাপরিকল্পনার সাথে সামঞ্জস্যতা রক্ষাকল্পে সরকারের ‘‘ভিশন ২০৪১” বাস্তবায়নে পিজিসিবি শক্তিশালী গ্রিড নেটওয়ার্ক গড়ে তোলার কাজ ক্রমশ জোরদার করছে।

  • বিদ্যুৎ শক্তির প্রধান উৎস- ২ টি। ১. পানি বিদ্যুৎ ২. তাপবিদ্যুৎ ।
  • ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন- ১৯০১ সালে ঢাকার আহসান মঞ্জিলে।
  • সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র (কুষ্টিয়া) |
  • বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি নদীতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, প্রতিষ্ঠিত - ১৯৬২ সালে।
  • আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র (১৯৬১), পাবনা জেলায় ।
  • বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী জেলায়।
  • প্রথম বেসরকারি খাতে বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র খুলনা বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র (১৯৯৮ সালে)।
  • ভূমিভিত্তিক দেশের সর্ববৃহৎ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হরিপুর (নারায়ণগঞ্জ)।
  • কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড় পুকুরিয়া, দিনাজপুর, রামপাল বিদ্যুৎকেন্দ্র, বাগেরহাট।
  • বাংলাদেশে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র সোনাগাজী, ফেনী।
  • কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্ৰ কক্সবাজার।

Related Question

View All
  • টেকনাফ
  • তেঁতুলিয়া
  • সুন্দরগঞ্জ, গাইবান্ধা
  • কাপ্তাই
24
  • মুহরী, সোনাগাজী
  • কাপ্তাই
  • কুতুবদিয়া
  • কীর্তনখোলা
31
  • কয়লা (Coal)
  • গ্যাস (Gas)
  • এইচএফও (HFO)
  • এইচএসডি (HSD)
24
Updated: 4 weeks ago
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০১
  • ২০০৩
57
  • ঢাকা জেলায়
  • সিলেট জেলায়
  • গাইবান্ধা জেলায়
  • চট্টগ্রাম জেলায়
67
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই