বাংলাদেশে বার ভুঁইয়ার অভ্যুত্থান ঘটে--
-
ক
বাবরের সময়
-
খ
আওরঙ্গজেবের সময়
-
গ
জাহাঙ্গীরের সময়
-
ঘ
আকবরের সময়
বারো ভুঁইয়া, মোগল সম্রাট আকবর - এর আমলে বাংলার বিভিন্ন অঞ্চল শাসনকারী কতিপয় জমিদার বা ভূস্বামী, বারো জন এমন শাসক ছিলেন, যাঁদেরকে বোঝানো হতো 'বারো ভূঁইয়া' বলে। আবার অনেকের অনুমান যে অতি প্রাচীনকালে হয়তো বাংলায় বারো সংখ্যক শক্তিশালী সামন্তরাজা ছিলেন যার ফলে ‘বারোভুঁইয়া’ শব্দটি জনশ্রুতিতে পরিণত হয়| ‘বারো ভুঁইয়া’দের সংখ্যা ১৩ জন ছিল।
এছাড়া এদের কিছু বিবরণ অসমের ইতিহাসেও দ্রষ্টব্য,কামরূপের এক অধিপতি গৌড়রাজের ভুঁইয়া ছিলেন বলেও জানা যায়। মধ্যযুগের উত্তর ভারতের শাসকরাও অনেক সময় বাংলাকে ” বারোভুইয়ার মুল্ক” বলে উল্লেখ করতেন (এদের অনেক বিবরণ আবুল ফজলের আইন - ই - আকবরি ও মির্জা নাথানের বহরিস্তান - ই - ঘইবিতে পাওয়া যায়)। এর কারণ হল যে বাংলার অধিপতি যেই হোক না কেন, পরম্পরাগতভাবে মূল শাসক এই ভুঁইয়ারাই ছিলেন। এর কিছু উদাহরণ আরও প্রাচীনকালে পাল,সেন ও গুপ্তদের আমলেও দেখা যায়।
রামপাল যখন বরেন্দ্র পুনরুদ্ধারের প্রস্তুতি করছিলেন তখন তাকে বিপুল সংখ্যক সামন্তকে ভূমিদানসহ বিভিন্ন উপঢৌকনের প্রলোভন দেখিয়ে নিজের পক্ষে টানতে হয়েছিল। সন্ধ্যাকর নন্দী রচিত “রামচরিতম্” কাব্যে এ বিষয়ের বিবরণ দ্রষ্টব্য।
বলাবাহুল্য, মূল রাজার অনুপস্থিতিতে বা অরাজক অবস্থায় এরাই হয়ে উঠতেন রাজ্যের প্রধান হর্তা - কর্তা। বাংলায় পাঠান কর্রানী বংশের রাজত্ব দূর্বল হয়ে পড়লে বাংলাদেশের সোনারগাঁও, খুলনা, বরিশাল প্রভৃতি অঞ্চলে কিছু সংখ্যক জমিদার স্বাধীন রাজার মতো রাজত্ব করতে থাকেন। সম্রাট আকবর ১৫৭৫ সালে বাংলা দখল করার পর এসকল জমিদার ঐক্যবদ্ধ হয়ে মোগল সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। 'বারো ভুঁইয়া' নামে পরিচিত এই সকল জমিদাররা
সম্রাট আকবর পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি। বাংলার শক্তিশালী জমিদারগণ মুঘলদের বশ্যতা স্বীকার করেনি। স্বাধীনতা রক্ষার্থে তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে লড়াই করতেন। বাংলার ইতিহাসে ভাটি অঞ্চলের এ জমিদারগণ বারো ভূঁইয়া নামে পরিচিত।
কয়েকজন শাসক
- ঈসা খান সোনারগাঁও অঞ্চল শাসন করেন।
- কেদার রায় বিক্রমপুর শাসন করেন।
- কিঙ্কর সেন পিরোজপুর শাসন করেন।
- ওসমান খা উড়িষ্যা শাসন করেন।
- প্রতিপাদিত্য যশোর অঞ্চল শাসন করেন।
- ফজল গাজী গাজীপুর শাসন করে।
- কন্দর্প রায় বরিশাল শাসন করে।
- পীতাম্বর পুঠিয়া শাসন করে।
Related Question
View All-
ক
পাল আমল
-
খ
মুঘল আমল
-
গ
সুলতানি আমল
-
ঘ
সেন আমল
-
ক
মোগল আমলের ১২ জন সেনাপতিকে
-
খ
বৃটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের
-
গ
উপরে উল্লেখিত সকলকে
-
ঘ
বড় বড় স্বাধীন জমিদার
-
ক
বাংলার বারো ভুঁইঞাদের একজন
-
খ
রাজপুত রাজা
-
গ
বাংলার শাসক
-
ঘ
মোগল সেনাপতি
-
ক
Isa Khan
-
খ
Musa Khan
-
গ
Mahmud Khan
-
ঘ
Alawol Khan
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন