বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?

Updated: 6 months ago
  • হাতি/হাতী
  • নারি/ নারী
  • জাতি/জাতী
  • দাদি/ দাদী
12.5k
উত্তরঃ

বাংলা বানান রীতি অনুযায়ী  হাতি/হাতী শব্দ দুটির বানান শুদ্ধ
নারী - মহিলা; নাড়ী - শিরা; নারি - না পারি;

নিম্নে কিছু  অশুদ্ধ - শুদ্ধ বানান তুলে ধরা হল:

         অশুদ্ধ - শুদ্ধ

     অশুদ্ধ - শুদ্ধ

  • অংক - অঙ্ক
  • অংকন - অঙ্কন
  • অংকুর - অঙ্কুর
  • অংগ - অঙ্গ
  • অংগন - অঙ্গন
  • অংগাংগী - অঙ্গাঙ্গি
  • অকল্যান - অকল্যাণ
  • অকারন - অকারণ
  • অগ্রগন্য - অগ্রগণ্য
  • অগ্রহায়ন - অগ্রহায়ণ
  • অচিন্ত - অচিন্ত্য
  • অচিন্ত্যনীয় - অচিন্তনীয়
  • অঞ্জলী - অঞ্জলি
  • অণ্বেষণ - অন্বেষণ
  • অতিথী - অতিথি
  • অতিব - অতীব
  • অতিষ্ট - অতিষ্ঠ
  • অত্যাধিক - অত্যধিক
  • অত্যান্ত - অত্যন্ত
  • অদ্ভূত - অদ্ভুত
  • অদ্যপি - অদ্যাপি
  • অদ্যবদি - অদ্যাবধি
  • অধঃস্তন - অধস্তন
  • অধিকরন - অধিকরণ
  • অধীনস্ত - অধীনস্থ
  • অধ্যাবসায় - অধ্যবসায়
  • অধ্যায়ণ - অধ্যয়ন
  • অধ্যূষিত - অধ্যুষিত
  • অনিন্দসুন্দর - অনিন্দ্যসুন্দর
  • অনিষ্ঠ - অনিষ্ট
  • অনু - অণু
  • অনুকুল - অনুকূল
  • অনুর্ধ্ব - অনূর্ধ্ব
  • অনুসঙ্গ - অনুষঙ্গ
  • অন্তঃসত্তা - অন্তসত্ত্বা
  • অন্তকরণ - অন্তঃকরণ
  • অন্তর্ভূক্ত - অন্তর্ভুক্ত
  • অন্তর্মুখি - অন্তর্মুখী
  • অন্যমনষ্ক - অন্যমনস্ক
  • অপসৃয়মান - অপসৃয়মাণ
  • অপাংক্তেয় - অপাঙ্‌ক্তেয়
  • অপেক্ষমান - অপেক্ষমাণ
  • অভিভুত - অভিভূত
  • অভিমুখি - অভিমুখী
  • অভ্যন্তরিক - আভ্যন্তরিক
  • অভ্যস্থ - অভ্যস্ত
  • অমানুসিক - অমানুষিক
  • অমাবশ্যা - অমাবস্যা
  • অমিতাক্ষর - অমিত্রাক্ষর
  • অর্ধ্ব - অর্ধ
  • অর্পণা - অপর্ণা
  • অলংঘ - অলঙ্ঘ্য
  • অশিরিরী - অশরীরী
  • অসুয়া - অসূয়া
  • অস্তমান - অস্তায়মান
  • অহঃরহ - অহরহ
  • আঁড়াআড়ি - আড়াআড়ি
  • আঁড়িপাতা - আড়িপাতা
  • আকষ্কিক - আকস্মিক
  • আকাংখা - আকাঙ্ক্ষা
  • আকাবাকা - আঁকাবাঁকা
  • আকুতি - আকূতি
  • আকূল - আকুল
  • আক্রমন - আক্রমণ
  • আটপৌড়ে - আটপৌরে
  • আড়ষ্ঠ - আড়ষ্ট
  • আড়ৎ - আড়ত
  • আতংক - আতঙ্ক
  • আত্মস্যাৎ - আত্মসাৎ
  • আদ্যান্ত - আদ্যন্ত
  • আদ্র - আর্দ্র
  • আনবিক - আণবিক
  • আনুষাঙ্গিক - আনুষঙ্গিক
  • আপাতঃদৃষ্টে - আপাতদৃষ্টে
  • আপাততঃ - আপাতত
  • আপোষ - আপোস
  • আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ
  • আয়ত্ব - আয়ত্ত
  • আয়ত্বাধীন - আয়ত্তাধীন
  • আরাম্ভ - আরম্ভ
  • আলিংগন - আলিঙ্গন
  • আলোচ্যমান - আলোচ্য
  • আশংকা - আশঙ্কা
  • আশক্তি - আসক্তি
  • আশ্বস্থ - আশ্বস্ত
  • আস্তাকুঁড় - আঁস্তাকুড়
  • ইংগিত - ইঙ্গিত
  • ইতঃস্তত - ইতস্তত
  • ইতিপূর্বে - ইতঃপূর্বে
  • ইতিমধ্যে - ইতোমধ্যে
  • ইদানিং - ইদানীং
  • ইয়ত্বা - ইয়ত্তা
  • ইষ্ঠ - ইষ্ট
  • ইষৎ - ঈষৎ
  • ঈস্পিত - ঈপ্সিত
  • উচিৎ - উচিত
  • উচ্চৈস্বরে - উচ্চৈঃস্বরে
  • উচ্ছ্বল - উচ্ছল
  • উজ্বল - উজ্জ্বল
  • উত্তরন - উত্তরণ
  • উত্তরসুরী - উত্তরসূরি
  • উত্তলন - উত্তোলন
  • উত্যক্ত - উত্ত্যক্ত
  • উদীচি - উদীচী
  • উদ্দান - উদ্যান
  • উদ্দ্যোগ - উদ্যোগ
  • উদ্ধত্য - ঔদ্ধত্য
  • উদ্বিঘ্ন - উদ্বিগ্ন
  • উদ্ভিজ - উদ্ভিজ্জ
  • উদ্ভুত - উদ্ভূত
  • উনবিংশ - ঊনবিংশ
  • উপকুল - উপকূল
  • উপচার্য - উপাচার্য
  • উপরোক্ত - উপরিউক্ত
  • উপলক্ষ্য - উপলক্ষ
  • উভয়চর - উভচর
  • উর্ধ্ব - ঊর্ধ্ব
  • উর্মি - ঊর্মি
  • উশৃঙ্খল - উচ্ছৃঙ্খল
  • উষর - ঊষর
  • উহ্য - ঊহ্য
  • উৎকর্ষতা - উৎকর্ষ
  • ঊনিশ - উনিশ
  • এককৃত - একীকৃত
  • একনিষ্ট - একনিষ্ঠ
  • একভূত - একীভূত
  • একাধিক্রমে - একাদিক্রমে
  • এক্ষুণি - এক্ষুনি
  • এতদ্‌সঙ্গে - এতৎসঙ্গে
  • এতদ্‌সত্ত্বেও - এতৎসত্ত্বেও
  • এশিয় - এশীয়
  • ঐকবদ্ধ - ঐক্যবদ্ধ
  • ঐক্যতা - একতা
  • ঐক্যতান - ঐকতান
  • ঐক্যমত - ঐকমত্য
  • ওতঃপ্রোত - ওতপ্রোত
  • ঔচিত্ত - ঔচিত্য
  • কংকণ - কঙ্কণ
  • কংকাল - কঙ্কাল
  • কচিৎ - ক্বচিৎ
  • কটুক্তি - কটূক্তি
  • কতৃক - কর্তৃক
  • কতৃত্ত্ব - কর্তৃত্ব
  • কতৃপক্ষ - কর্তৃপক্ষ
  • কথপোকথন - কথোপকথন
  • কদাচিত - কদাচিৎ
  • কনা - কণা
  • কনিষ্ট - কনিষ্ঠ
  • কন্ঠশিল্পী - কণ্ঠশিল্পী
  • কন্ঠস্ত - কণ্ঠস্থ
  • কয়েদী - কয়েদি
  • করনিক - করণিক
  • কর্তী - কর্ত্রী
  • কর্মচারি - কর্মচারী
  • কলংক - কলঙ্ক
  • কলসী - কলসি
  • কল্যান - কল্যাণ
  • কল্যানীয়াষু - কল্যাণীয়াসু
  • কল্যানীয়েসু - কল্যাণীয়েষু
  • কষ্ঠি - কষ্টি
  • কাঁচ - কাচ
  • কাঁছাকাছি - কাছাকাছি
  • কাংখিত - কাঙ্খিত
  • কাকলী - কাকলি
  • কাচা - কাঁচা
  • কাতলা - কাৎলা
  • কার্যতঃ - কার্যত
  • কিংবদন্তী - কিংবদন্তি
  • কিম্বা - কিংবা
  • কুটনীতি - কূটনীতি
  • কুৎসিৎ - কুৎসিত
  • কূটিল - কুটিল
  • কৃচ্ছতা - কৃচ্ছ্রতা
  • কৃচ্ছসাধন - কৃচ্ছ্রসাধন
  • কৃষিজীবি - কৃষিজীবী
  • কৃষ্টিবান - কৃষ্টিমান
  • কেন্দ্রিয় - কেন্দ্রীয়
  • কেরাণী - কেরানি
  • কোণাকুণি - কোনাকুনি
  • কৌতুহল - কৌতূহল
  • কৌতূক - কৌতুক
  • ক্রুর - ক্রূর
  • ক্ষীয়মান - ক্ষীয়মাণ
  • ক্ষুন্ন - ক্ষুণ্ণ
  • ক্ষুব্দ - ক্ষুব্ধ
  • ক্ষেপন - ক্ষেপণ
  • ক্ষেপনাস্ত্র - ক্ষেপণাস্ত্র
  • খঞ্জনী - খঞ্জনি
  • খুটিনাটি - খুঁটিনাটি
  • খুড়ী - খুড়ি
  • খুশী - খুশি
  • খেতমজুর - ক্ষেতমজুর
  • খেলাধূলা - খেলাধুলা
  • খেলোয়ার - খেলোয়াড়
  • খোজ - খোঁজ
  • খোলাখোলি - খোলাখুলি
  • গংগা - গঙ্গা
  • গগণ - গগন
  • গড্ডালিকা - গড্ডলিকা
  • গত্যান্তর - গত্যন্তর
  • গন - গণ
  • গননা - গণনা
  • গনিত - গণিত
  • গন্য - গণ্য
  • গন্‌জ - গঞ্জ
  • গবেষনা - গবেষণা
  • গরীব - গরিব
  • গর্ধব - গর্ধভ
  • গাড়ী - গাড়ি
  • গার্হস্থ - গার্হস্থ্য
  • গীর্জা - গির্জা
  • গুড়া - গুঁড়া
  • গুড়ো - গুঁড়ো
  • গুণে গুণে - গুনে গুনে
  • গৃহস্ত - গৃহস্থ
  • গৃহিত - গৃহীত
  • গোধুলি - গোধূলি
  • গোষ্ঠি - গোষ্ঠী
  • গোস্পদ - গোষ্পদ
  • গ্রন্থী - গ্রন্থি
  • গ্রহন - গ্রহণ
  • গ্রহিতা - গ্রহীতা
  • গ্রামীন - গ্রামীণ
  • গ্রীক - গ্রিক
  • গ্রীস - গ্রিস
  • ঘনিষ্ট - ঘনিষ্ঠ
  • ঘরণী - ঘরনি
  • ঘাটি - ঘাঁটি
  • ঘুরাঘুরি - ঘোরাঘুরি
  • ঘুর্ণীয়মান - ঘূর্ণায়মান
  • ঘুর্নি - ঘূর্ণি
  • ঘুসখোর - ঘুষখোর
  • ঘূণ - ঘুণ
  • ঘোষনা - ঘোষণা
  • ঘ্রান - ঘ্রাণ
  • চত্তর - চত্বর
  • চরক - চড়ক
  • চাকরানী - চাকরানি
  • চাকরী - চাকরি
  • চাকুরী - চাকুরী
  • চাতুর্যতা - চাতুর্য
  • চীৎকার - চিৎকার
  • চুড়মার - চুরমার
  • চুড়ান্ত - চূড়ান্ত
  • চূষ্য - চোষ্য
  • চৌচিড় - চৌচির
  • ছাকনি - ছাঁকনি
  • ছাকা - ছাঁকা
  • ছাত্রীবাস - ছাত্রীনিবাস
  • ছোওয়া - ছোঁয়া
  • ছোকড়া - ছোকরা
  • ছোটখাট - ছোটোখাটো
  • ছোটাছোটি - ছোটাছুটি
  • জংগল - জঙ্গল
  • জগত - জগৎ
  • জঘণ্য - জঘন্য
  • জটীল - জটিল
  • জবানবন্দী - জবানবন্দি
  • জরুরী - জরুরি
  • জাগরুক - জাগরূক
  • জাতিয় - জাতীয়
  • জাতী - জাতি
  • জাতীয়করন - জাতীয়করণ
  • জানুয়ারী - জানুয়ারি
  • জিনিষ - জিনিস
  • জীবীকা - জীবিকা
  • জেষ্ঠ্য - জ্যেষ্ঠ
  • জৈষ্ঠ্য - জ্যৈষ্ঠ
  • জ্বরাজীর্ণ - জরাজীর্ণ
  • টাকশাল - টাঁকশাল
  • টেঁকসই - টেকসই
  • ডাইনী - ডাইনি
  • তক্ষুণি - তক্ষুনি
  • তছরূপ - তছরুপ
  • তড়িত - তড়িৎ
  • ততক্ষণাৎ - তৎক্ষণাৎ
  • ততধিক - ততোধিক
  • তত্তজ্ঞান - তত্ত্বজ্ঞান
  • তত্তাবদায়ক - তত্ত্বাবধায়ক
  • তত্তাবধান - তত্ত্বাবধান
  • তদসংক্রান্ত - তৎসংক্রান্ত
  • তদানুসারে - তদনুসারে
  • তদ্রুপ - তদ্রূপ
  • তফাত - তফাৎ
  • তরংগ - তরঙ্গ
  • তরান্বিত - ত্বরান্বিত
  • তর্জনি - তর্জনী
  • তষ্কর - তস্কর
  • তাঁতী - তাঁতি
  • তাবত - তাবৎ
  • তিতীক্ষা - তিতিক্ষা
  • তিরষ্কার - তিরস্কার
  • ত্বরিৎ - ত্বরিত
  • ত্যজ্য - ত্যাজ্য
  • ত্রান - ত্রাণ
  • ত্রিভূজ - ত্রিভুজ
  • তৎবিষয়ক - তদ্বিষয়ক
  • থুত্থুরে - থুত্থুড়ে
  • দক্ষিন - দক্ষিণ
  • দণ্ডবত - দণ্ডবৎ
  • দরকারী - দরকারি
  • দরুণ - দরুন
  • দারিদ্রতা - দরিদ্রতা, দারিদ্র
  • দারুন - দারুণ
  • দিকভ্রান্ত - দিগভ্রান্ত
  • দিক্ষা - দীক্ষা
  • দিঘী - দিঘি
  • দীর্ঘসূত্রিতা - দীর্ঘসূত্রতা
  • দুতাবাস - দূতাবাস
  • দুরবীক্ষন - দূরবীক্ষণ
  • দুরাবস্থা - দুরবস্থা
  • দুষ - দোষ
  • দুষ্কৃতীকারী - দুষ্কৃতকারী
  • দূরবীক্ষন - দূরবীক্ষণ
  • দূরবীণ - দূরবীন
  • দূরারোগ্য - দুরারোগ্য
  • দূরুহ - দুরূহ
  • দূর্গ - দুর্গ
  • দৃঢ়করণ - দৃঢ়ীকরণ
  • দৃষ্টিকোন - দৃষ্টিকোণ
  • দৃষ্ঠিভঙ্গি - দৃষ্টিভঙ্গি
  • দেদীপ্যমাণ - দেদীপ্যমান
  • দেরী - দেরি
  • দৈনতা - দীনতা, দৈন্য
  • দোষনীয় - দূষণীয়
  • দৌরাত্ম - দৌরাত্ম্য
  • দ্বন্দ - দ্বন্দ্ব
  • দ্বিতীয়তঃ - দ্বিতীয়ত
  • ধজা - ধ্বজা
  • ধরণ - ধরন
  • ধাধা - ধাঁধা
  • ধারন - ধারণ
  • ধারনা - ধারণা
  • ধুমপান - ধূমপান
  • ধুর্ত - ধূর্ত
  • ধুলি - ধূলি
  • ধুসর - ধূসর
  • ধূলা - ধুলা
  • ধ্বনী - ধ্বনি
  • ধ্বস - ধ্স
  • ধ্বস্তাধ্বস্তি - ধ্স্তাধস্তি
  • নচেত - নচেৎ
  • নচ্ছাড় - নচ্ছাড়
  • নবীণ - নবীন
  • নমষ্কার - নমস্কার
  • নিক্কন - নিক্বণ
  • নিন্দ্যনীয় - নিন্দনীয়
  • নিরব - নীরব
  • নিরস - নীরস
  • নিরুপন - নিরূপণ
  • নিরোগ - নীরোগ
  • নির্দোষী - নির্দোষ
  • নির্ধনী - নির্ধন
  • নির্নয় - নির্ণয়
  • নিস্কাশন - নিষ্কাশন
  • নিস্প্রভ - নিষ্প্রভ
  • নিস্প্রয়োজন - নিষ্প্রয়োজন
  • নিহারীকা - নীহারিকা
  • নীচে - নিচে
  • নীজ - নিজ
  • নীরলস - নিরলস
  • নূন্যতম - ন্যূনতম
  • নৃসংশ - নৃশংস
  • নৈশব্দ্য - নৈঃশব্দ্য
  • ন্যয় - ন্যায়
  • ন্যয্য - ন্যায্য
  • পংক - পঙ্ক
  • পংক্তি - পঙক্তি
  • পক্ক - পক্ব
  • পড়শী - পড়শি
  • পড়াশুনা - পড়াশোনা
  • পথমধ্যে - পথিমধ্যে
  • পথিকৃত - পথিকৃৎ
  • পন্য - পণ্য
  • পরবর্তীতে - পরবর্তীকালে
  • পরমানু - পরমাণু
  • পরমানু - পরমাণু
  • পরষ্পর - পরস্পর
  • পরাস্থ - পরাস্ত
  • পরিনাম - পরিণাম
  • পরিবহণ - পরিবহন
  • পরিমান - পরিমাণ
  • পরিষ্ফুট - পরিস্ফুট
  • পরিস্কার - পরিষ্কার
  • পশ্চাদপট - পশ্চাৎপট
  • পশ্চাদপদ - পশ্চাৎপদ
  • পশ্চাৎগামী - পশ্চাদগামী
  • পশ্চাৎভূমি - পশ্চাদভূমি
  • পারদর্শীতা - পারদর্শিতা
  • পারমানবিক - পারমাণবিক
  • পার্বন - পার্বণ
  • পালংক - পালঙ্ক
  • পাষান - পাষাণ
  • পিচাশ - পিশাচ
  • পিঠস্থান - পীঠস্থান
  • পিপিলিকা - পিপীলিকা
  • পুংখানুপুংখ - পুঙ্খানুপুঙ্খ
  • পুজা - পূজা
  • পুণবিবেচনা - পুনর্বিবেচনা
  • পুন্য - পুণ্য
  • পুরষ্কার - পুরস্কার
  • পুর্ন - পূর্ণ
  • পুস্করিনী - পুষ্করিণী
  • পূজো - পুজো
  • পূবালী - পুবালি
  • পূর্ণগঠন - পুনর্গঠন
  • পৈত্রিক - পৈতৃক
  • পোষাক - পোশাক
  • পৌনঃপৌনিক - পৌনঃপুনিক
  • পৌরহিত্য - পৌরোহিত্য
  • প্রজ্জলন - প্রজ্বলন
  • প্রজ্জলিত - প্রজ্বলিত
  • প্রণয়ণ - প্রণয়ন
  • প্রতিকুল - প্রতিকূল
  • প্রতিযোগীতা - প্রতিযোগিতা
  • প্রত্যয়ণ - প্রত্যায়ন
  • প্রথমতঃ - প্রথমত
  • প্রধানতঃ - প্রধানত
  • প্রনালী - প্রণালী
  • প্রনিধান - প্রণিধান
  • প্রবাহমাণ - প্রবাহমান
  • প্রবীন - প্রবীণ
  • প্রভুত - প্রভূত
  • প্রয়ান - প্রয়াণ
  • প্রশস্থ - প্রশস্ত
  • প্রসংগ - প্রসঙ্গ
  • প্রসংশা - প্রশংসা
  • প্রাংগন - প্রাঙ্গণ
  • প্রাণপন - প্রাণপণ
  • প্রানীজগৎ - প্রাণীজগৎ
  • প্রানীবিদ্যা - প্রাণীবিদ্যা
  • ফলতঃ - ফলত
  • ফলপ্রসু - ফলপ্রসূ
  • ফাল্গুণ - ফাল্গুন
  • ফেব্রুয়ারী - ফেব্রুয়ারি
  • বংগ - বঙ্গ
  • বনষ্পতি - বনস্পতি
  • বনিক - বণিক
  • বন্টন - বণ্টন
  • বন্দোপাধ্যায় - বন্দ্যোপাধ্যায়
  • বয়ষ্ক - বয়স্ক
  • বয়োকনিষ্ট - বয়ঃকনিষ্ঠ
  • বর্ণালী - বর্ণালি
  • বর্ত্তমান - বর্তমান
  • বর্ষন - বর্ষণ
  • বাঁশী - বাঁশি
  • বাকদত্তা - বাগদত্তা
  • বাঞ্চনীয় - বাঞ্ছনীয়
  • বাঞ্চা - বাঞ্ছা
  • বাড়ী - বাড়ি
  • বাদুর - বাদুড়
  • বানিজ্য - বাণিজ্য
  • বিদ্যান - বিদ্বান
  • বিপদগ্রস্থ - বিপদগ্রস্ত
  • বিপদজনক - বিপজ্জনক
  • বিপনন - বিপণন
  • বিপনী - বিপণী
  • বিশ্বস্থ - বিশ্বস্ত
  • বিষ্ফোরণ - বিস্ফোরণ
  • বীভৎস্য - বীভৎস
  • বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী
  • বেশী - বেশি
  • ব্যকরণ - ব্যাকরণ
  • ব্যপক - ব্যাপক
  • ব্যহত - ব্যাহত
  • ব্যাতিক্রম - ব্যতিক্রম
  • ব্যাথা - ব্যথা
  • ব্যাপি - ব্যাপী
  • ব্যাবধান - ব্যবধান
  • ব্যাবহার - ব্যবহার
  • ব্যাভিচার - ব্যভিচার
  • ব্যায় - ব্যয়
  • ব্যার্থ - ব্যর্থ
  • ব্যুৎপত্তি - বুৎপত্তি
  • ব্রাক্ষণ - ব্রাহ্মণ
  • ভংগ - ভঙ্গ
  • ভংগী - ভঙ্গি
  • ভংগুর - ভঙ্গুর
  • ভনিতা - ভণিতা
  • ভবিষ্যৎবাণী - ভবিষ্যদ্বাণী
  • ভরনপোষণ - ভরণপোষণ
  • ভষ্ম - ভস্ম
  • ভাষ্কর - ভাস্কর
  • ভিখারী - ভিখারি
  • ভিরু - ভীরু
  • ভীড় - ভিড়
  • ভুড়ি - ভুঁড়ি
  • ভুতপূর্ব - ভূতপূর্ব
  • ভুমিষ্ট - ভূমিষ্ঠ
  • ভুয়সী - ভূয়সী
  • ভুরিভোজন - ভূরিভোজন
  • ভূবন - ভুবন
  • ভূয়া - ভুয়া
  • ভূল - ভুল
  • ভৌগলিক - ভৌগোলিক
  • ভ্রমন - ভ্রমণ
  • ভ্রাম্যমান - ভ্রাম্যমাণ
  • ভ্রুক্ষেপ - ভ্রূক্ষেপ
  • মজুরী - মজুরি
  • মণিষা - মনীষা
  • মনমালিন্য - মনোমালিন্য
  • মনিষী - মনীষী
  • মন্ত্রনালয় - মন্ত্রণালয়
  • ময়ুর - ময়ূর
  • মরুদ্যান - মরূদ্যান
  • মশারী - মশারি
  • মস্তিস্ক - মস্তিষ্ক
  • মহত্ত - মহত্ত্ব
  • মহামতী - মহামতি
  • মহামারি - মহামারী
  • মহিয়সী - মহীয়সী
  • মাংশ - মাংস
  • মানিক্য - মানিক
  • মাসী - মাসি
  • মাহাত্ম - মাহাত্ম্য
  • মিতালী - মিতালি
  • মিমাংসা - মীমাংসা
  • মিরিচিকা - মরীচিকা
  • মুখস্ত - মুখস্থ
  • মুঢ় - মূঢ়
  • মুত্র - মূত্র
  • মুদ্রন - মুদ্রণ
  • মুমুর্ষ - মুমূর্ষু
  • মুর্খ - মূর্খ
  • মুর্তি - মূর্তি
  • মুর্ধন্য - মূর্ধন্য
  • মুষ্ঠি - মুষ্টি
  • মুহুর্ত - মুহূর্ত
  • মুহূর্মুহু - মুহুর্মুহু
  • মুহ্যবান - মোহ্যমান/মুহ্যমান
  • মূখ্য - মুখ্য
  • মূল্যায়ণ - মূল্যায়ন
  • মৃয়মান - ম্রিয়মাণ
  • মোটামোটি - মোটামুটি
  • মৌনতা - মৌন
  • যক্ষা - যক্ষ্মা
  • যথেষ্ঠ - যথেষ্ট
  • যদ্যাপি - যদ্যপি
  • যন্ত্রনা - যন্ত্রণা
  • যাদুঘর - জাদুঘর
  • রংগ - রঙ্গ
  • রঙিণ - রঙিন
  • রঙ্গিণ - রঙ্গিন
  • রথি - রথী
  • রসায়ণ - রসায়ন
  • রাংগামাটি - রাঙ্গামাটি
  • রামায়ন - রামায়ণ
  • রাষ্ট্রিয় - রাষ্ট্রীয়
  • রূপায়ন - রূপায়ণ
  • রোপন - রোপণ
  • লংকা - লঙ্কা
  • লংঘন - লঙ্ঘন
  • লক্ষী - লক্ষ্মী
  • লক্ষ্যণীয় - লক্ষণীয়
  • লঘুকরণ - লঘূকরণ
  • লজ্জাষ্কর - লজ্জাকর
  • লবন - লবণ
  • লাইব্রেরী - লাইব্রেরি
  • লাবন্য - লাবণ্য
  • শংকর - শঙ্কর
  • শংকা - শঙ্কা
  • শংকিত - শঙ্কিত
  • শরীক - শরিক
  • শশাংক - শশাঙ্ক
  • শশুর - শ্বশুর
  • শশ্মান - শ্মশান
  • শাড়ী - শাড়ি
  • শাষণ - শাসন
  • শারীরীক - শারীরিক
  • শাশুড়ী - শাশুড়ি
  • শিক্ষাঙ্গন - শিক্ষাঙ্গণ
  • শিরচ্ছেদ - শিরশ্ছেদ
  • শিরধার্য - শিরোধার্য
  • শিরনাম - শিরোনাম
  • শিরমণি - শিরোমণি
  • শুভাকাংখী - শুভাকাঙ্খী
  • শুশ্রুষা - শুশ্রূষা
  • শূণ্য - শুন্য
  • শৃংখলা - শৃঙ্খলা
  • শ্বাশত - শাশ্বত
  • শ্রদ্ধাঞ্জলী - শ্রদ্ধাঞ্জলি
  • শ্রদ্ধাভাজনীয় - শ্রদ্ধাভাজন
  • শ্রদ্ধাষ্পদ - শ্রদ্ধাস্পদ
  • শ্রমজীবি - শ্রমজীবী
  • শ্রাবন - শ্রাবণ
  • শ্রীমতি - শ্রীমতী
  • শ্রেষ্ট - শ্রেষ্ঠ
  • ষষ্ট - ষষ্ঠ
  • ষষ্ঠদশ - ষোড়শ
  • সংগা - সংজ্ঞা
  • সংগী - সঙ্গী
  • সখ - শখ
  • সতীন - সতিন
  • সত্বেও - সত্ত্বেও
  • সত্যয়িত - সত্যায়িত
  • সদ্যজাত - সদ্যোজাত
  • সদ্যস্নাত - সদ্যঃস্নাত
  • সনাক্ত - শনাক্ত
  • সন্মান - সম্মান
  • সন্মানীত - সম্মানীত
  • সন্মুখ - সম্মুখ
  • সন্মেলন - সম্মেলন
  • সমীচিন - সমীচীন
  • সম্বরণ - সংবরণ
  • সম্বর্ধনা - সংবর্ধনা
  • সম্বলিত - সংবলিত
  • সরকারী - সরকারি
  • সরণী - সরণি
  • সরনী - সরণি
  • সর্বাঙ্গীন - সর্বাঙ্গীণ
  • সলজ্জিত - সলজ্জ
  • সশংকিত - সশঙ্ক
  • সহকারি - সহকারী
  • সাংগ - সাঙ্গ
  • সাক্ষাতকার - সাক্ষাৎকার
  • সাড়াশী - সাঁড়াশি
  • সাধারন - সাধারণ
  • সান্তনা - সান্ত্বনা
  • সামগ্রীক - সামগ্রিক
  • সৌখিন - শৌখিন
  • স্বচ্ছল - সচ্ছল
  • স্বরস্বতী - সরস্বতী
  • স্বস্ত্রীক - সস্ত্রীক
  • স্বাতন্ত্র - স্বাতন্ত্র্য
  • স্বাধীকার - স্বাধিকার
  • স্বায়ত্ত্বশাসন - স্বায়ত্তশাসন
  • স্মরন - স্মরণ
  • স্রোতঃস্বতী - স্রোতস্বতী
  • হীনমন্যতা - হীনম্মন্যতা
  • হৃদপিণ্ড - হৃৎপিণ্ড
  • হৃদস্পন্দন - হৃৎস্পন্দন
  • হৃৎরোগ - হৃদরোগ

 

শুদ্ধ শব্দের তালিকা

  • অশ্বত্থ
  • আপস
  • আয়ত্ত [সাধারণ ভুল: আয়ত্ব, আয়ত্ত্ব]
  • উচ্ছ্বাস [সাধারণ ভুল: উচ্ছাস]
  • উপার্জন [ভুল: উপার্যন]
  • কোমর [ভেরি সাধারণ ভুল: কোমড়]
  • ক্ষতিগ্রস্ত [ভুল: ক্ষতিগ্রস্থ]
  • খ্রিস্টাব্দ [ভুল: খ্রিষ্টাব্দ]
  • গোষ্ঠী [ভুল: গোষ্ঠি]
  • জ্বর (fever) [ভুল: জর]
  • জ্বালা [ভুল: জালা]
  • জ্যোৎস্না [জোৎস্না]
  • ঠাঁই [ভুল: ঠাই]
  • তত্ত্ব [ভুল: তত্ত, তত্ব]
  • তোড়জোড় [সাধারণ ভুল: তোরজোর]
  • দীর্ঘজীবী [ভুল: দীর্ঘজীবি]
  • দুর্নীতি
  • দুর্যোগ
  • দুরাকাঙ্ক্ষা [ভুল: দূরাকাঙ্ক্ষা]
  • দুরাশা [ভুল: দূরাশা]
  • দূরবর্তী
  • দুর্গা [ভুল: দূর্গা]
  • দ্ব্যর্থ
  • ধোঁয়া (vapour) [ধোয়া]
  • নিয়ন্ত্রণ [সাধারণ ভুল: নিয়ন্ত্রন]
  • নূপুর [ভুল: নুপূর]
  • ন্যস্ত
  • পরিপূরক [ভুল: পরিপুরক]
  • পুব - পুবাকাশ (পূর্ব দিক অর্থে) [ভুল: পূব]
  • পুরোনো [সাধারণ ভুল: পুরান, পুরনো, পুরানো]
  • পুরস্কার [সাধারণ ভুল: পুরষ্কার]
  • পূজা [সাধারণ ভুল: পুজা]
  • প্রচণ্ড [সাধারণ ভুল: প্রচন্ড]
  • প্রতিদ্বন্দ্বী
  • বাঁধা (বন্ধন বোঝাতে, বা যুদ্ধ বাঁধা)
  • বাধা (প্রতিবন্ধকতা)
  • বিষণ্ণ [ভুল: বিষন্ন]
  • বৃষ্টি [ভুল: বৃস্টি]
  • ব্যক্তি [ভুল: ব্যাক্তি]
  • ব্যবহার [ভুল: ব্যবহার]
  • ব্যতিক্রম
  • ব্যতীত
  • ব্যতিরেকে
  • ব্যতিব্যস্ত
  • ব্যত্যয়
  • ব্যভিচার
  • ব্যাকরণ [ভুল: ব্যকরণ]
  • ব্যাধি [ভুল: ব্যধি]
  • ব্যাহত [ভুল: ব্যহত]
  • ভালো [সাধারণ ভুল: ভাল]
  • মর্ত্য [ভুল: মর্ত]
  • মনোযোগ [ভুল: মনযোগ]
  • মুমূর্ষু [সাধারণ ভুল: মুমুর্ষ, মুমুর্ষু, মুমুর্ষূ]
  • শ্বশুর [সাধারণ ভুল: শ্শুর, শ্বশুড়]
  • শাশুড়ি [সাধারণ ভুল: শ্বাশুরি, শাশুরি, শাশুড়ী]
  • শূন্য [সাধারণ ভুল: শুন্য, শুণ্য]
  • শূন্যতা [সাধারণ ভুল: শুন্যতা]
  • শ্যেন [ভুল: শেন]
  • শেষমেশ [সাধারণ ভুল: শেষমেষ]
  • শখ [সাধারণ ভুল: সখ]
  • সত্তা (being) [সাধারণ ভুল: সত্বা, সত্ত্বা]
  • সত্ত্বেও [সাধারণ ভুল: সত্তেও/সত্বেও]
  • সহ্য [ভুল: সজ্য]
  • সাঁতার [ভুল: সাতার]
  • সাধ (শখ বোঝাতে) [ভুল: সাদ]
  • স্বাচ্ছন্দ্য [ভুল: সাচ্ছন্দ]
  • স্বাদ [ভুল: স্বাধ, সাধ]
  • নোটিশ [ভুল: নোটিস, নোটিষ]
  • প্রাণিবিদ্যা [ভুল:প্রাণীবিদ্যা]
  • পরিপক্ব [ ভুল: পরিপক্ক]

বানান শুদ্ধিকরণ

বাংলা ভাষা ও সাহিত্যের রয়েছে হাজার বছরেরও বেশি দিনের গৌরবময় ইতিহাস; অথচ বাংলা বানানের ইতিহাস এখনো দুইশ বছরও হয়নি। উনিশ শতকের পূর্বে বাংলা বানানের নিয়ম বলতে তেমন কিছু ছিল না। উনিশ শতকের শুরুর দিকে যখন বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত ঘটে এবং ঐ সাহিত্যের বাহন হিসেবে সাহিত্যিক গদ্যের উন্মেষ হয়, তখন বাংলা বানানের একটি নিয়ম নির্ধারণ করা হয়। উল্লেখ্য যে, এই বানানের নিয়ম সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনে রচনা করা হয়েছিল।

পরবর্তীতে বিশ শতকের বিশের দশকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হলেও বাংলা বানানের সমতা প্রতিষ্ঠিত হয়নি। ১৯৮৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্মশালা করে ও বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বাংলা বানানের নিয়মের একটি খসড়া প্রস্তুত করে। বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানের অনুসৃত বাংলা বানানের নিয়মের আলোকে ১৯৯২ সালে বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানানের নিয়ম' প্রণয়ন করে।

বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' ভাবনা-কেন্দ্রে রেখে বাংলা বানানের প্রধান নিয়মগুলো সংক্ষেপে আলোচনা করা হলো:

ই-কার যুক্ত শব্দ:

শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি থাকলে তার পূর্বে ঈ-কার না হয়ে সাধারণত ই-কার হয়। যেমন-

অগ্নিবীণাঅধিকারিণীটিপ্পনীতপস্বিনী
প্রাণিবিদ্যাপ্রতিদ্বন্দ্বিতাপুনর্মিলনীপ্রণয়িনী
প্রাণিবাচকপ্রতিদ্বন্দ্বিতাভবিষ্যদ্বাণীমন্ত্রিপরিষদ
সহযোগিতাসহপাঠিনীস্থায়িত্বস্বয়ম্ভু

ঈ-কার যুক্ত শব্দ:

→ পুংলিঙ্গ শব্দ: গুণী, সুখী, মেধাবী, বাগ্মী, কর্মী, জয়ী, শ্রমী ইত্যাদি।

→ স্ত্রীলিঙ্গ শব্দ: যামিনী, সখী, ব্যাঘ্রী, নদী, তরী, রজনী, ইন্দ্রাণী ইত্যাদি।

ঈ-কার যুক্ত বিবিধ শব্দ:

অঙ্গীকারইদানীংঅন্তরীপঅবীরা
অভীষ্টঅলীকঅধীনআত্মীয়
আভীরআশীর্বাদঈপ্সাঈপ্সিত
ঈর্ষাঈশ্বরঈষৎউড্ডীন
উদীচীউদীয়মানউন্মীলিতউড়িয়া/উড়ীয়া
উন্মীলনউশীরএকান্নবর্তীকরণীয়
কালীনকীচককীটকীদৃশ
কীর্তনকীর্তিকুলীনকীদৃশ
কৌপীনক্ষীণজীবীক্ষুৎপীড়িতগরীয়ান
গরীয়সীগম্ভীরগীতিকাগরীয়ান
গীষ্পতিগ্রীবাগ্রীষ্মচীন
চীবরচীরজিজীষাটীকা
তন্ত্রীতীর্ণতিতীর্ষুতিস্তিড়ী
তীক্ষ্ণতীব্রদধীচিদিলীপ
দীধিতিদীপ্তদ্বিতীয়দ্বীপ (দ্বিপ: হস্তী)
ধীরবনিমীলিতনিপীড়িতনিরীক্ষণ
নিরীহনিশীথনিশীথিনীনিষ্ঠীবন
নীচনিবীতনীড়নীহার
নীরবনীরসনীরোগপ্রতীক্ষা
পরীক্ষাপ্রতীয়মানপ্রবীণপীড়া
পিপীলিকাপ্রাচীনপীঠপ্রীত
প্রতীচ্যপৃথিবীপ্রতীকপ্রীতি
বীথিপ্রতীচীপ্রতীতিবিপরীত
বিবাদীবীপ্সাবাল্মীকিবুদ্ধিজীবী
বল্মীকবীভৎসবাণীব্রীহি
বীণাবীরবিকীর্ণবেণী
ভীরুবীজব্যতীতবীজন
ভীষণভীতভগীরথভাগীরথী
মহীভীমমঞ্জুরীমরীচিকা
শরীরমহীয়ানমীমাংসাশ্লীপদ
শর্বরীশিরীষশীঘ্রশীল
শালীনশীকরশীতলশীতাতপ
সীমাশীর্ণসীতাসুধী
স্ফীতসম্মুখীনসমীরণসরীসৃপ
সীমন্তসমীপসমীহসমীচীন
সুশ্রীহরীতকী

ঊ বা ঊ-কার যুক্ত স্ত্রীবাচক শব্দ: বধূ, শ্বশ্রু ইত্যাদি।

ঊ-কার যুক্ত বিবিধ শব্দ:

অনসূয়াঅসূয়াআহূতউলূক
ঊর্মিঊর্ণাঊর্ণনাভঊরু
উদূখলঊনঊঢ়ঊর্ধ্ব
ঊর্মিলাঊষরঊষাঊর্বর (উর্বর)
ঊহ্যকূটকূর্মকূল
কৌতূহলগণ্ডুষগূঢ়গোধূম
ঘূর্ণিঘূর্ণনঘূর্ণায়মানঘূর্ণমান/ঘূর্ণ্যমান
চূড়াচূতচূর্ণচূষ্য
জাগরূকজীমূতজ্ঞানভূষিততাম্রকূট
তূণতাম্বূলতূণীরতূর্ষ
তূর্ণতূলিকাতূলীত্যূষ (প্রত্যুষ)
দূরীভূতদূতদুকূলদূর্বা
দূষণীয়দূষকদূষিতদূর
দ্যূতধূমধূমধূপ
ধূর্জটিধূর্তধূলিধূসর
নিষ্ঠ্যূতনিব্যূঢ়নূতননূপুর
ন্যূনতমপূর্তিপূষাপূর্ব
প্রতিভূপ্রসূপ্রসূতপ্রসূতি
প্রসূয়পীযূষপূপপূরণ
পূতিপূতপূরকপূতিকা
বিদূষকব্যূহবাবদূকভূমি
ভূভূমাভূতভূয়ঃ
ভূতিভূষণভ্রূভ্রূণ
মূঢ়মূত্রমূর্ছামূল্য
ময়ূরমূর্খমূর্তমূষিক
মুহূর্তমুমূর্ষুমূর্তিমন্ডূক
মূকমরুভূমিমূর্ধন্যমন্ডূর
ময়ূখযবাগূযূথযূথিকা
যূনীযূপযূষরূপ
রূঢ়শার্দূলশূকশুশ্রূষা
শূদ্রশূন্যশূকরশূল
সূক্তসূচনাসূত্রসূপ
সূক্ষ্মসিন্দূরসূদনসূর
সূচিসূচকসদ্ভূয়সূর্য
সূতস্তূপসমূহস্ফূর্তি
সম্ভূয়হূন

অদ্ভুত, ভুতুড়ে ছাড়া সব ভূত উ-কার হবে। যেমন- উদ্ভূত, পরাভূত, দূরীভূত, কিম্ভুত, অভূতপূর্ব প্রভৃতি।

চন্দ্রবিন্দু-যুক্ত শব্দ: মূল শব্দে ঙ, ঞ, ণ, ন, ম থাকলে তার পূর্বস্বরে চন্দ্রবিন্দু যুক্ত হয়। যেমন-

আঁধারআঁক (অঙ্ক)গোঁফকাঁটা (কণ্টক)
ছেঁড়াছোঁয়াছোঁছোঁয়াচে
দাঁতদাঁড়িধাঁধাপাঁচ
পাঁজিবাঁকাবাঁশশাঁখ
হাঁটাহাঁস

ড়-কার যুক্ত শব্দ: আগড়, কড়াই, কড়া, পড়া (পাঠ), পাহাড়, বড়, বুড়া প্রভৃতি।

ব-ফলা যুক্ত কয়েকটি শব্দ। যেমন-

উচ্ছ্বাসউজ্জ্বলপার্শ্বদ্বন্দ্ব
প্রজ্বলিতপ্রতিদ্বন্দ্বীবিশ্বাসপক্ব
বিদ্বানবিশ্বস্তশ্বাসবন্ধুত্ব
মহত্ত্বরৌদ্রকরোজ্জ্বলস্বাদশাশ্বত
শ্বশ্রূশ্বশুরস্বত্বসান্ত্বনা
স্বচ্ছস্বাতন্ত্র্যস্বাধীনস্বায়ত্ত
স্বচ্ছন্দসরস্বতীস্বস্তিস্বায়ত্তশাসন
স্বীকারস্বরূপস্বাক্ষরসত্ব (সত্তা)
স্বতন্ত্রস্বার্থ (সার্থক)
  • বিস্ময়সূচক অব্যয় (যেমন- বাঃ/ ছিঃ / উঃ ইত্যাদি) ছাড়া শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন-

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

প্রধানতঃপ্রধানতবস্তুতঃবস্তুত
প্রায়শঃপ্রায়শকার্যতঃকার্যত
  • বিসর্গ (ঃ) যুক্ত শুদ্ধ শব্দ:
অতঃপরইতঃপূর্বেদুঃসময়দুঃসহ
দুঃস্বপ্নদুঃশাসনদুঃসাধ্যনিঃসন্দেহ
মনঃকষ্টমনঃক্ষুন্নশিরঃপীড়াস্বতঃস্ফূর্ত
  • যে-কোনো দেশ, ভাষা ও জাতির নাম লিখতে ই-কার (ি) হবে। যেমন-

দেশ: আমেরিকা, গ্রিস, জার্মানি, ইতালি, হাঙ্গেরি।

[ব্যতিক্রম: চীন, শ্রীলংকা, মালদ্বীপ]

ভাষা: আরবি, হিন্দি, ফারসি, ইংরেজি, গ্রিক ইত্যাদি।

জাতি: বাঙালি, পর্তুগিজ, তুর্কি, বিহারি, ইরানি, আফগানি।

  • অপ্রাণিবাচক শব্দ ও ইতর প্রাণিবাচক অ-তৎসম শব্দের শেষে ই-কার ((ি) হবে। যেমন-

অপ্রাণিবাচক শব্দ : বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি ইত্যাদি।

ইতর প্রাণিবাচক শব্দ: পাখি, হাতি, মুরগি, চড়ুই ইত্যাদি।

  • তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার হবে। যেমন-জননী, স্ত্রী, নারী, সাধ্বী ইত্যাদি।
  • বিদেশি শব্দের বানানে (ষ, ণ, ছ, ঢ়, ড়) এই পাঁচটি বর্ণ ব্যবহার করা যাবে না। যেমন-

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

ইছলামইসলামকর্ণেলকর্নেল
ব্যারিষ্টারব্যারিস্টারবামুণবামুন
ষ্টডিওস্টুডিওষ্টেশনস্টেশন
পোষ্টপোস্ট
  • বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ।
অন্তরীক্ষ-অন্তরিক্ষঅন্তঃস্থ-অন্তস্থঈর্ষা-ঈর্ষ্যা
কুমির-কুমীরকলস-কলশকিশলয়-কিসলয়
কুটির-কুটীরকুটির-কুটীরতরণি-তরণী
দেবকী-দৈবকীদাদি-দাদীদিঘি-দীঘি
নিমিষ-নিমেষপাখি-পাখীপ্রতিকার-প্রতীকার
বাড়ি-বাড়ীবাঁশি-বাঁশীমসুর-মসূর
মর্ত-মর্ত্যরজনি-রজনীশ্রেণি-শ্রেণী
সূচি-সূচীস্বামি-স্বামীহাতি-হাতী

স্ক/ষ্ক সংক্রান্ত সমস্যা:

ক. ই/উ যুক্ত বিসর্গ (ঃ) এর পর ক, খ, প, ফ থাকলে সাধারণত 'ষ' হবে। যেমন- আবিষ্কার, পরিষ্কার, দুষ্কর, দুষ্কার্য, নিষ্কলঙ্ক, নিষ্কর, জ্যোতিষ্ক প্রভৃতি।

খ. অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন-নমস্কার, তিরস্কার, কুসংস্কার।

  • আলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা ই-কার হবে। যেমন-

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

খেয়ালীখেয়ালিগীতালীগীতালি
বর্ণালীবর্ণালিমিতালীমিতালি
রূপালীরূপালিসোনালীসোনালি
  • রেফ এর পরে ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হবে না। যেমন-

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

কার্ত্তিককার্তিককার্য্যকার্য
ধর্মসভাধর্মসভানিদ্দিষ্টনির্দিষ্ট
পর্ব্বতপর্বতমাধুর্য্যমাধুর্য
  • নিম্নলিখিত শব্দসমূহে কখনোই 'ং' প্রযুক্ত হবে না; কেবল 'ঙ' ব্যবহৃত হবে। যেমন-
অঙ্কঅঙ্গআঙ্গুলকঙ্কাল
অপাঙ্ক্তেয়অনুপুঙ্খআশঙ্কাগঙ্গা
অঙ্গীকারআকাঙ্ক্ষাইঙ্গিতপঙ্কিল
শৃঙ্খলশিক্ষাঙ্গনশঙ্কা
  • নিম্নলিখিত শব্দসমূহে কখনোই ও প্রযুক্ত হবে না; কেবল ং ব্যবহৃত হবে। যেমন-
অংশুঅংশবংশবারংবার
সংজ্ঞাসংবরণসংবর্ধনাসংবাদ
সংবিধানসংসারসংলাপহিংসা

নিম্নলিখিত শব্দসমূহে ঙ এবং ং উভয়ই ব্যবহৃত হবে।

অলঙ্কারঅলংকারঅহঙ্কারঅহংকার
পংক্তিপঙ্ক্তিভয়ঙ্করভয়ংকর
রঙরংশুভংকরশুভঙ্কর
সঙ্গীতসংগীতসংঘটনসঙ্ঘটন
  • লিঙ্গ-ঘটিত অশুদ্ধি:

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

অধীনীঅধীনাঅনাথিনীঅনাথা
অভাগিনীঅভাগাঅর্ধাঙ্গিনীঅর্ধাঙ্গী
অপ্সরীঅপ্সরাগোপিনীগোপী
চাতকিনীচাতকীচতুর্থাচতুর্থী (কন্যা)
দিগম্বরীদিগম্বরানিরাপরাধিনীনিরাপরাধা
নাগিনীনাগীনির্দোষিনীনির্দোষা
পণ্ডিতানীপণ্ডিতাপিশাচিনীপিশাচী
বন্দিনীবন্দীবৈবাহিকাবৈবাহিকী
বিহঙ্গিনীবিহঙ্গীবিষহরীবিষহরা
ভুজঙ্গিনীভুজঙ্গারজকিনারজকী/রজকিনী
শিষ্যাণীশিষ্যাশুদ্রাণীশূদ্রা/শূদ্রী
সর্পিনীসর্পীসুকেশীনীসুকেশী/সুকেশা
  • সন্ধি-ঘটিত অশুদ্ধি

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

অধঃগতিঅধোগতিঅদ্যপিঅদ্যাপি
উপরোক্তউপর্যুক্তএতদ্বারাএতদ্‌দ্বারা
কিম্বাকিংবাকিম্বদন্তিকিংবদন্তি
চক্ষুন্মীলনচক্ষুরুন্মীলনজ্যোতীন্দ্রজ্যোতিরিন্দ্র
জগৎবন্ধুজগবন্ধুজগচন্দ্রজগৎচন্দ্র
তেজচন্দ্রতেজশ্চন্দ্রতিরষ্কারতিরস্কার
তেজেন্দ্রতেজ-ইন্দ্রদুরাদৃষ্টদুরদৃষ্ট
দুরাবস্থাদুরবস্থানিরসনীরস
নিরোগনীরোগনিস্ফলনিষ্ফল
পশ্বাধমপশ্বধমবাগেশ্বরীবাগীশ্বরী
ব্যাবসাব্যবসাব্যাবধানব্যবধান
ব্যপারব্যাপারবন্দোপাধ্যায়বন্দ্যোপাধ্যায়
বশম্বদবশংবদমন্তোষমনস্তোষ
মরুদ্যানমরূদ্যানমনরথমনোরথ
মনোকষ্টমনঃকষ্টমনমোহনমনোমোহন
মনযোগমনোযোগমৃতে্যুত্তীর্ণমৃত্যুত্তীর্ণ
মনান্তরমনোন্তরযশলাভযশোলাভ
যশপ্রভাযশঃপ্রভালজ্জাস্করলজ্জাকর
শিরোপরিশিরউপরিশরচন্দ্রশরচ্চন্দ্র
শরদেন্দুশরবিন্দুশিরচ্ছেদশিরশ্ছেদ
শিরোপীড়াশিরঃপীড়াশ্রদ্ধাঞ্জলীশ্রদ্ধাঞ্জলি
সন্মুখসম্মুখস্বয়ম্বরস্বয়ংবর
  • প্রত্যয়-ঘটিত অশুদ্ধিঃ

অশুদ্ধ

শুদ্ধ

অশুদ্ধ

শুদ্ধ

আলসতাআলস্যঐক্যতাঐক্য/একতা
উৎকর্ষতাউৎকর্ষদারিদ্রতাদারিদ্র্য
দোষণীয়দূষণীয়নিন্দুকনিন্দক
পরিত্যজ্যপরিত্যাজ্যপ্রযুজ্যপ্রযোজ্য
বিদ্যানবিদ্বানবরিতবৃত
ভাগ্যমানভাগ্যবানমহিমাময়মহিমময়
লক্ষ্মীমানলক্ষ্মীবানশমতাশম
সখ্যতাসখ্যসৌজন্যতাসৌজন্য
সিঞ্চিতসিক্তসিঞ্চিনসেচন
সৃজিতসৃষ্ট

বচন-ঘটিত অশুদ্ধি: একই সাথে দুবার বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না। যেমন-

অশুদ্ধ

শুদ্ধ

একশ বালকগণএকশ বালক
নানাবিধ পক্ষীগণনানাবিধ পক্ষী
প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবৃন্দপ্রমুখ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ
ব্রাহ্মণগণেরাব্রাহ্মণগণ
যাবতীয় লোকসমূহযাবতীয় লোক
যাবতীয় ভদ্রমহোদয়গণযাবতীয় ভদ্রমহোদয়/ভদ্রমহোদয়গণ
সকল শিক্ষকগণসকল শিক্ষক / শিক্ষকগণ
সকল পরীক্ষকগণসকল পরীক্ষক / পরীক্ষকগণ
সব মাছগুলিসব মাছ / মাছগুলি
সকল ছাত্ররাসকল ছাত্ররা
সুন্দর-সুন্দর বইগুলিসুন্দর বইগুলি / সুন্দর সুন্দর বই

Related Question

View All
Updated: 4 days ago
  • ভুমিষ্ট
  • ভূমিষ্ট
  • ভূমিষ্ঠ
  • ভুমিষ্ঠ
14
Updated: 5 days ago
  • বিভিষিকা
  • মূখ্য
  • বুদ্ধিজীবী
  • সম্পূর্ন
15
Updated: 1 week ago
  • পিপীলিকা
  • পীপিলিকা
  • পীপীলিকা
  • পিপিলীকা
20
Updated: 2 weeks ago
  • বুদ্ধিজীবী
  • নূন্যতম
  • সচ্ছল
  • আকাঙ্ক্ষা
25
Updated: 2 weeks ago
  • মুহুর্মুহু
  • মুহূমুর্ষু
  • মুহুর্মুহু
  • মূহুমূহু
19
Updated: 2 weeks ago
  • উপর্যুক্ত
  • উপরোক্ত
  • সায়ত্ত্বশাসন
  • ভৌগলিক
23
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই