বাংলা মৌখিক স্বরধ্বনি কয়টি?
বাংলা মৌখিক স্বরধ্বনি কয়টি?
-
ক
৪টি
-
খ
৭টি
-
গ
৫টি
-
ঘ
৮টি
মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে আর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। জানা দরকার, কীভাবে বাতাস কখনো মুখ, এবং কখনো নাক ও মুখ দিয়ে একসঙ্গে বের হয়। আমাদের মুখের উপরে রয়েছে তালু। এটি দেখতে অনেকটা গম্বুজ-আকৃতির। এই তালুর সামনের অংশ শক্ত কিন্তু পেছনের অংশ নরম। বোঝাই যাচ্ছে যে, শক্ত প্রত্যঙ্গ স্থির, তা নড়াচড়া করতে পারে না। সে-ক্ষমতা আছে কেবল নরম অংশের। নরম বলেই তালুর পেছনের অংশকে বলে কোমল তালু। এ-তালুকে আমরা উপরে ওঠাতে পারি আবার নিচে নামাতে পারি। মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় তা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়।

অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে যায়। এটি তখন এমন অবস্থায় থাকে যে, বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হতে পারে। এভাবে উচ্চারিত স্বরধ্বনিগুলোই হলো অনুনাসিক স্বরধ্বনি। বাতাস বের হওয়ার এই দুই ধরন অনুসারে স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে। মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে শব্দের অর্থ বদলে যাবে। বাংলা মৌখিক স্বরধ্বনি সাতটি, অনুনাসিক স্বরধ্বনিও সাতটি। নিচের সারণিতে মৌখিক ও অনুনাসিক
স্বরধ্বনিগুলো উল্লেখ করা হলো:
সারণি-০১: বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনির তালিকা

Related Question
View Allকোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয়?
-
ক
মৌখিক
-
খ
লিখিত
-
গ
স্বাভাবিক
-
ঘ
কৃত্রিম
মুখের ভেতরে দেখতে অনেকটা গম্বুজ আকৃতির কী আছে?
-
ক
মূর্ধা
-
খ
গলনালি
-
গ
তালু
-
ঘ
আলজিহ্বা
তালুর পেছনের অংশকে বলে-
i. শক্ত তালু
ii. কোমল তালু
iii. কোনোটিই নয়
নিচের কোনটি সঠিক?
-
ক
i
-
খ
ii
-
গ
iii
-
ঘ
i, ii ও iii
একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে-ধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?
-
ক
উচ্চ-মধ্য স্বরধ্বনি
-
খ
অনুনাসিক স্বরধ্বনি
-
গ
মৌখিক স্বরধ্বনি
-
ঘ
নিম্ন-মধ্য স্বরধ্বনি
মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে শব্দের অর্থ কী হবে?
-
ক
বদলে যাবে
-
খ
বদলাবে না
-
গ
একই রকম থাকবে
-
ঘ
হ্রস্ব হবে
বাংলা অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
-
ক
৫টি
-
খ
৬টি
-
গ
৭টি
-
ঘ
৯টি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন