বাগ্‌ভঙ্গি কী?

Updated: 1 year ago
  • শব্দভঙ্গি
    50%
    1 votes
  • বাক্যভঙ্গি
    0%
    0 votes
  • নানা ভঙ্গিতে উচ্চারণ
    50%
    1 votes
  • মুখভঙ্গি
    0%
    0 votes
1.5k
ব্যাখ্যাঃ

বাগ্‌ভঙ্গি বলতে বোঝায় কথা বলার ধরন বা ভঙ্গিমা, যেখানে বক্তা তার উদ্দেশ্য, আবেগ বা মনোভাব বোঝানোর জন্য কণ্ঠস্বরের উত্থান-পতন, গতি, জোর এবং উচ্চারণের বৈচিত্র্য ব্যবহার করে। এর মাধ্যমে কথার অর্থ আরও স্পষ্ট বা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

প্রদত্ত অপশনগুলোর মধ্যে:

  • শব্দভঙ্গি: এটি শব্দ চয়ন বা শব্দের প্রকার নির্দেশ করে, কথা বলার ভঙ্গিমা নয়।
  • বাক্যভঙ্গি: এটি বাক্যের গঠন বা শৈলী নির্দেশ করে, কথা বলার ভঙ্গিমা নয়।
  • নানা ভঙ্গিতে উচ্চারণ: এটি সরাসরি বাগ্‌ভঙ্গির ধারণাকে প্রতিফলিত করে। কারণ বাগ্‌ভঙ্গির একটি প্রধান অংশ হলো বিভিন্ন ভাবে বা ভঙ্গিমায় শব্দ ও বাক্য উচ্চারণ করা।
  • মুখভঙ্গি: এটি মুখের অভিব্যক্তি বা শারীরিক অঙ্গভঙ্গি, যা মৌখিক বাচনের সাথে সম্পর্কিত হলেও সরাসরি বাগ্‌ভঙ্গি (কথা বলার ভঙ্গি) নয়।

সুতরাং, বাগ্‌ভঙ্গির সবচেয়ে সঠিক ব্যাখ্যা হলো 'নানা ভঙ্গিতে উচ্চারণ'।

Satt AI
Satt AI
4 days ago

স্বরভঙ্গি ও বাগ্‌ভঙ্গি
১. অ-নে-ক অ-নে-ক দিন আগে বাংলাদেশে বিজয় সিংহ নামে খুব সাহসী এক রাজপুত্র ছিলেন ।
২. প্রকৃতি কী সুন্দর সাজেই না সেজেছে!
৩. তাজ্জব ব্যাপার!
৪. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
৫. “আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। '
৬. ‘দীর্ঘজীবী হও।'
৭. ‘সবারে বাস রে ভালো। ’
৮. উঠে বস ।
ওপরের প্রথম বাক্যটি বিবৃতিমূলক; দ্বিতীয় ও তৃতীয় বাক্য দুটি বিস্ময়সূচক; চতুর্থ বাক্যটি প্রশ্নসূচক; পঞ্চম বাক্যটি প্রার্থনামূলক; যষ্ঠ বাক্যটি আশীর্বাদবোধক; সপ্তম বাক্যটি অনুরোধমূলক; অষ্টম বাক্যটি আদেশসূচক।
হাসি-কান্না, সুখ-দুঃখ, আবেগ-উচ্ছ্বাস, অনুরোধ-প্রার্থনা, আদেশ-মিনতি, শাসন-তিরস্কার কণ্ঠস্বরের নানা ভঙ্গিতে উচ্চারণের মধ্যে প্রকাশিত হয় ।
বিশেষ জোর দিয়ে কথা বলা, কণ্ঠস্বরের ওঠা-নামা, কাঁপন, টেনে টেনে শব্দ উচ্চারণ ইত্যাদির দ্বারা বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশ করা সম্ভব। বিভিন্ন ভঙ্গিতে কণ্ঠধ্বনি উচ্চারণের ফলে যে ধ্বনি-তরঙ্গ সৃষ্টি হয়, তা নানা প্রকার ভাব ও অর্থ সৃষ্টি করে। এই ধ্বনি-তরঙ্গ বা স্বরতরঙ্গকে স্বরভঙ্গি বলে। এই স্বরভঙ্গিই বাভঙ্গির ভিত্তি ।
স্বরভঙ্গির দ্বারা যে শব্দ ও বাক্য সৃষ্ট ও উচ্চারিত হয়, তাকে লিখিত আকারে এবং উচ্চারিত অবস্থায় বাগ্‌ভঙ্গি
বলা যেতে পারে।
বাক্য নিম্নলিখিত কয়েকটি শ্রেণিতে বিভক্ত হতে পারে।
১. বিবৃতিমূলক বাক্য (Assertive sentence ) : সাধারণভাবে হ্যাঁ বা না বাচক বাক্য। বিবৃতিমূলক বাক্য দুই প্রকার হতে পারে : হ্যাঁ বাচক বাক্য (Affirmative sentence) এবং না বাচক বাক্য (Negative sentence)।
উদাহরণ-হ্যাঁ বাচক বাক্য : সে ঢাকা যাবে। আমি বলতে চাই ।
না বাচক বাক্য : সে ঢাকা যাবে না। আমি বলতে চাই না ।

২. প্রশ্নসূচক বাক্য (Interrogative sentence) : এ ধরনের বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় । যথা :
কোথায় যাচ্ছ? কী পড়ছ? কেন এসেছ? যাবে নাকি ?
৩. বিস্ময়সূচক বাক্য (Exclamatory sentence) : যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক
বাক্য বলে। যথা : তাজ্জব ব্যাপার! সমুদ্রের সে কী ভীষণ গর্জন, ঢেউগুলো পাহাড়ের চূড়ার মতো উঁচু— আমি তো ভয়ে মরি! হুররে, , আমরা জিতেছি।
৪. ইচ্ছাসূচক বাক্য (Optative sentence) : এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়। যথা :
তোমার মঙ্গল হোক। ঈশ্বর তোমাকে জয়ী করুন। পরীক্ষায় সফল হও। দীর্ঘজীবী হও।
৫. আদেশ বাচক বাক্য (Imperative sentence) : এ ধরনের বাক্যে আদেশ করা হয়। যথা :
শিক্ষক মহোদয় শ্রেণিকক্ষে এলে উঠে দাঁড়াবে। চুপটি করে বস। উঠে দাঁড়াও । দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।
স্বরভঙ্গি তথা বাভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি বিভিন্ন
প্রকার অনুভূতি প্রকাশ করা যায়। যথা :

১. সাধারণ বিবৃতিতে     সে আজ যাবে ।
২. জিজ্ঞাসায়              সে আজ যাবে?
৩. বিস্ময় প্রকাশে        সে আজ যাবে!
৪. ক্রোধ প্রকাশে        আমি তোমাকে দেখে নেব।
৫. আদর বোঝাতে      বড্ড শুকিয়ে গেছিস রে।
৬. আনন্দ প্রকাশে      বেশ বেশ, খুব ভালো হয়েছে!
৭. দুঃখ প্রকাশে          আহা, গাছ থেকে পড়ে পা ভেঙেছে!
৮. বিরক্তি প্রকাশে       আঃ, ভালো লাগছে না, এখন এখান থেকে যাও তো।
৯. ভীতি প্রদর্শনে       যাবি কি না বল?
১০. লজ্জা প্রকাশে      ছিঃ ছিঃ, তার সঙ্গে পারলে না।
১১. ধিক্কার দিতে       ছিঃ, তোমার এই কাজ
১২. ঘৃণা প্রকাশে       তুমি এত নীচ।
১৩. অনুরোধ প্রকাশে  কাজটি করে দাও না ভাই ৷

 ১৪. প্ৰাৰ্থনা               ঈশ্বর তোমার মঙ্গল করুন ।


ছেদ ও বিরতিসূচক চিহ্নগুলো বাভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে। দাঁড়ি, কমা, প্রশ্নবোধক ও বিস্ময়সূচক চিহ্ন বাক্যের ভাব ও অর্থবোধের জন্য উপকারক।

Related Question

View All
Updated: 6 months ago
  • তোমাকে বসতে বলেছি।
    0%
    0 votes
  • এখানে এস।
    100%
    3 votes
  • তুমি কি বসবে?
    0%
    0 votes
  • বসলে খুশি হব
    0%
    0 votes
2.7k
Updated: 6 months ago
  • আদেশসূচক
    0%
    0 votes
  • বিস্ময়সূচক
    0%
    0 votes
  • বিবৃতিমূলক
    100%
    1 votes
  • প্রশ্নসূচক
    0%
    0 votes
1.8k
Updated: 6 months ago
  • কী খেলাই খেললে
    0%
    0 votes
  • তুমি অবশ্যই খেলবে
    0%
    0 votes
  • আমি খেলব না
    0%
    0 votes
  • তুমি কি খেলেছ
    100%
    1 votes
2.4k
  • প্ৰশ্নসূচক

  • বিবৃতিমূলক

  • বিস্ময়সূচক

  • আদেশমূলক

1.9k
  • বিস্ময়সূচক
    0%
    0 votes
  • প্রার্থনামূলক
    0%
    0 votes
  • আদেশসূচক
    100%
    2 votes
  • বিবৃতিমূলক
    0%
    0 votes
2.1k
  • বিবৃতিমূলক
    0%
    0 votes
  • বিস্ময়সূচক
    0%
    0 votes
  • প্রশ্নমূলক
    0%
    0 votes
  • অনুরোধবাচক
    0%
    0 votes
1.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই