বিশ্বের কোন কোম্পানি সর্বপ্রথম ই-বিজনেস চালু করে?

Updated: 1 year ago
  • ক
    Apple
  • খ
    IBM
  • গ
    Amazon.com
  • ঘ
    Alibaba.com
1.7k

উৎপাদন ও বণ্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকেই ই-বিজিনেস বলে। ই-কমার্সসহ ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় অভ্যন্তরীণ ও বহিঃস্থ ডিজিটাল প্রযুক্তিনির্ভর কার্যক্রমই এর অন্তর্ভুক্ত । এর উদ্দেশ্য হলো গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা যথাযথভাবে পূরণের লক্ষ্যে অভ্যন্তরীণ ও বহিঃস্থ তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ দক্ষতা ও নমনীয়তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করা । সেই সাথে অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের সাথে বাইরের সরবরাহকারী ও অন্যান্য সহযোগীরা যেন ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তার সামর্থ্য সৃষ্টি করা। এটি ওয়েব, ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেট বা এগুলোর সমন্বিত ব্যবস্থা ।

চিত্র: ই-বিজনেস ধারণকারী একটা লোগো

প্রতিষ্ঠানের উৎপাদন ধারণাকে পণ্য বা সেবায় পরিণতকরণ (Designing), পণ্য ও সেবা উৎপাদন (Producing), বিপণন (Marketing) এবং বিক্রয় পরবর্তী সেবা বা সাপোর্ট প্রদান (Rendering services and supports) কাজকে ফলপ্রদ করতে অভ্যন্তরীণ ও বহিঃস্থ প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধির জন্য ই-বিজনেসের অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো-

  • ইলেকট্রনিক ক্রয় ও সরবরাহ চেইন ব্যবস্থাপনা (Electronic purchasing and supply chain management);
  • ইলেকট্রনিক পদ্ধতিতে ফরমায়েশ প্রদান (Electronically 
  • গ্রাহক সেবা সুবিধা পরিচালনা (Handling customer services) ও
  • সহযোগী ব্যবসায় অংশীদারদের সহযোগিতা প্রদান (Co-operating business partners)। 

ই বিজনেসের ক্ষেত্রে এমন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয় যাতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত সকল জনশক্তি এবং প্রতিষ্ঠানের বাইরের গ্রাহক, সহযোগী অংশীদার ও স্বার্থসংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান (Stackholders) এর সাথে ইলেকট্রনিক পদ্ধতিতে দ্রুত তথ্য বিনিময় ও যোগাযোগ প্রতিষ্ঠা করা যায়। Amazon.com ব্যবসায়ের ক্ষেত্রে সর্বপ্রথম সম্পূর্ণভাবে ই-বিজনেস পদ্ধতির প্রয়োগ করে বলে মনে হয় ।

উৎপাদক/সরবরাহকারী (Provider) এবং গ্রাহক/ভোক্তা (Client) বিবেচনায় ই-বিজনেস নিম্নোক্ত ধরনের হতে পারে:

  • ব্যবসায় থেকে ব্যবসায় (Business to Business/B2B);
  • ব্যবসায় থেকে ভোক্তা (Business to Consumer/B2C);
  • ব্যবসায় থেকে কর্মী (Business to Employee/B2E); 
  • ব্যবসায় থেকে সরকার (Business to Government /B2G);
  • ভোক্তা থেকে ব্যবসায় (Consumer to Business /C2B);
  • কর্মী থেকে ব্যবসায় (Employee to Business/E2B);
  • সরকার থেকে ব্যবসায় (Government to Business / G2B);
  • ব্যবসায় অংশীদার থেকে ব্যবসায় অংশীদার (Business Partner to Business Partner / P2P) ও
  • ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer / C2C ) ।

ই-রিটেইলিং এ সাধারণত সরাসরি ভোক্তাদের নিকট (B2C) পণ্য বিক্রয় করা হয়ে থাকে। তবে অনেক প্রতিষ্ঠান ব্যক্তি ভোক্তাদের 'পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠানকেও পণ্য সরবরাহ করে থাকে (B2C & B2B)। Amazon.com তাদের প্রকাশিত বই B2C পদ্ধতিতে, তাদের প্রতিযোগী প্রতিষ্ঠান barnesandnoble.com তাদের প্রকাশিত বই B2C ও B2B পদ্ধতিতে বিক্রয় করে । বিশ্বখ্যাত খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান Walmart পরবর্তী পদ্ধতি অনুসরণ করে থাকে । সর্বপ্রথম ব্যবসায় ক্ষেত্রে সম্পূর্ণ ই-বিজনেস প্রয়োগকারী প্রতিষ্ঠানের নাম Amazon.com ।

Related Question

View All
  • ক
    অ্যাপেল
  • খ
    ডেল
  • গ
    আমাজন ডট কম
  • ঘ
    আইবিএম
90
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই