বিশ্বের প্রথম কোন দেশ ভাষা জাদুঘর চালু করে?
বিশ্বের প্রথম কোন দেশ ভাষা জাদুঘর চালু করে?
-
ক
সৌদি আরব
-
খ
ভারত
-
গ
যুক্তরাষ্ট্র
-
ঘ
বাংলাদেশ
বাংলাদেশ প্রথম ভাষা আন্দোলন জাদুঘর চালু করেছে । বাংলা একাডেমির বর্ধমান হাউসের দোতলায় 'ভাষা আন্দোলন জাদুঘর' রয়েছে। ২০১০ সালের ১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জাদুঘরে ভাষা আন্দোলনের ঐতিহাসিক আলোকচিত্র, সংবাদপত্র, স্মারকপত্র, ব্যঙ্গচিত্র, চিঠি, প্রচারপত্র, পাণ্ডুলিপি, পুস্তক-পুস্তিকার প্রচ্ছদ এবং ভাষাশহীদদের স্মারকবস্তু সংরক্ষরণ করা হয়েছে। উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে 'পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু' শীর্ষক পুস্তিকার প্রচ্ছদ, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতার বিভিন্ন মিছিলের আলোকচিত্র, অগ্রসরমান মিছিলকে বাধা প্রদানে সারিবদ্ধ পুলিশ বাহিনী, ধর্মঘট চলাকালে পুলিশের লাঠির আঘাতে আহত ছাত্রনেতা শওকত আলীকে শেখ মুজিবুর রহমান রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি, ঢাকায় রেসকোর্স ময়দানের সমাবেশে বক্তৃতারত মুহম্মদ আলী জিন্নাহর ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদের রাষ্ট্রভাষা আন্দোলনের সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তি, পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতি, ভাষাশহীদদের আলোকচিত্র ও পরিচিতি, ভাষাশহীদদের বিভিন্ন স্মারকবস্তু, প্রথম শহীদ মিনার ও প্রভাতফেরির আলোকচিত্ৰ। মাত্ৰ চার কক্ষবিশিষ্ট এই জাদুঘরের দেয়ালে দেয়ালে ঝোলানো এসব আলোকচিত্র, দর্শককে তৎকালীন ভাষা আন্দোলনের উত্তাল সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে রয়েছে রবীন্দ্রনাথের লেখা ১৩৫৪ বঙ্গাব্দে বাংলাভাষা নিয়ে বাঙালি মুসলিমদের দ্বন্দ্বের ইতিহাস। জাদুঘরের আলোকচিত্র ও দৈনিক আজাদের পেপার কাটিং দেখলেই মাতৃভাষা আন্দোলনের বাস্তবতা বোঝা যায়।
Related Question
View All-
ক
গাজীপুর
-
খ
সেগুনবাগিচা
-
গ
গুলশান
-
ঘ
বনানী
-
ক
২০০৪ সালে
-
খ
২০০৬ সালে
-
গ
২০০৮ সালে
-
ঘ
২০১০ সালে
-
ক
ঢাকা
-
খ
বেইজিং
-
গ
নিউইয়র্ক
-
ঘ
প্যারিস
-
ক
১৫ মার্চ , ১৯৯৯
-
খ
১৫ মার্চ , ২০০০
-
গ
১৫ মার্চ, ২০০১
-
ঘ
২১ ফেব্রুয়ারি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন