বুদ্ধিমানের কাজ কোনটি?

Updated: 5 months ago
  • ক

    অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা

  • খ

    অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা

  • গ

    অপ্রয়োজনীয় সফটওয়্যার বেশি বেশি রাখা

  • ঘ

    অপ্রয়োজনীয় সফটওয়্যার নির্ধারণ করে রাখা

31
ব্যাখ্যাঃ
সঠিক উত্তরটি হলো B. অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা।
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
নবম-দশম শ্রেণির আইসিটি (ICT) বইয়ের দ্বিতীয় অধ্যায় (কম্পিউটার রক্ষণাবেক্ষণ) অনুযায়ী, অপ্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা নষ্ট করে এবং যন্ত্রের গতিকে ধীর করে দেয়। তাই কোনো সফটওয়্যার যখন আর ব্যবহারের প্রয়োজন পড়ে না, তখন সেটি কম্পিউটার থেকে আনইনস্টল করে ফেলাই বুদ্ধিমানের কাজ।
Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago

ইনস্টল করতে শিখে ফেললে। এখন মনে কর ইনস্টল করা কোনো একটি সফটওয়্যার ব্যবহার করার আর প্রয়োজন নেই। তাহলে আমরা কী করব? বেশিরভাগ ব্যবহারকারী সফটওয়্যারটি তার যন্ত্রেই রেখে দেয়। কিন্তু এতে হার্ডডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয়। আবার অনেক সময় আইসিটি যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি করে। তাই বুদ্ধিমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা।
এখন প্রশ্ন হলো আনইনস্টল কীভাবে করব? এ কাজটি করতেও অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে থাকে। প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই। তবে এন্ড্রয়েড চালিত যন্ত্র বিশেষ করে হাতের আঙ্গুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ টাচস্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটি মেনু আসবে। সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে।
মাইক্রোসফট উইন্ডোজ-এর অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্রে তথা কম্পিউটারে ব্যবহার করে থাকে, সেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ।
প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। অতঃপর ডাবল ক্লিক করে 'অ্যাড অর রিযুত অথবা 'আনইনস্টল প্রোগ্রাম' -এ ঢুকতে হবে।

 এরপর যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলেই ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে। আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে। অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে, যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরার সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্বব নাও হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।

Related Question

View All
  • ক
    Start → Default → Uninstall a Programme → Uninstall
  • খ
    Start → Help and support → Uninstall a Programme → Uninstall
  • গ
    Start → Control panel → Uninstall a Programme → Uninstall
  • ঘ
    Start → Computer → Uninstall a Programme → Uninstall
126
  • ক
    হার্ডডিক্সের ফাইলে
  • খ
    সিডিরমের ফাইলে
  • গ
    রেজিস্ট্রি ফাইলে
  • ঘ
    ক্যাশ মেমোরিতে
76
  • ক
    রেজিস্ট্রি ফাইলে
  • খ
    প্যাচ ফাইলে
  • গ
    প্রোগ্রাম ফাইলে
  • ঘ
    HKEY_USERS ফাইলে
72
  • ক
    স্টার্ট বাটন থোকে কন্ট্রোল প্যানেল
  • খ
    ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ
  • গ
    নির্ধারিত ড্রাইড থেকে সফটওয়্যারে
  • ঘ
    উইন্ডোজ + চেপে Run Command
1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই