'বোম্যানস ক্যাপসুল' কার অংশ ?
-
ক
বৃক্ক
-
খ
ফুসফুস
-
গ
অগ্ন্যাশয়
-
ঘ
যকৃত
বোম্যানস ক্যাপসুল (Bowman's capsule) বৃক্কের অংশ।
ব্যাখ্যা:
- বৃক্ক: শরীর থেকে বিপাকজাত বর্জ্য এবং অতিরিক্ত তরল অপসারণের জন্য দায়ী জোড়া অঙ্গ।
- নেফ্রন: বৃক্কের মূল কার্যকরী ইউনিট, যা রক্ত পরিশোধন করে প্রস্রাব তৈরি করে।
- বোম্যানস ক্যাপসুল: নেফ্রনের একটি থলিযুক্ত অংশ যেখানে প্রাথমিক প্রস্রাব তৈরি হয়।
- অবস্থান: বোম্যানস ক্যাপসুল নেফ্রনের গ্লোমেরুলাসকে ঘিরে থাকে, যেখানে রক্ত পরিশোধন প্রক্রিয়া শুরু হয়।
- কাঠামো: বোম্যানস ক্যাপসুল দুটি স্তর দ্বারা গঠিত: একটি ভিত্তি স্তর এবং একটি পডোসাইট স্তর।
- কার্য: বোম্যানস ক্যাপসুল রক্ত থেকে পরিস্রুত তরল সংগ্রহ করে, যা প্রাথমিক প্রস্রাব গঠন করে।
বৃক্কঃ মানুষের উদর গহ্বরের পেছন অংশে, মেরুদন্ডের দুপাশে বক্ষপিঞ্জরের নিচে ও পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন হয়ে দুটি বৃক্ক (Kidney) যুক্ত থাকে। সাধারণত বাম বৃক্কটি ডান বৃক্কের চেয়ে সামান্য উপরে থাকে ।
বাহ্যিক গঠনঃ প্রতিটি বৃক্ক নিরেট, চাপা দেখতে অনেকটা শিম বীজের মতো এবং লালচে রংয়ের। একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য ১০-১২ সেন্টিমিটার, প্রস্থ ৫-৬ সেন্টিমিটার এবং স্থলত্ব ৩ দিক অবতল। অবতল অংশের ভাঁজকে হাইলাম (hilum) বলে। প্রত্যেকটির ওজন পুরুষে ১৫০-১৭০ গ্রাম এবং স্ত্রীলোকে ১৩০-১৫০ গ্রাম। এই হাইলামের মধ্য দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে। সমগ্র বৃক্ক ক্যাপসুল (capsule) নামক তন্তুময় যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত।
বৃক্কের অন্তর্গঠনঃ লম্বচ্ছেদে দেখা যায়, প্রতিটি বৃক্ক তিনটি অঞ্চলে বিভক্ত, যথা-বাইরের কর্টেক্স (cortex), মাঝখানে অবস্থিত মেডুলা (medulla) এবং ভিতরে পেলভিস (pelvis)। পেলভিস হলো বৃক্ক অভ্যন্তরে বৃহৎ সংগ্রাহক স্থান, যা ইউরেটারের উপরের প্রসারিত অংশ থেকে গঠিত হয় এবং মেডুলার গঠনসমূহকে ইউরেটারের সাথে সংযুক্ত করে। মেডুলা ৮-১৮টি রেনাল পিরামিড (renal pyramid) নিয়ে গঠিত। রেনাল পিরামিড অনুদৈর্ঘ্যভাবে ডোরাকাটা এবং কৌণাকৃতি অঞ্চল। প্রতিটি পিরামিড শীর্ষ প্যাপিলায় শেষ হয়। প্যাপিলা হাইলামের দিকে নির্দেশিত। কর্টেক্স বৃক্কের সর্বাধিক বাইরের অংশ, এবং বহিঃস্থ কর্টিক্যাল (cortical) অঞ্চল ও অন্তঃস্থ জাক্সটেমেডুলারি (juxtamedulary) অঞ্চল নামক দুটি অঞ্চলে বিভক্ত। কর্টেক্স অঞ্চলে নেফ্রনের রেনাল করপাসল, প্রক্সিমাল প্যাচানো নালিকা অবস্থান করে।
বৃক্কের কাজঃ
* রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বর্জ্য অপসারণ করা।
* দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করা।
* রক্তে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইডসহ বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। * রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা।
* যথাযথ আয়নিক কম্পোজিশন বজায় রাখা।
* হরমোন (যথা-এরিথ্রোপোয়েটিন) নিঃসরণ করা।
* এনজাইম (যথা-রেনিন, Fennin) নিঃসরণ করা।
* রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
* দেহে প্রবিষ্ট প্রতিবিষ ও ভেষজ পদার্থসমূহকে দেহ থেকে অপসারণ করা।
Related Question
View Allবৃক্কের কোন অংশে রক্তের ছাঁকন প্রক্রিয়া সম্পন্ন হয়?
-
ক
সংগ্রাহী নালিকা
-
খ
প্রান্তীয় প্যাঁচানো নালিকা
-
গ
বোমান্স ক্যাপসুল
-
ঘ
হেনলির লুপ
কোনটি নেফ্রনের অংশ নয়?
-
ক
Renal pelvis
-
খ
Glomerulus
-
গ
Loop of Henle
-
ঘ
Collecting duct
মানব দেহের কোন অঙ্গে হেনলির লুপ অবস্থিত?
-
ক
পাকস্থলীতে
-
খ
ফুসফুসে
-
গ
হৃৎপিণ্ডে
-
ঘ
বৃক্কে
কি ধরনের এপিথেলিয়াম (epithelium) বোম্যান'স ক্যাপসুল (Bowman's capsule) গঠন করে?
-
ক
Columnar
-
খ
Stratified
-
গ
Squamous
-
ঘ
Cuboidal
কোনটি কিডনির কাজ নয়?
-
ক
রক্তের অ্যাসিড ভারসাম্য বজায় রাখা
-
খ
নাইট্রোজেনাস পদার্থের নিষ্কাশন
-
গ
শ্বেত কণিকা (WBC) উৎপাদন
-
ঘ
হরমোন নিঃসরণ
বৃক্কের গাঠনিক ও কার্যিক একক কোনটি?
-
ক
নিউরোন
-
খ
অ্যালভিওলাস
-
গ
ল্যাকুনা
-
ঘ
নেফ্রন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!