ব্যকরণের মূল উদ্দেশ্য হলো-
-
ক
ভাষাবোহা সৃষ্টি করা
-
খ
ভাষার ইতিহাস বর্ননা করা
-
গ
ভাষাকে জানা ও বুজা
-
ঘ
ভাষার মাধুর্য তুলে ধরা
বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত ব্যাকরণটি একজন বিদেশির লেখা। ১৭৭৮ সালে A Grammar of the Bengali Language নামে এ - ব্যাকরণটি লিখেছিলেন প্রাচ্যবিদ ও ভাষাতাত্ত্বিক নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড। ব্যাকরণটি লিখিত হয়েছিল ফিরিঙ্গিদের জন্য। মূল ব্যাকরণ অংশ রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। অনুসৃত হয়েছিল ইংরেজি ব্যাকরণ রচনার রীতি আর কাঠামো তৈরি হয়েছিল সংস্কৃত ব্যাকরণের ধাঁচে। এ ব্যাকরণে উদ্ধৃতিগুলো নেওয়া হয়েছিল রামায়ণ, মহাভারত, অন্নদামঙ্গল ইত্যাদি কাব্য থেকে। সেগুলি মুদ্রিত হয়েছিল বাংলা হরফে। বাংলা ভাষা শেখা ও শেখানোর ক্ষেত্রে এ - ব্যাকরণটি ছিল প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা।
এর পরের উল্লেখযোগ্য ব্যাকরণটিও বিদেশির কাছ থেকে পাওয়া। সেটি হলো বহুভাষাবিদ ধর্মযাজক উইলিয়াম কেরি - রচিত A Grammar of the Bengali Language (১৮০১)। এটিও রচিত হয়েছিল ইংরেজি ভাষায়। আর এতে অনুসৃত হয়েছিল হ্যালহেডের ব্যাকরণের আদর্শ। ইংরেজ রাজকর্মচারীদের বাংলা ভাষা শেখায় সহায়তা করাই ছিল এটি রচনার মুখ্য উদ্দেশ্য।
এই দুই ব্যাকরণের মাধ্যমে হ্যালহেড ও কেরির হাতে বাংলা ভাষা পেয়েছিল স্বতন্ত্র মর্যাদা ও স্বীকৃতি। তবে এতে বাংলা ভাষার ওপর সংস্কৃত ভাষার আধিপত্য স্বীকৃত হয়েছিল এবং যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল সংস্কৃতের প্রভাবকে। ফলে বাংলা ব্যাকরণ গোড়া থেকেই হয়ে উঠেছিল সংস্কৃত ব্যাকরণঘেঁষা।
বাঙালির হাতে বাংলা ব্যাকরণ রচনার সূচনা হয় উনিশ শতকের গোড়ায়। ১৮০৭ সালে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বাঙ্গালা ভাষার ব্যাকরণ হলো বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ।
ড. এ মুহম্মদ শহীদুল্লাহ 'বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৬) গ্রন্থে ব্যাকরণের পরিধিকে ৫ ভাগে ভাগ করেছেন। যথা:
ক. ধ্বনি প্রকরণ
খ. শব্দ প্রকরণ,
গ. বাক্য প্রকরণ
ঘ. ছন্দ প্রকরণ ও
ঙ. অলংকার প্রকরণ।
সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয়। যথা:
ধ্বনিতত্ত্ব (Phonology) এর আলোচ্য বিষয়: | |
| ধ্বনি | ধ্বনির উচ্চারণ প্রণালী |
| ধ্বনির উচ্চারণ স্থান | ধ্বনি পরিবর্তন ও লোপ |
| ধ্বনির বিন্যাস | স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য |
| ধ্বনিদল | বর্ণমালা |
| বাগযন্ত্র | বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া |
| ণ-ত্ব ও ষ-ত্ব বিধান | সন্ধি বা ধ্বনি সংযোগ |
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) এর আলোচ্য বিষয়: | |
| শব্দ | দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত |
| শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া | পারিভাষিক শব্দ |
| লিঙ্গ | বচন |
| পদাশ্রিত নির্দেশক | সমাস |
| প্রত্যয় | উপসর্গ ও অনুসর্গ |
| ধাতু | পদ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ) |
| অনুজ্ঞা | |
| ক্রিয়ার কাল ও ক্রিয়ামূল | পুরুষ |
অর্থতত্ত্ব (Semantics) এর আলোচ্য বিষয়: | |
| শব্দের অর্থবিচার | বাক্যের অর্থবিচার |
| অর্থের বিভিন্ন প্রকারভেদ | বিপরীত শব্দ |
| প্রতিশব্দ | শব্দজোড় |
| বাগধারা | বর্গ |
বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এর আলোচ্য বিষয়: | |
| বাক্য ও বাক্যবিন্যাস | বাক্য রূপান্তর |
| উক্তি | বাচ্য |
| বিরাম চিহ্ন | কারক |
| বাক্যের যোগ্যতা | বাক্যের উপাদান লোপ |
| অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়। |
Related Question
View All-
ক
প্রত্যয়
-
খ
অনুসর্গ
-
গ
উপসর্গ
-
ঘ
বিভক্তি
-
ক
ধ্বনি
-
খ
বর্ণ
-
গ
পদ
-
ঘ
ভাব
-
ক
ধ্বনিতত্ত্বে
-
খ
রূপতত্ত্বে
-
গ
বাক্যতত্ত্বে
-
ঘ
অর্থতত্ত্বে
-
ক
ধ্বনিতত্ত্ব
-
খ
রূপতত্ত্ব
-
গ
বাক্যতত্ত্ব
-
ঘ
অর্থতত্ত্ব
-
ক
ধ্বনিতত্ত্ব
-
খ
রূপতত্ত্ব
-
গ
ব্যাকরণ
-
ঘ
বাক্যতত্ত্ব
-
ক
প্রতিশব্দ
-
খ
বাগধারা
-
গ
ক্রিয়াবিশেষণ
-
ঘ
উক্তি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন