ব্যবসায়িক মূল্যবোধের অন্তর্ভুক্ত উপাদান কোনটি?- 

1. মানুষের বিশ্বাস ও ধারণা 

ii. মানুষের আর্থিক সংগতি

ii. সৌভ্রাতৃত্ব 

নিচের কোনটি সঠিক?

Updated: 1 year ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
706

মি. বিল্লাহ একজন সমাজ গবেষক সাদা মনের মানুষ। তিনি সমাজে নানান অশান্তি, মানুষের মাঝে নানান জটিলতা, নির্দ্বিধায় মিথা বলা ও অন্যকে ফাঁকি দেয়ার প্রবণতা দেখে ব্যথিত হন। মেয়ের সাথে মার্কেটে গেছেন । বিক্রয়কর্মী দাম চাইলো। বললো, এটা তার ৫০০ টাকায় কেনা। ৪৫০ টাকায় বিক্রয় করলো । তিনি দোকানিকে বললেন, বাবা মিথ্যা কথা কেন বলো? ছেলেটা বললো, স্যার এটা না বললে ব্যবসায় করা যায় না । আম পাকাতে নিষিদ্ধ ক্যামিক্যাল কেনো ব্যবহার করো এটা জিজ্ঞাসা করলেন একদিন এক ব্যবসায়ীকে । ব্যবসায়ীর জওয়াব, স্যার আপনারাতো আমের রং ভালো না হলে কেনেন না, তাই আমাদের করার কী? বাড়ির পাশে রাস্তায় কাজ করছে কন্ট্রাক্টর । কোনোভাবে ফাঁকিঝুঁকি দিয়ে কাজ হচ্ছে দেখলেই বোঝা যায় । তিনি কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলেন, বাবা কেনো এভাবে কাজ করো? তার সাফ জওয়াব, কাজ পেতেই ২৫% বিভিন্ন পক্ষকে দিতে হয়েছে । কাজ শেষ করে বিল আনতে নানানভাবে ২৫% যাবে। আমার লাভ ২৫% বাদ দিলে কাজ যা হওয়ার তাই হচ্ছে । মি. বিল্লাহ ভাবেন, মানুষের উচিত-অনুচিতের বোধ মরে গেছে সর্বত্রই । যা একদিনে মরেনি একদিনে ভালোও হবে না ঠিক, কিন্তু চেষ্টাটাই বা শুরু হবে কবে?

কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলে । দীর্ঘদিনের ধ্যান-ধারণা, চিন্তা-ভাবনা ইত্যাদির আলোকে ব্যক্তি, দল ও সমাজের মধ্যে এরূপ বোধের সৃষ্টি হয় এবং তা সমাজের মানুষদের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে । এরূপ বোধ বা আচরণকে সমাজে মূল্যবান ও অনুকরণীয় বলে মনে করা হয়ে থাকে । মূল্যবোধের ওপর মানুষের বিবেকবোধের একটা সাধারণ প্রভাব থাকায় সকল সমাজেই এরূপ বোধ ও আচরণের একটা সাধারণ ভাবধারা গড়ে উঠতে দেখা যায় । নৈতিকতার সাথে মূল্যবোধের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান । কারণ নৈতিকতা ভালমন্দের সাথে সম্পর্কযুক্ত । যেটি করা উচিত সেটি করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকা- নৈতিকতার বিষয় । এই করণীয় ও বর্জনীয়র বিষয়টি মূল্যবোধ বা দীর্ঘদিনে গড়ে উঠা ধ্যান-ধারণা ও বিশ্বাস দ্বারা নিঃসন্দেহে প্রভাবিত হয়ে থাকে । শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের জ্ঞানদান ও মানুষ হিসেবে গড়তে সহায়তা করা। একজন সরকারি কর্মকর্তার কর্তব্য হলো রাষ্ট্রের স্বার্থে জনগণের কল্যাণে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা । একজন ব্যবসায়ীর কর্তব্য হলো সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে পণ্য ও সেবা সরবরাহের মাধ্যমে মুনাফা অর্জন করা । এর সবই মূল্যবোধ থেকে উৎসারিত না হলে সেখানে বিপত্তি দেখা দেয়াই স্বাভাবিক। আইন ও আইনের যথার্থ প্রয়োগ নৈতিকতার পথে চলতে মানুষকে বাধ্য বা উৎসাহিত করে ঠিকই তবে মূল্যবোধকে সুরক্ষার জন্য সমাজে সুশিক্ষার বিস্তার, সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, দেশের মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি, কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি রাজনীতিকদের দৃঢ় অঙ্গীকার এবং আইনের যথাযথ প্রয়োগে যত্নবান হওয়া প্রয়োজন ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই