ব্যবসায়ে নৈতিকতা বলতে বোঝায়—

Updated: 1 year ago
  • ক
    উচিত-অনুচিত মেনে চলা
  • খ
    নিয়ম-নীতির অনুশীলন করা
  • গ
    সবাইকে শ্রদ্ধা করা
  • ঘ
    বিচার-বুদ্ধি অনুযায়ী কাজ করা
374
ব্যাখ্যাঃ

ব্যবসায়ে নৈতিকতা বলতে মূলত উচিত ও অনুচিত আচরণ এবং কার্যকলাপের মধ্যে পার্থক্য নির্ণয় করে উচিত পথ অবলম্বন করাকে বোঝায়। এটি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও কার্য সম্পাদনের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড অনুসরণ করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান সমাজের প্রতি তার দায়িত্বশীলতা পালন করে এবং সুশাসন প্রতিষ্ঠা করে।

অন্যান্য বিকল্পগুলো বিবেচনা করলে:

        
  • নিয়ম-নীতির অনুশীলন করা: এটি নৈতিকতার একটি অংশ হলেও, শুধুমাত্র নিয়ম-নীতি অনুসরণ করা সব সময় নৈতিক আচরণের নিশ্চয়তা দেয় না। অনেক সময় আইনসম্মত কাজও অনৈতিক হতে পারে। নৈতিকতা আইনের চেয়েও উচ্চতর এক মানদণ্ড।
  •     
  • সবাইকে শ্রদ্ধা করা: এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ, যা অবশ্যই ব্যবসায় নৈতিকতার অংশ। তবে এটি নৈতিকতার একটি একক দিক মাত্র, সম্পূর্ণ সংজ্ঞা নয়।
  •     
  • বিচার-বুদ্ধি অনুযায়ী কাজ করা: বিচার-বুদ্ধি নৈতিকতার পথে কাজ করার জন্য সহায়ক, কিন্তু বিচার-বুদ্ধি যদি নৈতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত না হয়, তবে তা ভুল পথেও পরিচালিত হতে পারে।

অতএব, উচিত-অনুচিত মেনে চলা হলো ব্যবসায় নৈতিকতার একটি ব্যাপক ও মৌলিক ধারণা, যা অন্যান্য সব নৈতিক আচরণকে অন্তর্ভুক্ত করে।

Satt AI
Satt AI
3 months ago

ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায়ের নৈতিকতা। ব্যবসায় সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা হওয়ায় এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি অধিক তাৎপর্যপূর্ণ । ব্যবসায় সমাজের মানুষের একটা গুরুত্বপূর্ণ উপজীবিকা । মানুষ তার প্রয়োজনীয় পণ্য ও সেবার জন্য ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল । তাই ব্যবসায়ী যদি উচিত-অনুচিত না মানে, সত্য-মিথ্যার পার্থক্য ভুলে যায়, অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন ও বিক্রয় করে, পরিবেশ দূষণ করে মূল্যবোধ হারায় তখন ঐ সমাজে ব্যবসায় নামক পেশার সম্মান ও মর্যাদা যেমনি থাকে না তেমনি সাধারণ মানুষও প্রতারিত হতে হতে ভালো-মন্দ জ্ঞান হারাতে থাকে । যা ঐ সমাজে অনৈতিক সংস্কৃতির জন্ম দেয় । তাই ব্যবসায় পরিচালনায় কথা-বার্তা, আচার-আচরণ, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার সকল পর্যায়ে নৈতিক মানদণ্ড মেনে চলাকেই ব্যবসায়ে নৈতিকতা নামে অভিহিত করা হয়ে থাকে । নিম্নে ব্যবসায়ে নৈতিকতার কিছু বিষয় উল্লেখ করা হলো:

পালনীয় বিষয়বর্জনীয় বিষয়

১. বৈধ উপায়ে ব্যবসায় চালানো;

২. সকল ক্ষেত্রে সততা বজায় রাখা ও নির্ভরতার গুণ অর্জন করা;

৩. শ্রমিক-কর্মীদের সাথে উত্তম ব্যবহার করা;

৪. সকলের পাওনা যথাসময়ে পরিশোধ করা;

৫. প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন পক্ষের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা;

৬. স্বগোত্রীয় ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা;

৭. পরিবেশ রক্ষায় সাধ্যমতো ভূমিকা রাখা;

৮. সরকারি নিয়ম-রীতি মেনে চলা;

৯. আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা; ইত্যাদি 

১. প্রতারণা, শঠতা ও ধোকাবাজির আশ্রয় গ্রহণ না করা;

২. ক্ষতিকর ও বেআইনি পণ্য উৎপাদন বা বিক্রয় না করা;

৩. বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা;

৪. একচেটিয়া প্রবণতা পরিহার করা;

৫. মাপে কম না দেয়া;

৬. ক্ষতিকর প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া;

৭. কর ও রাজস্ব ফাঁকি না দেয়া;

৮. আইন মেনে চলা; ইত্যাদি

Related Question

View All
  • ক
    ব্যবসায়িক নৈতিকতা
  • খ
    অধিক মুনাফা অর্জন
  • গ
    ব্যয় সাশ্রয়
  • ঘ
    প্রতিযোগিতা মোকাবিলা
18
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই