ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহক কোনটি প্রথমে বিবেচনা করে?

Updated: 1 year ago
  • ক
    ব্যাংকের সুনাম
  • খ
    ব্যাংক কর্মচারীর দক্ষতা
  • গ
    ব্যাংকের শাখা
  • ঘ
    ব্যাংকের অবস্থান
406
ব্যাখ্যাঃ 🏪গ্রাহকের বাসস্থান/ব্যবসায় কেন্দ্র১ম প্রাধান্য🏦ব্যাংকের অবস্থান(নিকটবর্তী স্থান)

🔎 ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহক সর্বপ্রথম ব্যাংকের অবস্থান বিবেচনা করেন। একজন আমানতকারী বা ব্যবসায়ী যাতে সহজে ও কম সময়ে যাতায়াত করে নিরাপদে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন, সেজন্য নিজস্ব বাসস্থান বা ব্যবসা প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে অবস্থিত ব্যাংককেই প্রথম প্রাধান্য দেওয়া হয়।
\[\begin{aligned}\text{হিসাব খোলার প্রাথমিক বিবেচ্য বিষয়} &= \text{বাসস্থান বা কর্মস্থলের নৈকট্য}\\&= \text{\textbf{ব্যাংকের অবস্থান}}\end{aligned}\]

Satt AI
Satt AI
6 days ago

তোমার আশপাশে অনেক ব্যাংক দেখা যেতে পারে। তুমি সিদ্ধান্ত নিলে যে ব্যাংকে একটি হিসাব খুলবে। কিন্তু কীভাবে সিদ্ধান্ত নেবে যে কোন ব্যাংকে কী ধরনের হিসাব খুলবে? ব্যাংক হিসাব খোলার পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করা উচিত।

১) ব্যাংকের অবস্থান : আমানতকারী সাধারণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজস্ব বাসস্থান ইত্যাদির সাথে ব্যাংকের অবস্থান ( Location of Bank) বিবেচনা করে থাকে ।

২) দক্ষতা : ব্যাংকের কর্মচারীদের দক্ষতা ব্যাংকে হিসাব খোলার একটি অন্যতম বিবেচ্য বিষয়। দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকটি কম গড় সময়ে সেবা প্রদান করতে পারে সেটি বেশি দক্ষ।

৩) বহুমুখী সেবা : যে ব্যাংক বহুমুখী সেবা প্রদান করে হিসাব খোলার ক্ষেত্রে সে ব্যাংকই উপযোগী।

৪) বৈদেশিক বিনিময় : একটি ব্যাংকের সকল শাখা বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে না। তোমার যদি বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হয়, তবে যে ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমতিপ্রাপ্ত সেই ব্যাংকেই হিসাব খোলা উচিত।

৫) সুনাম : ব্যাংকের সুনাম হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যে ব্যাংক সবার পরিচিত এবং অনেক দিনের পুরাতন, সেই ব্যাংকের সুনাম ভালো।

৬) শাখা : অধিক শাখাসম্পন্ন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী।

৭) তালিকাভুক্ত ব্যাংক : বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ভালো ভালো বাণিজ্যিক ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক (Scheduled Bank) হিসাবে স্বীকৃতি দেয়। অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক সবার নিকট অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয়।

৮) ঋণসুবিধা : যেসব ব্যাংকের ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয়, সেসব ব্যাংক অপেক্ষাকৃত পছন্দনীয়।

৯) সুদ : যে ব্যাংকের আমানতের সুদ উচ্চ এবং ঋণের সুদ স্বপ্ন, সেসব ব্যাংক গ্রাহকদের কাছে বেশি গ্রহণীয়।

১০) সেবার উপর চার্জ : স্বল্প চার্জে অধিক সেবা প্রদানকারী ব্যাংক হিসাব খোলার জন্য উত্তম ।

১১) ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা : যেসব ব্যাংক অনলাইন, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএমসহ অন্যান্য ব্যাংকিং পণ্য বা সেবা প্রদান করে, তাদেরকে আজকাল গ্রাহকগণ বেশি বিবেচনায় নিচ্ছেন।

Related Question

View All
  • ক
    একমুখী সেবা
  • খ
    বৈদেশিক সেবা
  • গ
    সম্পদ বিষয়ক সেবা
  • ঘ
    বহুমুখী সেবা
1.9k
  • ক
    ব্যাংকের তারল্য
  • খ
    ব্যাংকের অবস্থান
  • গ
    ব্যাংকের মুনাফা
  • ঘ
    ব্যাংকের পরিধি
732
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই