'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?
-
ক
বিশেষভাবে বিভাজন
-
খ
বিশেষভাবে বিশ্লেষণ
-
গ
বিশেষভাবে বিয়োজন
-
ঘ
বিশেষভাবে সংযোজন
'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দটি ভাঙলে পাওয়া যায় - বি + আ + কৃ + অন = ব্যাকরণ।
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
ড. এ মুহম্মদ শহীদুল্লাহ 'বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৬) গ্রন্থে ব্যাকরণের পরিধিকে ৫ ভাগে ভাগ করেছেন। যথা:
ক. ধ্বনি প্রকরণ
খ. শব্দ প্রকরণ,
গ. বাক্য প্রকরণ
ঘ. ছন্দ প্রকরণ ও
ঙ. অলংকার প্রকরণ।
সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয়। যথা:
ধ্বনিতত্ত্ব (Phonology) এর আলোচ্য বিষয়: | |
| ধ্বনি | ধ্বনির উচ্চারণ প্রণালী |
| ধ্বনির উচ্চারণ স্থান | ধ্বনি পরিবর্তন ও লোপ |
| ধ্বনির বিন্যাস | স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য |
| ধ্বনিদল | বর্ণমালা |
| বাগযন্ত্র | বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া |
| ণ-ত্ব ও ষ-ত্ব বিধান | সন্ধি বা ধ্বনি সংযোগ |
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) এর আলোচ্য বিষয়: | |
| শব্দ | দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত |
| শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া | পারিভাষিক শব্দ |
| লিঙ্গ | বচন |
| পদাশ্রিত নির্দেশক | সমাস |
| প্রত্যয় | উপসর্গ ও অনুসর্গ |
| ধাতু | পদ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ) |
| অনুজ্ঞা | |
| ক্রিয়ার কাল ও ক্রিয়ামূল | পুরুষ |
অর্থতত্ত্ব (Semantics) এর আলোচ্য বিষয়: | |
| শব্দের অর্থবিচার | বাক্যের অর্থবিচার |
| অর্থের বিভিন্ন প্রকারভেদ | বিপরীত শব্দ |
| প্রতিশব্দ | শব্দজোড় |
| বাগধারা | বর্গ |
বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এর আলোচ্য বিষয়: | |
| বাক্য ও বাক্যবিন্যাস | বাক্য রূপান্তর |
| উক্তি | বাচ্য |
| বিরাম চিহ্ন | কারক |
| বাক্যের যোগ্যতা | বাক্যের উপাদান লোপ |
| অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়। |
Related Question
View Allশব্দের পূর্বে বসে কোনটি?
-
ক
প্রত্যয়
-
খ
অনুসর্গ
-
গ
উপসর্গ
-
ঘ
বিভক্তি
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
-
ক
ধ্বনি
-
খ
বর্ণ
-
গ
পদ
-
ঘ
ভাব
'কারক' বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে?
-
ক
ধ্বনিতত্ত্বে
-
খ
রূপতত্ত্বে
-
গ
বাক্যতত্ত্বে
-
ঘ
অর্থতত্ত্বে
'কারক' ব্যকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-
ক
ধ্বনিতত্ত্ব
-
খ
রূপতত্ত্ব
-
গ
বাক্যতত্ত্ব
-
ঘ
অর্থতত্ত্ব
ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
-
ক
ধ্বনিতত্ত্ব
-
খ
রূপতত্ত্ব
-
গ
ব্যাকরণ
-
ঘ
বাক্যতত্ত্ব
রূপতত্ত্বের অন্তর্ভূক্ত কোনটি?
-
ক
প্রতিশব্দ
-
খ
বাগধারা
-
গ
ক্রিয়াবিশেষণ
-
ঘ
উক্তি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন