ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

Updated: 4 weeks ago
  • ক
    এরা এককোষীয়
  • খ
    এতে পরিব্যক্তি ঘটতে দেখা যায়
  • গ
    এতে DNA বা RNA আছে
  • ঘ
    প্রোটিন আবরণ এন্টিজেন গুণাবলি বহন করে
2.2k
ব্যাখ্যাঃ

এরা এককোষীয়। ভাইরাসগুলি এককোষীয় নয়। এগুলি প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে তৈরি অতিক্ষুদ্র কণা। ভাইরাসগুলি হোস্ট কোষের মধ্যে বৃদ্ধি পায় এবং প্রজনন করে।

ভাইরাসের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল:

  • এতে পরিব্যক্তি ঘটতে দেখা যায়। ভাইরাসের জিনোম পরিবর্তনের মাধ্যমে পরিব্যক্তি ঘটে।
  • এতে DNA বা RNA আছে। ভাইরাসগুলিতে DNA বা RNA থাকে। DNA ভাইরাসগুলিতে ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড DNA থাকে। RNA ভাইরাসগুলিতে একক স্ট্র্যান্ড বা দ্বৈত স্ট্র্যান্ড RNA থাকে।
  • প্রোটিন আবরণ এন্টিজেন গুণাবলি বহন করে। ভাইরাসের প্রোটিন আবরণে এন্টিজেন থাকে। এন্টিজেন হল এমন পদার্থ যা দেহের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে।

সুতরাং, ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয় হল এরা এককোষীয়।

Sakib Uddin Rony
Sakib Uddin Rony
3 years ago

ভাইরাসের বৈশিষ্ট্য (Characteristics of Virus) 

ভাইরাসের বৈশিষ্ট্যগুলোকে দুভাগে ভাগ করা যায়; যথা-জড়-রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীব সদৃশ বৈশিষ্ট্য

জড়-রাসায়নিক বৈশিষ্ট্যঃ

১ ভাইরাস অকোষীয়, অতিআণুবীক্ষণিক ও সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ ।

২. পোষক দেহের বাইরে এরা কোন জৈবনিক কার্যকলাপ ঘটায় না ।

৩. জীবকোষের বাইরে সংখ্যাবৃদ্ধি করতে পারে না। 

৪. পরিসুত ও কেলাসিত করে ভাইরাসকে স্ফটিকে পরিণত করা যায়।

৫. ভাইরাস আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশিক উদ্দীপনায় সাড়া দেয় না ।

৬. এদের নিজস্ব কোন বিপাকীয় এনজাইম নেই। 

 ৭. ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক এসিডের জীবীয় বৈশিষ্ট্য সমাহার মাত্র।

জীব সদৃশ বৈশিষ্ঠ্যঃ

১. গাঠনিকভাবে ভাইরাসে নিউক্লিক এসিড (DNA বা RNA) আছে। 

২. উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যাবৃদ্ধি (multiplication) করতে সক্ষম ।

৩. ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী।

 ৪. ভাইরাস জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়।

৫. ভাইরাসে প্রকরণ (variation) ও পরিব্যক্তি (mutation) দেখা যায়।

৬. এদের অভিযোজন ক্ষমতা রয়েছে।

৭. নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। 

পরিব্যক্তি (mutation) : নানাবিধ কারণে জীবের বংশগতি উপাদানের এক বা একাধিক জিনের হঠাৎ স্বতঃস্ফূর্ত পরিবর্তন। এ পরিবর্তন স্থায়ী তাই চারিত্রিক বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে।

Related Question

View All
Updated: 8 months ago
  • ক
    ডিএনএ নেই
  • খ
    প্রকরণ ঘটে
  • গ
    পরিব্যক্তি ঘটে
  • ঘ
    বাধ্যতামূলক পরজীবী
82
Updated: 4 weeks ago
  • ক
    ভাইরাস
  • খ
    ব্যাকটেরিয়া
  • গ
    ফানজাই
  • ঘ
    সায়ানো ব্যাকটেরিয়া
152
Updated: 4 weeks ago
  • ক
    এটি অকোষীয়
  • খ
    এটিতে প্রটোপ্লাজম বিদ্যমান
  • গ
    এটি অতি আণুবীক্ষণীক
  • ঘ
    এটি কেবল সজীব কোষে বংশবৃদ্ধি করে
268
Updated: 4 weeks ago
  • ক
    ব্যাকটেরিয়া
  • খ
    ছত্রাক
  • গ
    ভাইরাস
  • ঘ
    মস
145
  • ক
    অতি আণুবীক্ষণিক
  • খ
    আদিকোষী
  • গ
    এককোষী
  • ঘ
    আণুবীক্ষণিক
161
  • ক
    ভাইরাস
  • খ
    ব্যাকটেরিয়া
  • গ
    ছত্রাক
  • ঘ
    শৈবাল
223
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই