ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?

Updated: 11 months ago
  • প্রথমা, দ্বিতীয়া
  • দ্বিতীয়া, পঞ্চমী
  • তৃতীয়া, চতুৰ্থী
  • ষষ্ঠী, দ্বিতীয়া
543
No explanation available yet.

বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। যেমন: -এ, -তে, -য়, -য়ে, কে, রে, -র, -এর, -য়ের ইত্যাদি।

লোকে কি না বলে! এই বাক্যে 'লোক' শব্দের সঙ্গে জুড়ে আছে '-এ' বিভক্তি।

সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চরাতে গেছে। এই বাক্যে 'ছেলে' শব্দের সঙ্গে জুড়ে আছে 'কে বিভক্তি ।

বাড়ি পুকুরের পাড়ে বড়ো ভাইয়ের কলাবাগান। এই বাক্যে 'বাড়ি', 'পুকুর' এবং 'ভাই' শব্দের সঙ্গে জুড়ে আছে'-র', '-এর' এবং '-য়ের' বিভক্তি।

বিভক্তিগুলোকে তিন ভাগে বিভক্ত করে দেখানো যায়।

ক) -এ, -তে, -য়, -য়ে বিভক্তি

সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে -এ, তে, -য়, য়ে ইত্যাদি বিভক্তির ব্যবহার হয়। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গেও এসব বিভক্তি বসে।

যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে-এ বিভক্তি যুক্ত হয়। যেমন সকালে, দিনাজপুরে, ই- মেইলে, কম্পিউটারে, ছাগলে, তিলে ইত্যাদি।

শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -তে বিভক্তি হয়। যেমন হাতিতে, রাত্রিতে, মধুতে, রামুতে ইত্যাদি।

আ-কারান্ত শব্দের শেষে-য় বিভক্তি হয়। যেমন ঘোড়ায়, সন্ধ্যায়, ঢাকায় ইত্যাদি।

শব্দের শেষে দ্বিস্বর থাকলে-য়ে বিভক্তি হয়। যেমন ছইয়ে, ভাইয়ে, বউয়ে।

ই-কারান্ত শব্দের শেষেও-য়ে বিভক্তি দেখা যায়। যেমন- ঝিয়ে, ঘিয়ে।

খ) -কে, -রে বিভক্তি

বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত কে এবং-রে বিভক্তি বসে। ক্রিয়াকে 'কাকে' প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। যেমন- শিশুকে, দরিদ্রকে, আমাকে, আমারে ইত্যাদি।

গ) -র, -এর, -য়ের বিভক্তি

বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে-র, -এর এবং-য়ের বিভক্তি যুক্ত হয়। সাধারণত আ-কারান্ত, ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষের বিভক্তি বসে। যেমন- রাজার, প্রজার, হাতির, বুদ্ধিজীবীর, তনুর, বধূর।

যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে-এর বিভক্তি হয়। যেমন বলের, শব্দের, নজরুলের, সাতাশের ইত্যাদি।

শব্দের শেষে দ্বিস্বর থাকলে-য়ের বিভক্তি হয়। যেমন ভাইয়ের, বইয়ের, লাউয়ের, মৌয়ের ইত্যাদি।

Related Question

View All
  • শব্দ
  • বাক্য
  • ক্রিয়াপদ
  • সর্বনাম পদ
570
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই