‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।'

মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

Updated: 4 months ago
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়

  • মুহম্মদ শহীদুল্লাহ্

  • মুহম্মদ এনামুল হক

  • সুকুমার সেন

12.9k
উত্তরঃ

‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি সুকুমার সেন- এর। 

Tamanna
Tamanna
2 years ago

সুকুমার সেন (১৬ জানুয়ারি ১৯০০ – ৩ মার্চ ১৯৯২)

সুকুমার সেন ছিলেন একজন বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও সাহিত্যবিশারদ। তিনি বৈদিক ও ধ্রুপদী সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, আবেস্তা এবং প্রাচীন পারসিক ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। তুলনামূলক ভাষাতত্ত্ব এবং পুরাণতত্ত্বেও তিনি তার বৈদগ্ধ প্রদর্শন করেছেন।

জন্ম ও পরিবার:
কলকাতার গোয়াবাগানের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।

  • পিতা: হরেন্দ্রনাথ সেন (বর্ধমান কোর্টের আইনজীবী)

  • মা: নলিনী দেবী

  • পৈতৃক নিবাস: বর্ধমান জেলার গোতান গ্রাম

শিক্ষাজীবন:

  • ১৯১৭: বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ।

  • ১৯১৯: বর্ধমান রাজ কলেজ, I.A. পরীক্ষায় লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ।

  • ১৯২১: কলকাতার সংস্কৃত কলেজ, B.A. পরীক্ষায় প্রথম বিভাগে দ্বিতীয় স্থান।

  • ১৯২৩: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে M.A. প্রথম শ্রেণিতে প্রথম স্থান।

  • ১৯২৫: "Syntax of Vedic Prose" থিসিসের মাধ্যমে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ।

  • ১৯২৬: প্রথম গবেষণা প্রবন্ধ প্রকাশিত এশিয়াটিক সোসাইটি জার্নালে।

কর্মজীবন ও অবদান:

  • মধ্য ও আধুনিক বাংলা ভাষার ঐতিহাসিক পদবিচারের উপর গবেষণা করে P.H.D. ডিগ্রি অর্জন।

  • প্রায় ১২,০০০ পুঁথি পরীক্ষা ও মূল্যায়ন করেছেন।

  • জয়দেবের গীতগোবিন্দম্ কাব্যের প্রাচীন পুঁথি আবিষ্কার ও সম্পাদনা।

  • রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বিশ্লেষণ ও ব্যাখ্যায় বিশেষ অবদান।

প্রধান গ্রন্থসমূহ:

  • ভাষাতাত্ত্বিক ও সাহিত্যকর্ম:

    • ভাষার ইতিবৃত্ত

    • Women's Dialect in Bengali

    • বাংলা স্থাননাম

    • রামকথার প্রাক-ইতিহাস

    • ভারত-কথার গ্রন্থিমোচন

    • A History of Brajabuli Literature

    • বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৫ খণ্ড)

    • বঙ্গভূমিকা

    • ইসলামি বাংলা সাহিত্য

    • কলিকাতার কাহিনী

    • ক্রাইম কাহিনীর কালক্রান্তি

    • বাঙ্গালা সাহিত্যের কথা

    • বাঙ্গালা সাহিত্যে গদ্য

    • দিনের পরে দিন যে গেল (আত্মজীবনীমূলক)

    • ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস

    • মধ্যযুগের বাংলা ও বাঙালী

সম্মাননা:

  • ১৯৬৪: রবীন্দ্র পুরস্কার (ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাসের জন্য)

  • এশিয়াটিক সোসাইটি ‘যদুনাথ সরকার পদক’

  • রবীন্দ্রচর্চা কেন্দ্র ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি

  • ১৯৬৬ ও ১৯৮৪: আনন্দ পুরস্কার

  • ১৯৯০: পদ্মভূষণ (ভারত সরকার)

মৃত্যু:
১৯৯২ সালের ৩ মার্চ সুকুমার সেন মৃত্যুবরণ করেন।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই