মাঠের মানুষ কোথায় যায়?
মাঠের মানুষ কোথায় যায়?
-
ক
বাড়িতে
-
খ
হাটে
-
গ
মাঠে
-
ঘ
নদীতে
স্বদেশ
আহসান হাবীব
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে-
এই ছবিটি চেনা।
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি,
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি-
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ।
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে।
দেখে দেখে একটি ছেলের
সারাটি দিন কাটে।
এই ছেলেটির মুখ
সারাদেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক।
কে তুমি ভাই,
প্রশ্ন করি যখন
'ভালোবাসার শিল্পী আমি'
বলবে হেসে তখন।
এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রঞ্জ তবুও
আঁকতে পারি সবই।'
Related Question
View All'স্বদেশ' কবিতাটি কে রচনা করেছেন?
-
ক
কাজী নজরুল ইসলাম
-
খ
সুকুমার বড়ুয়া
-
গ
আহসান হাবীব
-
ঘ
শামসুর রাহমান
'স্বদেশ' কবিতায় কোথায় জোয়ার আসে?
-
ক
নদীতে
-
খ
পুকুরে
-
গ
খালে
-
ঘ
বিলে
'স্বদেশ' কবিতায় জারুল গাছে কোন রঙের পাখি বসে?
-
ক
লাল
-
খ
নীল
-
গ
হলুদ
-
ঘ
কালো
'স্বদেশ' কবিতায় ছবিটি কী দিয়ে কেনা নয়?
-
ক
কড়িতে
-
খ
টাকাতে
-
গ
রুপিতে
-
ঘ
ডলারে
'স্বদেশ' কবিতায় কে নদীর ধারে বসে ছবি দেখে?
-
ক
মেয়েটি
-
খ
ছেলেটি
-
গ
বধূটি
-
ঘ
শিশুটি
'স্বদেশ' কবিতায় দেশ কেমন সুন্দর?
-
ক
ছবির মতো
-
খ
কবিতার মতো
-
গ
গল্পের মতো
-
ঘ
ছড়ার মতো
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!