মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?

Updated: 11 months ago
  • ক
    কানের পেশি
  • খ
    কর্তন দাত
  • গ
    আলজিহ্বা
  • ঘ
    চক্ষুপেশি
158

অঙ্গসংস্থানিক প্রমাণ (Morphological Evidences):

অঙ্গসংস্থান (morphology) জীববিজ্ঞানের এমন একটি শাখা যাতে জীবের গঠন ও আকৃতি (বাহ্যিক বা অভ্যন্তরীণ) সম্বন্ধে আলোচিত হয়। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর বাহ্যিক ও অন্তর্গঠন পর্যালোচনা করলে সুস্পষ্ট মনে হবে নিম্নশ্রেণির প্রাণী থেকে উচ্চশ্রেণির প্রাণিদেহে অঙ্গসংস্থানজনিত জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অঙ্গসংস্থানিক প্রমাণকে নিম্নোক্ত কয়েকটি শিরোনামে আলোচনা করা যায়।

ক. তুলনামূলক শারীরস্থান (Comparative Anatomy):
মেরুদন্ডী প্রাণিদের হৃৎপিন্ডের প্রকোষ্ঠ : বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর হৃৎপিন্ডের গঠনের তুলনামূলক আলোচনা করলে দেখা যায়, মাছে দুইপ্রকোষ্ঠ-বিশিষ্ট হৃৎপিণ্ড উিভচরে তিন প্রকোষ্ঠ-বিশিষ্ট, সরিসৃপে আংশিক চারপ্রকোষ্ঠ-বিশিষ্ট হলেও পাখি ও স্তন্যপায়ীতে সম্পূর্ণ চারপ্রকোষ্ঠ-বিশিষ্ট হৃৎপিন্ড বিদ্যমান।

মেরুদন্ডী প্রাণীদের মস্তিষ্ক : বিভিন্ন শ্রেণির মেরুদন্ডী প্রাণীর মস্তিষ্কের গঠন পর্যালোচনা করলে দেখা যায় যে, মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক পাঁচটি ভাগে বিভক্ত । বিবর্তনের সোপানে যতই উপর দিকে উঠা যায়, ততই অপেক্ষাকৃত সরল গঠনের মূল কাঠামোটির ক্রমিক জটিলতা দেখা যায়, বিশেষ করে সেরেব্রাল হেমিস্ফিয়ার (cerebral hemisphere) এবং সেরেবেলাম (cerebellum)-এর।

খ. সমসংস্থ অঙ্গ (Homologous Organs)

বিভিন্ন প্রাণীর যে সব অঙ্গপ্রত্যঙ্গ উৎপত্তি-র দিক থেকে সদৃশ্য তাদের সমসংস্থ অঙ্গ বলে তিমির অগ্রপদ, বাদুর ও পাখির ডানা, কুকুরের অগ্রপদ মানুষের হাত আপাতঃদৃষ্টিতে একে অপর থেকে ভিন্ন বলে মনে হয়। কিন্তু এদের পরীক্ষা করলে একই রকমের মৌলিক কাঠামো পরিলক্ষিত হবে। জীবনধারণ পদ্ধতির ভিন্নতার কারণে আকৃতি ও প্রকৃতি ভিন্ন হয়েছে।

গ. নিষ্ক্রিয় অঙ্গসমূহ (Vestigeal Organs)

প্রচলিত ধারণায়,(যে সব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত ও কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী বংশধরের দেহে গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় রয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। মানবদেহে শতাধিক নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া গেছে। যেমন -

(i) চোখের ভেতরেরদিকের কোণায় উপপল্লব (nictitating membrane),

(ii) আক্কেল দাঁতসহ কয়েক ধরনের দাঁত;

(iii) গায়ের লোম;

(iv) বহিঃকর্ণের তিনটি করে কর্ণপেশি;

(v) লেজ না থাকলেও পুচ্ছাস্থি;

(vi) বৃহদান্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি ।

বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে এদের সক্রিয় ভূমিকা এখনও দৃষ্ট হয়। গরু কান নাড়াতে পারে কিন্তু মানুষ তা পারে না। মানুষের লেজের কশেরুকাগুলো একত্রিত হয়ে ছোট অস্থি পিণ্ড বা কক্কিক্স হিসেবে মেরুদণ্ডের পশ্চাৎপ্রান্তে এখনও অবস্থান করছে। পরিবেশগত কারণে মানুষে এসব অঙ্গগুলো প্রয়োজনে না আসায় বিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে।

Related Question

View All
Updated: 7 months ago
  • ক
    মানুষের হাত-বাদুড়ের ডানা
  • খ
    বাদুড়ের ডানা-পাখির ডানা
  • গ
    পাখির ডানা-মাছের পাখনা
  • ঘ
    তিমির ফ্লিপার-পতঙ্গের ডানা
106
Updated: 2 weeks ago
  • ক
    পাখির ডানা, বাদুড়ের ডানা
  • খ
    পাখির ডানা, মানুষের হাত
  • গ
    পাখির ডানা, বিড়ালের অগ্রপদ
  • ঘ
    পাখির ডানা, প্রজাপতির ডানা
208
Updated: 1 year ago
  • ক
    বাদুরের ডানা
  • খ
    তিমির ফ্লিপার
  • গ
    বিড়ালের অগ্রপদ
  • ঘ
    প্রজাপতির ডানা
180
Updated: 2 weeks ago
  • ক
    মানুষের হাত-পাখির ডানা
  • খ
    মানুষের হাত-বাদুড়ের ডানা
  • গ
    পাখির ডানা-প্রজাপতির ডানা
  • ঘ
    পাখির ডানা-বিড়ালের অগ্রপদ
768
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই