মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তার পরিপূর্ণ নির্দেশনা রয়েছে কোথায়? 

Updated: 9 months ago
  • ক
    পাশ্চাত্য শিক্ষায়
  • খ
    ইসলাম শিক্ষায়
  • গ
    সামাজিক শিক্ষায়
  • ঘ
    পারিবারিক শিক্ষায়
374
ব্যাখ্যাঃ

ইসলাম শিক্ষা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সুপথ প্রদর্শন করে। মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক সকল বিষয়ে ইসলামে সুস্পষ্ট ও পরিপূর্ণ দিকনির্দেশনা বিদ্যমান। পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য প্রয়োজনীয় সকল বিধান ও নীতিমালা বর্ণিত হয়েছে। অন্যান্য শিক্ষাব্যবস্থা যেমন পাশ্চাত্য শিক্ষা, সামাজিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা জীবনের নির্দিষ্ট কিছু দিক নিয়ে আলোচনা করলেও, জীবনের পরিপূর্ণ নির্দেশনা বা সামগ্রিক জীবনবিধান হিসেবে বিবেচিত হয় না। একমাত্র ইসলামই দাবি করে যে এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

Satt AI
Satt AI
3 months ago

উদ্দেশ্য

এই পাঠ অধ্যয়নে আপনি-

  • ইসলামের পরিচয় দিতে পারবেন
  • 'ইসলাম সকল নবি-রাসূলের ধর্ম ছিল' প্রমাণ করতে পারবেন
  • ইসলামের মূলভিত্তি কয়টি ও কী কী তা বর্ণনা করতে পারবেন
  • ইসলামের মূলভিত্তিগুলোর পরিচয় বর্ণনা করতে পারবেন।

১. ইসলামের পরিচয়

ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম আরবি শব্দ। এটি )سِمٌ( শব্দ থেকে এসেছে।
এর অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য প্রকাশ করা, শান্তির পথে চলা, মুসলমান হওয়া। পরিভাষাগত অর্থ বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা ও মৃত্যুদাতা আল্লাহ তাআলার কাছে বিনা দ্বিধায় আত্মসমর্পণ করে তার আদেশ নিষেধ মেনে চলা। তাঁর দেয়া বিধান অনুসারে জীবন যাপন করা। আর যিনি ইসলামের বিধান অনুসারে জীবন যাপন করেন তিনি হলেন মুসলিম।
ইসলাম সকল নবি রাসূলের দ্বিন বা জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন,

شَرَعَ لَكُمْ مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا

"তিনি তোমাদের জন্যে দ্বিনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে এই মর্মে যে তোমরা দ্বিনকে প্রতিষ্ঠিত করবে এবং পার্থক্য সৃষ্টি করবে না” (সূরা আশ শুরা-৪২: ১৩)। সকল নবি যেমন মুসলিম ছিলেন, তেমনি হযরত নূহ (আ) ইসলামের অনুসারি ছিলেন, যা তাঁর কথার মাধ্যমে ফুটে উঠেছে। পবিত্র কুরআনে এভাবে বর্ণনা করা হয়েছে যে, হযরত মূসা (আ) বলেন-

وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ

"আমি মুসলিম হওয়ার জন্য আদিষ্ট হয়েছি।" (সূরা ইউনুস ১০:৭২)

এ কারণেই হযরত ইরবাহীম (আ) নিজেকে ও নিজ উম্মতকে 'উম্মতে মুসলিমা' বলেছিলেন। আল-কুরআনে এসেছে-

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ

"হে আমাদের পালনকর্তা। আমাদের উভয় কে মুসলিম করো এবং আমাদের বংশধর থেকে একটি মুসলিম তথা আত্মসমর্পণকারী দল বানাও"। (সূরা বাকারা২: ১২৮)
হযরত ইবরাহীম (আ.) তাঁর সন্তানদের উপদেশ দিতে গিয়ে বলেছেন

فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُّسْلِمُونَ

"তোমরা মুসলমান হওয়া ছাড়া কখনও মৃত্যুবরণ করো না"। (সূরা বাকারা ২:১৩২) মোট কথা, প্রত্যেক নবি-রাসূল কর্তৃক আনীত দ্বিন বা ধর্ম হলো ইসলাম।

২. ইসলামের মূল ভিত্তি

ইসলাম পাঁচটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। রাসূল (স.) এর বাণী-

بني الإسلامُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَأَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ ، وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ، وَصَوْمِ رَمَضَانَ ، وَحَجَّ الْبَيْتِ " (مُتَّفَقٌ عَلَيْهِ)

"ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, মুহাম্মদ (স.) তাঁর বান্দা ও রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমযানের রোযা রাখা এবং হজ্জ করা। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
ইসলামের এই পাঁচটি ভিত্তির বর্ণনা নিম্নে দেওয়া হল-

১. তাওহিদ ও রিসালাতে বিশ্বাস

এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (স.) আল্লাহর রাসূল। অর্থাৎ তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা। আল্লাহর প্রভুত্ব জীবনের সর্বক্ষেত্রে মেনে নিয়ে সে অনুযায়ী কাজ করা। আল-কুরআনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে তাঁর অনুসরণ করা এবং মুহাম্মদ (স.) কে সর্বশেষ নবি ও রাসূল হিসেবে স্বীকার করা।

২. সালাত কায়েম করা

ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল সালাত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বিবেকসম্পন্ন মুসলমান নর-নারীর উপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরয। কোন মুসলমান সালাতকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকেনা। সালাত একজন মুমিনকে সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে।

৩. যাকাত আদায় করা
যাকাত ইসলামের অন্যতম ভিত্তি। যাকাত হলো- কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বৎসরান্তে তার সম্পদের শতকরা ২.৫ ভাগ কুরআন বর্ণিত ৮টি নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত দিলে সম্পদ বিশুদ্ধ ও পবিত্র হয়। সম্পদ বাড়ে ও সমাজ দারিদ্র মুক্ত হয়।

৪. সিয়াম পালন করা

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও যৌন ক্রিয়াকলাপ থেকে বিরত থাকার নাম সাওম বা রোযা। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, সুস্থ, মুসাফির নয় এমন ব্যক্তির উপর রমজান মাসের সিয়াম পালন করা ফরয। সিয়াম ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ। রমজানের সিয়াম বা রোযা ছাড়াও শাওয়াল মাসের ছয়টি রোযা, মান্নত রোযা এবং বৎসরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনসমূহে রোযা রাখার বিধান রয়েছে। সিয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তি তাকওয়ার অধিকারী হতে পারে।

৫. হজ্জ পালন করা

ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে হজ্জ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। হজ্জ দৈহিক ও আর্থিক ইবাদত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হজ্জের মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত এবং জিলহজ্জ মাসের নয় তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত করাকে হজ্জ বলে। আর্থিকভাবে সামর্থবান ব্যক্তিদের উপর জীবনে একবার হজ্জ করা ফরয।

৩. ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম

ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জীবন পরিচালনার জন্য বিধি বিধান দিয়েছেন। সৃষ্টিকর্তা হিসেবে তিনি জানেন মানুষের জীবন যাপনের জন্য বিধি বিধান কেমন হওয়া উচিত। তাই, তিনি মানুষের ইহকাল ও পরকালে মুক্তির জন্য বিধান দিয়েছেন। উক্ত বিধি-নিষেধ পালনের মাধ্যমে মানুষ ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার সময়ই তাকে সেই সহজাত প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন- "প্রতিটি শিশুই সহজাত প্রকৃতি তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিন্তু তাদের পিতা মাতার কারণে ইহুদির সন্তানেরা ইহুদি ধর্মে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে এবং অগ্নি পুজকরা মাজুসী ধর্মে দীক্ষিত হয়ে থাকে"। (আবু দাউদ, তিরমিযি) মানুষের মনের মধ্যে ইসলামি ফিতরাত থাকার কারণেই সে নিজেকে অসীম শক্তির কাছে সঁপে দিতে চায়

সারসংক্ষেপ

ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম শব্দের অর্থ-আত্মসমর্পণ আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে-আত্মসমর্পণকারী। হযরত আদম (আ.) থেকে নিয়ে সকল নবি-রাসূল ইসলাম প্রচার করেছেন। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। যথা- ১। এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ (স.) আল্লাহর রাসূল ২। সালাত কায়েম করা ৩। যাকাত আদায় করা ৪। সিয়াম পালন করা ৫। হজ্জ পালন করা। যারা ইসলামের অনুশাসন মেনে প্রতিটি আদেশ নিষেধ পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সাফল্য দান করবেন।
অ্যাকটিভিটি (নিজে করি) /শিক্ষার্থীর কাজশিক্ষার্থীগণ, ইসলামের পাঁচটি ভিত্তি বিষয়ক হাদিসটি মুখস্ত করবেন এবং টিউটরকে শোনাবেন।

ইসলাম শিক্ষা-১ম পত্র-ড. মোঃ আমির হোসেন সরকার স্যারে লেখা বই

Related Question

View All
Updated: 1 year ago
  • ক
    শান্তি
  • খ
    বিশ্বাস
  • গ
    আত্মসমর্পণ
  • ঘ
    আনুগত্য
1.1k
  • ক
    পাশ্চাত্য সংস্কৃতির আদর্শ
  • খ
    আরবের সংস্কৃতির আদর্শ
  • গ
    মধ্যযুগীয় সংস্কৃতির আদর্শ
  • ঘ
    ইসলামি সংস্কৃতির আদর্শ
772
  • ক
    ইসলামি
  • খ
    সমাজতান্ত্রিক
  • গ
    রাজনৈতিক
  • ঘ
    সহজাত
775
  • ক
    ইসলামি আইন
  • খ
    ইসলামি সংস্কৃতি
  • গ
    বুনিয়াদি আমল
  • ঘ
    নৈতিকতা
712
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই