মালিকানা স্বত্ব হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে?

Updated: 1 year ago
  • ক
    ডেবিট জের
  • খ
    ক্রেডিট জের
  • গ
    প্রারম্ভিক জের
  • ঘ
    সমাপনী জের
214
Add Explanation

‘“T” ও ‘চলমান জের’ উভয় ছকে আমরা ডেবিট ও ক্রেডিট এই দুইটি শব্দ লক্ষ করেছি। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত সম্ভব নয়। তাই পাঠের এই অংশে বিভিন্ন শ্রেণির হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয় নীতি ব্যাখ্যা করা হলো-
কোন হিসাবের বাম দিককে ডেবিট এবং ডান দিককে ক্রেডিট নামে আখ্যায়িত করা হয়েছে। শব্দ দুইটি হিসাবকে নির্দেশনা প্রদান করে। ডেবিট শব্দের অর্থ বাম ও ক্রেডিট শব্দের অর্থ ডান। তাই হিসাবের বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট—এটা হিসাববিজ্ঞানের একটি রীতি।
দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে আমরা জানতে পেরেছি—প্রতিটি লেনদেন দুইটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে। একটি পরিবর্তন ডেবিট এবং অপরটি ক্রেডিট।
প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত দুইটি হিসাবখাত প্রভাবিত হয়, একটি হিসাবের ডেবিট দিক প্রভাবিত হলে অপরটির ক্রেডিট দিক প্রভাবিত হবে। কখনই লেনদেনের দ্বারা দুইটি হিসাবের একই দিক প্রভাবিত হবে না। অর্থাৎ ডেবিট ও ডেবিট বা ক্রেডিট ও ক্রেডিট হবে না।
প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিক সর্বদা সমান থাকবে এবং হিসাবের মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে; এই দুইটি তত্ত্ব হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ে সহায়তা করে।

 

মূলধন আনয়ন (নগদ অর্থ বা যেকোনো সম্পদ) ও আয় অর্জিত হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি এবং মালিকের উত্তোলন (নগদ অর্থ বা যেকোনো সম্পদ) ও ব্যয় সংঘঠিত হলে মালিকানা স্বত্ব হ্রাস পায়। এখানে উল্লেখ্য, মালিক কর্তৃক নগদ অর্থ বা যেকোনো সম্পদ আনয়ন এবং গ্রহণের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করা হয় যাতে করে দুইটির মোট পরিমাণ সহজেই জানা যায় ।

ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ

ডেবিট

  • সম্পদ বৃদ্ধি
  • দায় হ্রাস
  • মালিকানা স্বত্ব হ্রাস
  • রেভিনিউ বা আয় হ্রাস
  • ব্যয় বৃদ্ধি

ক্রেডিট

  • সম্পদ হ্রাস
  • দায় বৃদ্ধি
  • মালিকানা স্বত্ব বৃদ্ধি
  • রেভিনিউ বা আয় বৃদ্ধি
  • ব্যয় হ্রাস

 

হিসাবের উপর লেনদেনের প্রভাব উদাহরণের মাধ্যমে দেখানো হলো-
নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু হলো

লেনদেনের ফলে নগদ অর্থ (সম্পদ) বৃদ্ধি এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে-
                                                                                    নগদান হিসাব (সম্পদ বৃদ্ধি )                            ডেবিট ৫০,০০০ টাকা
                                                                                         মূলধন হিসাব (মালিকানা স্বত্ব বৃদ্ধি               ক্রেডিট ৫০,০০০ টাকা

আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা

লেনদেনের ফলে আসবাবপত্র বৃদ্ধি এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে-
                                                                                     আসবাবপত্র হিসাব (সম্পদ বৃদ্ধি )                     ডেবিট ১০,০০০ টাকা

                                                                                          নগদান হিসাব (সম্পদ হ্রাস)                         ক্রেডিট ১০,০০০ টাকা
ব্যাংকে ৫,০০০ টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো

                                                                                     ব্যাংক হিসাব (সম্পদ বৃদ্ধি )                              ডেবিট ৫,০০০ টাকা
                                                                                           নগদান হিসাব (সম্পদ হ্রাস)                        ক্রেডিট ৫,০০০ টাকা
নগদে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা
                                                                                       নগদান হিসাব (সম্পদ বৃদ্ধি )                           ডেবিট ১২,০০০ টাকা
                                                                                            বিক্রয় হিসাব (রেভিনিউ বা আয় বৃদ্ধি)         ক্রেডিট ১২,০০০ টাকা

মালিক কর্তৃক নগদ উত্তোলন ১,০০০ টাকা

                                                                                       উত্তোলন হিসাব (মালিকানা স্বত্ব হ্রাস)                ডেবিট ১,০০০ টাকা
                                                                                              নগদান হিসাব (সম্পদ হ্রাস)                       ক্রেডিট ১,০০০ টাকা

 

 

Related Question

View All
  • ক
    ডেবিট
  • খ
    ক্রেডিট
  • গ
    প্রারম্ভিক
  • ঘ
    ডেবিট ও ক্রেডিট উভয়েই
11
  • ক
    সম্পদ ও খরচ
  • খ
    আয় ও দায়
  • গ
    আয় ও খরচ
  • ঘ
    সম্পদ ও দায়
906
  • ক
    ডেবিট
    0%
    0 votes
  • খ
    ক্রেডিট
    100%
    1 votes
  • গ
    ডেটর
    0%
    0 votes
  • ঘ
    ক্রেডিটর
    0%
    0 votes
568
  • ক
    ডেবিট
    50%
    1 votes
  • খ
    ক্রেডিট
    0%
    0 votes
  • গ
    প্রারম্ভিক
    50%
    1 votes
  • ঘ
    সমাপনী
    0%
    0 votes
903
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই