মিউকাস ক্ষরিত হয়-

(i) লিবারকুন গ্রন্থি থেকে

(ii) ব্রুনার্স গ্রন্থি থেকে

(iii) গবলেট কোষ থেকে

 

নিচের কোনটি সঠিক?

Updated: 11 months ago
  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
864
ব্যাখ্যাঃ

মিউকাস হলো একটি পিচ্ছিল পদার্থ যা বিভিন্ন গ্রন্থি ও কোষ থেকে ক্ষরিত হয় এবং শরীরের ভেতরের আবরণকে সুরক্ষিত রাখে, আর্দ্রতা বজায় রাখে এবং লুব্রিকেট করে। পরিপাকতন্ত্রে মিউকাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

        
  •         লিবারকুন গ্রন্থি (Crypts of Lieberkühn): এগুলি ক্ষুদ্রান্ত্রের ভিলির মাঝখানে অবস্থিত ছোট ছোট গ্রন্থি। এই গ্রন্থিগুলোতে বিভিন্ন ধরনের কোষ থাকে, যার মধ্যে গবলেট কোষও (Goblet cells) থাকে। এই গবলেট কোষগুলো মিউকাস নিঃসরণ করে যা ক্ষুদ্রান্ত্রের প্রাচীরকে সুরক্ষা দেয় এবং খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করে।     
  •     
  •         ব্রুনার্স গ্রন্থি (Brunner's glands): এই গ্রন্থিগুলো ডিওডেনামের (ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ) সাবমিউকোসায় অবস্থিত। ব্রুনার্স গ্রন্থিগুলো ক্ষারীয় মিউকাস নিঃসরণ করে। এই ক্ষারীয় মিউকাস পাকস্থলী থেকে আসা অম্লীয় কাইমকে (chyme) নিরপেক্ষ করে ডিওডেনামের প্রাচীরকে অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।     
  •     
  •         গবলেট কোষ (Goblet cells): এগুলি হলো বিশেষায়িত একরঙা গ্রন্থিকোষ যা পরিপাকনালী (যেমন ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র) এবং শ্বাসতন্ত্রের এপিথেলিয়ামে ব্যাপকভাবে উপস্থিত থাকে। এদের প্রধান কাজ হলো মিউকাস সংশ্লেষণ ও নিঃসরণ করা। লিবারকুন গ্রন্থিতেও গবলেট কোষ থাকে, যা মিউকাস ক্ষরণে সরাসরি দায়ী।     

সুতরাং, মিউকাস লিবারকুন গ্রন্থি (যেখানে গবলেট কোষ থাকে), ব্রুনার্স গ্রন্থি এবং সরাসরি গবলেট কোষ থেকে ক্ষরিত হয়। তাই, প্রদত্ত তিনটি বিকল্পই সঠিক।

Satt AI
Satt AI
1 month ago

পরিপাক গ্রন্থীঃ

 যেসব গ্রন্থির গ্রন্থি থলি বা গ্রন্থিকোষ বিভিন্ন উৎসেচক সমৃদ্ধ পাচকরস ক্ষরণ করে, তাদের পরিপাক গ্ৰন্থি বলে।

মানবদেহে পাঁচ ধরণের পৌষ্টিকগ্রন্থি রয়েছে, যথা – লালাগ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি।

১. লালাগ্রন্থি (Salivary glands)

মানুষের মুখগহ্বরের দুপাশে নিচে বর্ণিত তিন জোড়া লালাগ্রন্থি অবস্থিত।

ক. প্যারোটিড গ্রন্থি : এগুলো সবচেয়ে বড় লালাগ্রন্থি। প্রতি কানের নিচে রয়েছে একটি করে মোট দুটি প্যারোটিড গ্রন্থি।

খ. সাবম্যান্ডিবুলার গ্রন্থি : প্রতিমা নিম্নস্তরের কৌণিক অঞ্চলের নিচে একটি করে মোট একজোড়া সাব ম্যান্ডিবুলার গ্রন্থি অবস্থিত।

গ. সাবলিঙ্গুয়াল গ্রন্থি : জিহ্বার নিচে অবস্থান করে একজোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি।

লালা (Saliva)

লালাগ্রন্থি থেকে নিঃসৃত রসকে লালা বা লালারস বলে। একজন সুস্থ মানুষ দৈনিক ১২০০-১৫০০ মিলিলিটার লালা ক্ষরণ করে। লালা সামান্য অম্লীয়, ফলে মুখ গহ্বরে সব সময় pH 6.2-7.4 মাত্রায় আম্লিক অবস্থা বিরাজ করে।

লালার উপাদান (Composition of saliva)

পানি : ৯৫.৫% – ৯৯.৫%

কোষীয় উপাদান :  ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিউকোসাইট, এপিথেলিয়াল কোষ ইত্যাদি।

গ্যাস : প্রতি 100 মিলি লালায় 1 মিলি অক্সিজেন 25 মিনিট নাইট্রোজেন এবং 50 মিলি কার্বন-ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে।

অজৈব পদার্থ : প্রায় ০.২%; সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম ইত্যাদি।

জৈব পদার্থ : প্রায় ০.৩%; এনজাইম (টায়ালিন, লাইপেজ, কার্বনিক এনহাইড্রেজ, ফসফেটে, ব্যাকটেরিও লাইটিক এনজাইম ইত্যাদি), মিউসিন, ইউরিয়া, অ্যামিনো এসিড, কোলেস্টেরল, ভিটামিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি ইত্যাদি।

লালার কাজ (Functions of saliva)

লালার অধিকাংশ প্রাণী। খাদ্যের স্বাদ অনুভব এবং পরিপাকের সময় বিক্রিয়া ঘটানোর জন্য পানি খাদ্যের দ্রাবক হিসাবে খাদ্যকে ভিজিয়ে নরম করে।

১. মুখ, জিহ্ববা ও ঠোট লাগায় সিক্ত থাকায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ হয়।

২. মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সঙ্গে পিচ্ছিল খাদ্যকে দলায় পরিণত করে। লালা খাদ্য চর্বণ ও গলাধঃকরণ সহায়ক। এসিড ও বেসকে প্রশমন (বাফার) করতেও এটি সাহায্য করে।

৩. ক্লোরাইড (Chloride) : সালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে।

৪. সালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন এনজাইম (Salivary amylase or Ptyaline) :  রান্না করা স্টার্চের পলিস্যাকারাইড-কে ভেঙে মলটোজ এবং ডেক্সট্রিন নামক ডাইস্যাকারাইড-এ পরিণত করে।

৫. বাইকার্বনেট (Bicarbonate) : লালার অম্লতা PH 6.2 -7.4 এর মধ্যে বজায় রাখতে সাহায্য করে। এটি বাফার হিসাবে কাজ করে। ফলে মুখে সৃষ্ট এসিডের শক্তি কমিয়ে রাখার মাধ্যমে দাঁতের এনামেল ক্ষয় রোধ করে।

৬. লাইসোজাইম এনজাইম (Lysozyme enzyme) : গৃহিত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করে।

৭. ইম্যুনোগ্লোব্যুলিন (Immuniglobulin) : লালা হচ্ছে এন্টি-ব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ।

 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই