মুহম্মদ শহীদুল্লাহ কোন বিভাগে অধ্যাপনা করেছেন?

Updated: 1 year ago
  • ক
    বাংলা বিভাগে
  • খ
    ইংরেজি বিভাগে
  • গ
    সংস্কৃত ও পালি বিভাগে
  • ঘ
    ইতিহাস বিভাগে
196
ব্যাখ্যাঃ

প্রশ্ন বিবরণ ও নির্দেশিকা রূপরেখা: ষষ্ঠ শ্রেণির চারুপাঠ (NCTB) এমসিকিউ ব্যাখ্যা ইঞ্জিন

এই নির্দেশিকাটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) প্রণীত ষষ্ঠ শ্রেণির 'চারুপাঠ' পাঠ্যবইয়ের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)-এর নির্ভুল, শিশুবান্ধব এবং ধারণাগত ব্যাখ্যা প্রস্তুত করার জন্য প্রণীত একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এর মূল লক্ষ্য কেবল সঠিক উত্তর চিহ্নিত করা নয়, বরং সাহিত্যের মূলভাব, চরিত্র, পরিপ্রেক্ষিত ও শব্দার্থ গভীরভাবে অনুধাবনে শিক্ষার্থীদের সহায়তা করা।

মূল কাঠামো ও নির্দেশনাসমূহ:

        
  • শিক্ষকের ভূমিকা ও লক্ষ্য: জ্যেষ্ঠ বাংলা সাহিত্য শিক্ষক ও পাঠ্যক্রম বিশেষজ্ঞ হিসেবে শিক্ষার্থীদের উপযোগী সহজ-সরল ভাষায় ব্যাখ্যা প্রদান করা, যাতে পাঠের সাহিত্যমূল্য স্পষ্ট হয়।
  •     
  • তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা:         
                  
    • পাঠ্যবইয়ের প্রদত্ত অনুচ্ছেদ বা প্রসঙ্গকে মূল ভিত্তি ধরা।
    •             
    • অনুমান বা কল্পনার ওপর ভিত্তি করে কোনো মনগড়া তথ্য, চরিত্র বা সংলাপ যোগ না করা।
    •             
    • প্রস্তাবিত উত্তর অন্ধভাবে গ্রহণ না করে যাচাই-বাছাই সাপেক্ষে সঠিক যুক্তি তুলে ধরা।
    •         
        
  •     
  • সাহিত্যিক যুক্তি ও বিশ্লেষণের ক্ষেত্র:         
                  
    • পাঠবোধ ও অনুধাবন যাচাই।
    •             
    • প্রাসঙ্গিক শব্দার্থ ও বাক্যার্থ স্পষ্টীকরণ।
    •             
    • চরিত্র বিশ্লেষণ ও ঘটনার কার্যকারণ নির্ণয়।
    •             
    • কবিতার ভাব, রূপক ও চিত্রকল্প ব্যাখ্যা।
    •             
    • মূলভাব, শিক্ষণীয় দিক ও লেখকের মূল বক্তব্য উপস্থাপন।
    •         
        
  •     
  • ব্যাখ্যা রচনার নিয়মাবলি:         
                  
    • ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী প্রমিত ও সাবলীল বাংলায় ২০–৩৫ শব্দের মধ্যে মূল ব্যাখ্যা সীমাবদ্ধ রাখা।
    •             
    • কেন উত্তরটি সঠিক তা সুস্পষ্টভাবে তুলে ধরা।
    •             
    • অপ্রয়োজনীয় ভূমিকা, নীতিবাক্য বা ভুল অপশনগুলোর দীর্ঘ অপ্রাসঙ্গিক বর্ণনা এড়িয়ে চলা।
    •         
        
  •     
  • ভিজ্যুয়াল লার্নিং (SVG চিত্রায়ণ):         
                  
    • কেবলমাত্র শিখনফল দৃঢ় করার ক্ষেত্রে চরিত্র-সম্পর্ক, সময়রেখা, কার্যকারণ বা তুলনামূলক ধারণা বোঝাতে প্রাসঙ্গিক এসভিজি (SVG) ব্যবহার করা।
    •             
    • মোবাইল স্ক্রিনে পাঠযোগ্য স্পষ্ট বাংলা ফন্ট এবং দৃষ্টিনন্দন লেআউট নিশ্চিত করা।
    •             
    • অপ্রয়োজনীয় জটিল নকশা পরিহার করা।
    •         
        
  •     
  • পাঠ্যক্রমের সীমাবদ্ধতা: আনন্দপাঠ বা ব্যাকরণ অংশের মিশ্রণ না ঘটিয়ে সম্পূর্ণ মনোযোগ চারুপাঠ পাঠ্যবইয়ের নির্দিষ্ট সীমার মধ্যে রাখা।

সারসংক্ষেপ: এই ব্যবস্থার মূল দর্শন হলো—"শুধু উত্তর নয়, উত্তরের পেছনের অর্থটি শেখানো।" তথ্যের নির্ভুলতা বজায় রেখে সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ ব্যাখ্যার মাধ্যমে শিক্ষার্থীদের সাহিত্যবোধ জাগ্রত করাই এর চূড়ান্ত লক্ষ্য।

সেকালে আরব দেশে তিনটি লোক ছিল- একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারী। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন।

ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবলরোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কী তুমি সবচেয়ে ভালোবাসো?

ধবলরোগী বলিল, আহা! আমার গায়ের রং যদি ভালো হয়। সকলে যে আমাকে বড় ঘৃণা করে।
স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। তাহার রোগ সারিয়া গেল। তাহার গায়ের চামড়া ভালো হইল।
তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কী চাও?
সে বলিল, আমি উট চাই।
দূত তাহাকে একটি গাভিন উট দিয়া বলিলেন, এই লও। ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কী তুমি সবচেয়ে ভালোবাসো?
সে বলিল, আহা! আমার এই রোগ যদি সারিয়া যায়। যদি আমার মাথায় চুল উঠে!
আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। তাহার টাক সারিয়া গেল। তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কী চাও?
সে বলিল, গাভি।
তিনি তাহাকে একটি গাভিন গাই দিয়া বলিলেন, এই লও। ইহাতে তোমার ভাগ্য খুলিবে।
তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন। গিয়া বলিলেন, কী তুমি সবচেয়ে ভালোবাসো?
সে বলিল, আল্লাহ্ আমার চোখ ভালো করিয়া দিন। আমি যেন লোকের মুখ দেখিতে পাই।
স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন। তাহার চোখ ভালো হইয়া গেল।
তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কী চাও?
সে বলিল, আমি ছাগল চাই।

স্বর্গীয় দূত তাহাকে একটি গাভিন ছাগল দিয়া বলিলেন, এই লও। ইহাতে তোমার ভাগ্য খুলিবে।
তারপর উটের বাচ্চা হইল, গাভির বাছুর হইল, ছাগলের ছানা হইল। এই রকম করিয়া উটে, গাভিতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল।
কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া, সেই যে আগের ধবলরোগী ছিল, তাহার নিকট উপস্থিত হইলেন।
সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধনদৌলত দিয়াছেন, তাঁহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি।
সে বলিল, উটের অনেক দাম, কী করিয়া দিই?
স্বর্গীয় দূত বলিলেন, ওহে! আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবলরোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত? তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধনদৌলত দিয়াছেন?
সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে।
স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা! যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন।
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভি চাহিলেন। সেও ধবলরোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন।
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।
তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো। আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না।
ফেরেশতা তখন বলিলেন, বাস্। তোমার জিনিস তোমারই থাক। তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, আর তাহাদের উপর বেজার হইয়াছেন।

Related Question

View All
Updated: 1 year ago
  • ক
    ঢাকায়
  • খ
    বরিশালে
  • গ
    পশ্চিমবঙ্গে
  • ঘ
    চট্টগ্রামে
211
  • ক
    ১৮৭৫
  • খ
    ১৮৮০
  • গ
    ১৮৮৫
  • ঘ
    ১৮৯০
253
  • ক
    ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • খ
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ
    রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ঘ
    বরিশাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়
221
  • ক
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
  • খ
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  • গ
    সাভারে
  • ঘ
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে
218
  • ক
    টাকওয়াল
  • খ
    ধবলরোগী
  • গ
    অন্ধ
  • ঘ
    বিদেশি
211
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই