'মেঘনাবধ' গ্রন্থে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে
-
ক
জাতিসত্তা
-
খ
দেশপ্রেম
-
গ
স্বজনপ্রিতি
-
ঘ
আত্নপ্রীতি
মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
প্রথম সর্গ
মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নাম ‘অভিষেক’। এই সর্গের সূচনায় কবি বাগ্দেবী সরস্বতী ও দেবী কল্পনার আবাহন করেছেন। লঙ্কার রাজসভায় রাজা রাবণ বসে আছেন। ভগ্নদূত মকরাক্ষ এসে যুদ্ধে রাজপুত্র বীরবাহুর মৃত্যুসংবাদ দিলেন। পুত্রের মৃত্যুসংবাদ পেয়ে রাবণ শোকে অভিভূত হলেন। মন্ত্রী সারণ তাকে সান্ত্বনা দিলেন। দূতের মুখে পুত্রের বীরত্বের কাহিনী শুনে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখতে রাবণ স্বয়ং প্রাসাদশিখরে আরোহণ করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি নিহত পুত্রের জন্য বিলাপ করতে লাগলেন। সেতুবন্ধনে রামকে সাহায্য করার জন্য সমুদ্রদেবতা বরুণকেও ধিক্কার দিলেন। তারপর ফিরে এসে বসলেন সভায়। রাবণের অন্যতমা পত্নী তথা বীরবাহুর মা চিত্রাঙ্গদা তার একমাত্র আত্মজ পুত্রের মৃত্যুতে আকুল হয়ে রাজসভায় ছুটে এলেন। বিলাপ করতে করতে তিনি সীতাহরণের জন্য রাবণকে ধিক্কার দিলেন। চিত্রাঙ্গদা সভা থেকে প্রস্থান করলে রাবণ স্বয়ং যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। রাক্ষসসেনার পদভরে পৃথিবী টলমল করে উঠল। তা শুনে শঙ্কিত হয়ে বরুণের পত্নী বারুণী যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য সখী মুরলাকে পাঠালেন লঙ্কার রাজলক্ষ্মীর মন্দিরে। মুরলা রাজলক্ষ্মীর কাছে গিয়ে যুদ্ধের সংবাদ শ্রবণ করলেন এবং এও শুনলেন যে রাবণের অপর পুত্র মহাবীর মেঘনাদ যুদ্ধে না গিয়ে প্রমোদ উদ্যানে বিহার করছেন। মুরলা ধাত্রী প্রভাষার ছদ্মবেশে মেঘনাদের কাছে গিয়ে যুদ্ধের সংবাদ ও রাবণের রণসজ্জার আয়োজনের কথা জানালেন। দেশের আপদকালের কথা বিস্মৃত হয়ে আমোদপ্রমোদে মেতে থাকার জন্য মেঘনাদ নিজেকে ধিক্কার জানিয়ে তখনই যুদ্ধে যাওয়ার সংকল্প নিলেন। পত্নী প্রমীলা কেঁদে বললেন, “কোথা প্রাণসখে,/ রাখি এ দাসীরে, কহ, চলিলা আপনি?” মেঘনাদ উত্তরে বললেন, “ত্বরায় আমি আসিব ফিরিয়া/ কল্যাণি, সমরে নাশি তোমার কল্যাণে,/ রাঘবে। বিদায় এবে দেহ, বিধুমুখি।” রাবণের কাছে গিয়ে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন মেঘনাদ। রামের সঙ্গে যুদ্ধে লঙ্কার অনেক পরাক্রমী বীর নিহত হয়েছেন, তাই রাবণ ইষ্টদেবের পূজা ও নিকুম্ভিলা যজ্ঞ সমাপ্ত করে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিলেন তার প্রিয় পুত্রকে। তারপর গঙ্গাজল দিয়ে শাস্ত্রবিধি অনুসারে সেনাপতিপদে মেঘনাদের অভিষেক করলেন।
দ্বিতীয় সর্গ
দ্বিতীয় সর্গের নাম ‘অস্ত্রলাভ’। লঙ্কার রাজলক্ষ্মী স্বর্গে এসে ইন্দ্রকে মেঘনাদের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করলেন। বললেন, “নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করি, আরম্ভিলে/ যুদ্ধ দম্ভী মেঘনাদ, বিষম সঙ্কটে/ ঠেকিবে বৈদেহীনাথ, কহিনু তোমারে।” এই কথা শুনে ইন্দ্র শচীকে নিয়ে কৈলাসে এলেন। শিব তখন কৈলাসে ছিলেন না, যোগাসন নামে এক শৃঙ্গে ধ্যানে মগ্ন ছিলেন। তাই ইন্দ্র দুর্গাকেই অনুরোধ করলেন মেঘনাদের বিরুদ্ধে রামকে সাহায্য করার জন্য। এদিকে সখী জয়ার মুখে দুর্গা সংবাদ পেলেন যুদ্ধে বিজয় কামনায় রামচন্দ্রও দুর্গাপূজায় বসেছেন। দুর্গা তখন ইন্দ্র, শচী, কামদেব ও রতিকে নিয়ে যোগাসনে গেলেন। কামদেবের সাহায্যে শিবের ধ্যান ভঙ্গ করে রামের জন্য সাহায্যপ্রার্থনা করলেন। শিব ইন্দ্রকে দেবী মায়ার কাছে যেতে বললেন, “মায়ার প্রসাদে,/ বধিবে লক্ষ্মণ শূর মেঘনাদ শূরে।” মায়া সব শুনে ইন্দ্রকে কিছু মহাস্ত্র দিয়ে বললেন, “ওই সব অস্ত্রবলে নাশিলা তারকে/ ষড়ানন। ওই সব অস্ত্রবলে, বলি,/ মেঘনাদ - মৃত্যু, সত্য কহিনু তোমারে।/ কিন্তু হেন বীর নাহি এ তিন ভুবনে,/ দেব কি দানব, ন্যায়যুদ্ধে যে বধিবে/ রাবণিরে!” দেবী মায়ার অস্ত্র নিয়ে ইন্দ্র স্বর্গে ফিরে এলেন। পরে সহচর চিত্ররথের মারফৎ সেই সব অস্ত্র পাঠালেন রামের কাছে।
তৃতীয় সর্গ
তৃতীয় সর্গের নাম ‘সমাগম’। প্রমোদ উদ্যানে প্রমীলা মেঘনাদের বিলম্ব দেখে শঙ্কিত হলেন। স্বয়ং লঙ্কাপুরীতে গিয়ে পতির সঙ্গে মিলিত হওয়ার বাসনা প্রকাশ করলেন সখীদের কাছে। কিন্তু সেই রাতে রামের অনুচরবৃন্দ লঙ্কাপুরী ঘিরে রেখেছিল। তাদের এড়িয়ে লঙ্কায় প্রবেশ অসম্ভব জেনে প্রমীলা সাজলেন যুদ্ধসাজে। “আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?/ পশিব লঙ্কায় আজি নিজ ভুজ - বলে;/ দেখিব কেমনে মোরে নিবারে নৃমণি?” তারপর বীরাঙ্গনার বেশে সখীদের নিয়ে চললেন লঙ্কার উদ্দেশ্যে। পশ্চিম দ্বারে তাদের বাধা দিলেন হনুমান। তখন প্রমীলা গর্জন করে বললেন, “অরিন্দম ইন্দ্রজিৎ—প্রমীলা সুন্দরী/ পত্নী তার; বাহু - বলে প্রবেশিবে এবে/ লঙ্কাপুরে, পতিপদ পূজিতে যুবতী!/ কোন্ যোধ সাধ্য, মূঢ়, রোধিতে তাঁহারে?” প্রমীলার পরাক্রমে আশ্চর্যান্বিত হয়ে প্রমীলারই অনুরোধে রামকে ডেকে আনলেন হনুমান। সখী নৃমুণ্ডমালিনীর মাধ্যমে প্রমীলা রামকে জানালেন তার আগমনের উদ্দেশ্যের কথা। রাম বললেন, “অরি মম রক্ষঃ - পতি; তোমরা সকলে/ কুলবালা; কুলবধূ; কোন্ অপরাধে/ বৈরি - ভাব আচরিব তোমাদের সাথে?/ আনন্দে প্রবেশ লঙ্কা নিঃশঙ্ক হৃদয়ে।” রামের আদেশে হনুমান পথ ছেড়ে দিল। কিন্তু বীরাঙ্গনাবেশি প্রমীলাকে দেখে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারলেন না রাম। বিভীষণ তাকে জানালেন, যে নারী ইন্দ্র - জয়ী মেঘনাদকে নিজ পদতলে রাখার ক্ষমতা ধরে সে সামান্য মেয়ে নয়। কালনেমির কন্যা প্রমীলা মহাশক্তির অংশসম্ভূতা। পতিসম্মিলনের পর তিনি যদি গোপনে রামের শিবির আক্রমণ করেন, তাহলে যুদ্ধে এঁটে ওঠা কঠিন হবে। রাম তখন তার সকল অনুচরদের নিয়ে লঙ্কার প্রধান ফটকগুলি পাহারা দিতে লাগলেন। এদিকে লঙ্কায় প্রবেশ করে পতি মেঘনাদের সঙ্গে সম্মিলিত হলেন প্রমীলা। এই দৃশ্য দেখে কৈলাসে সখী বিজয়া দুর্গাকে জিজ্ঞাসা করলেন, যে প্রমীলা দুর্গার অংশে জন্মগ্রহণ করেছেন, সেই প্রমীলা কাছে থাকলে যুদ্ধে কীভাবে মেঘনাদের পরাজয় সম্ভব হবে? দুর্গা বললেন, যুদ্ধের পূর্বে তিনি প্রমীলার তেজ হরণ করবেন। তখন লক্ষ্মণ সহজেই মেঘনাদকে বধ করতে পারবে।
চতুর্থ সর্গ
চতুর্থ সর্গের নাম ‘অশোকবন’॥
চতুর্থ সর্গের শুরুতে মধুসূদন প্রথমেই "বাল্মিকী'কে বন্দনা করেছেন। অতঃপর তিনি শ্রীভর্তৃহরি, ভবভুতি এবং মহাকবি কালিদাসকে স্মরণ করেছেন। অবশেষে কীর্তিবাস তথা কৃত্তিবাসের নাম স্মরণ করে তাঁদের মতো খ্যাত হওয়ার বাসনা প্রকাশ করেছেন। চতুর্থ সর্গে বন্দিনী সীতার সঙ্গে বিভীষণপত্নী সরমার কথোপকথন বর্ণিত হয়েছে। " বৃথা গঞ্জ দশাননে তুমি, বিধুমুখী। - সীতা সরমার উদ্দেশ্যে এ কথা বলেছেন। মারীচ মায়ামৃগ রূপে সীতাকে প্রলুব্ধ করলে, রামচন্দ্র সীতার মনোবাসনা পূরণ করবার জন্য তাকে ধরতে পিছু ধাওয়া করেন। কিন্তু ধরতে ব্যর্থ হয়ে রামচন্দ্র কঠিন শরে তাকে বিদ্ধ করেন। মরণকালে মারীচ রামের স্বর নকল করে আর্তনাদ করে। তাতেই সীতার অনুরোধ ও গঞ্জনায় লক্ষ্মণ রামের সাহায্যার্থে বনে গমন করলে, সেই অবকাশে জটাজুট যোগীর ছদ্মবেশে রাবণ সীতাকে হরণ করে। সীতা স্বপনে রাবণানুজ কুম্ভকর্ণের মৃত্যু দর্শন করেছিলেন। বিভীষণের স্ত্রী সরমা গন্ধর্বরাজ শৈলুষের কন্যা।
পঞ্চম সর্গ
পঞ্চম সর্গের নাম ‘উদ্যোগ’।
ষষ্ঠ সর্গ
ষষ্ঠ সর্গের নাম ‘বধো’। এই পর্বে মেঘনাদকে বধ করা হয়। লক্ষণ রাম - লক্ষণের শিবিরে পৌঁছে বিভীষণকে বলে যে মায়াদেবী তাকে কী বর দিয়েছিল। মায়াদেবী বলেছিল, নিকুম্ভিলা যজ্ঞাগারে আচমকা বাঘের মত আক্রমণ করে মেঘনাদকে হত্যা করতে। এবার রামের পরামর্শ চাইলে রাম বলে যে, সর্পবিবরে কী করে প্রাণাধিক লক্ষণকে পাঠাবে। "নাহি কাজ সীতায় উদ্ধারি।" লক্ষণ প্রশ্ন করে, দৈব - বলে যে শক্তিমান সে কেন ভয়ে পিছিয়ে আসবে? বিভীষণও তার সঙ্গে একমত হয়ে বলে, দেবতার আদেশ মানা কর্তব্য। আমিও লক্ষণের সাথে যাব। তখন রাম লক্ষণের মা সুমিত্রার কথা স্মরণ করে, যার অনুরোধ ছিল লক্ষণকে রক্ষা করা। তাই রাম বলে, "নাহি কাজ, মিত্রবর, সীতায় উদ্ধারি।" তখন সহসা স্বরস্বতী আবির্ভূত হয়ে ভবিষ্যত দেখায়। এবং বলে যে, দেববাক্যে তার সন্দেহ থাকা উচিত নয়। এবার রাম রাজি হয়ে লক্ষণকে প্রস্তুত করে এবং বিভীষণকে বলে, আমি ভিখারী রাঘব আমার অমূল্য রত্ন লক্ষণকে আজ তোমার হাতে তুলে দিলাম। আমার জীবন - মরণ সবই তোমার হাতে। এবার লক্ষণ - বিভীষণ যাত্রা করল লঙ্কা অভিমুখে।
সপ্তম সর্গ
সপ্তম সর্গের নাম ‘শক্তিনির্ভেদ’।
অষ্টম সর্গ
অষ্টম সর্গের নাম ‘প্রেতপুরী’। এখানে আলোচ্য বিষয় হলো তিনটি। যথা, ১ - লক্ষ্মণের শোকে রামের বিলাপ। ২ - কৈলেশের শীব - পারবতীর কথোপকোথন ও মায়াদেবীর প্রতি নির্দেশ। ৩ - রামচন্দ্রের প্রেতপুরী দর্শন।
নবম সর্গ
নবম সর্গের নাম ‘সংস্ক্রিয়া’।
রচনাকাল ও প্রকাশেতিহাস
মধুসূদন ১৮৬১ খ্রিষ্টাব্দে এ কাব্যটি রচনা করেন। কাব্যটি দুটি খন্ডে বিভক্ত। প্রথম খন্ড (১ - ৫ সর্গ) ১৮৬১ সালের জানুয়ারি মাসে, আর দ্বিতীয় খন্ড (৬ - ৯ সর্গ) ঐ বছরেই রচনা করেন।
বিষয়বস্তু ও কাঠামো
গ্রিক রীতিতে হিন্দু পূরাণের কাহিনী অবলম্বন করে এই কাব্যটি রচিত। এর মূল উপজীব্য রামায়ণ। মধুসূদনের মেঘনাদ বধ কাব্য সর্বাংশে আর্য রামায়নকে অনুসরণ করে রচনা করেন নি। প্রতিটি চরিত্রের উপর বাল্মীকির থেকে ইংবেঙ্গলের প্রভাব অনেক বেশি৷ ‘মেঘনাদ বধ’ কাব্যের লঙ্কা কাণ্ডের স্থান লঙ্কা দ্বীপের পরিবর্তে হল হিন্দু কলেজ, ভাষাতেও আধুনিকতার প্রচ্ছাপ৷ কবি মিলটন বিরচিত প্যারাডাইয লস্ট - এর রচনারীতির অনুগামীতা এতে পরিস্ফুট। প্রথম সর্গ "অভিষেক" - এ মোট ৭৮৫টি চরণ আছে।
ছন্দ
এটি অমিত্রাক্ষর ছন্দ বা 'ফ্রি ভার্সে' রচিত। অমিত্রাক্ষরে প্রথম রচনা করেন তিলোত্তমাসম্ভব কাব্য(১৮৬০)। এরপর মেঘনাদ বধ কাব্য(১৮৬১) রচনা করেন অমিত্রাক্ষর ছন্দে। নিচের উদ্ধৃতি থেকে এ কাব্যের ছন্দ - প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এ অংশটি ষষ্ঠ সর্গের অংশ বিশেষ এবং মেঘনাদ ও বিভীষণ নামে পরিচিত।
| “ |
"এতক্ষণে" - - অরিন্দম কহিলা বিষাদে "জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব একাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ? - - শূলী - শম্ভূনিভ কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী? নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে? কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে শমন - ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।" |
” |
সূত্রঃ ইউকিপিডিয়া

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
উনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা, সার্থক ট্রাজেডির প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, পুরাণকাহিনির ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্যরস সৃষ্টির প্রথম শিল্পী এবং পাশ্চাত্য ও প্রাচ্যধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা।
- মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি, ১৮২৪ সালে যশোর জেলার কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী।
- তিনি ৯ ফেব্রুয়ারি, ১৮৪৩ সালে মাত্র ১৯ বছর বয়সে ওল্ড মিশন চার্চে পাদ্রী ডিলট্রির কাছে খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন। এদিন থেকে তার নামের আগে 'মাইকেল' শব্দটি যোগ হয়। তাঁর ধর্মান্তরণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলে তাঁর পিতা রাজনারায়ণ দত্ত তাঁকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। হিন্দু কলেজে খ্রিষ্টানদের অধ্যয়ন নিষিদ্ধ বলে তিনি এ কলেজ থেকে (১৮৪৩) বিতাড়িত হন।
- ছাত্রজীবনে তিনি নারী শিক্ষার উপর ইংরেজি কবিতা রচনা করে 'বেঙ্গল স্পেকটেটর', 'লিটার্যারি গেজেট', 'লিটার্যারি ব্লসম কমেট' পত্রিকায় প্রকাশ করেন।
- মাদ্রাজে অবস্থানকালে তিনি কিছুদিন 'হিন্দু ক্রোনিকল' পত্রিকায় সম্পাদকের কাজ করেন।
- তিনি কলকাতার আলিপুর হাসপাতালে ২৯ জুন, ১৮৭৩ সালে মারা যান।
মধুসূদন দত্তকে 'দত্ত কুলোদ্ভব' কবি বলা হয় তার কারণঃ
কুল অর্থ বংশ এবং উদ্ভব অর্থ উৎপত্তি বা জন্ম। 'দত্ত কুলোদ্ভব' মানে দত্ত বংশে উৎপত্তি বা জন্ম। খ্রিস্টীয় আঠার শতকে যশোরের সাগরদাঁড়ী গ্রামের প্রতাপশালী ব্যক্তি ছিলেন রামনিধি দত্ত। তাঁর চার পুত্রের মধ্যে কনিষ্ঠ ছিলেন রাজনারায়ণ দত্ত। তিনি পেশায় ছিলেন উকিল এবং জমিদারীতেও ছিল ব্যাপক সুনাম। এ দত্ত বংশে জন্মের কারণে মাইকেল মধুসূদনকে 'দত্ত কুলোদ্ভব' কবি বলা হয়।
মধুসূদনের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম The Captive Lady (১৮৪৯): ইংরেজিতে লিখিত। তিনি Timothy Penpoem ছদ্মনামে মাদ্রাজের 'হিন্দু ক্রোনিকল', 'মাদ্রাজ সার্কুলার', ও 'স্পেকটেটর' পত্রিকায় কবিতা লিখতেন।
বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম 'বঙ্গভাষা': এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। কবিতাটিতে কবির বক্তব্য হলো- মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ। এটির প্রথমে নাম ছিল 'কবি মাতৃভাষা'।
মধুসূদনের প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থের নামঃ
'শর্মিষ্ঠা' (১৮৫৯): বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক তিনি ১৮৫৮ সালে কলকাতার পাইকপাড়ার রাজানে অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য নাটকটি রচন করেন এবং তাদের অনুপ্রেরণা ও অর্থায়নে জানুয়ারি, ১৮৫৯ সালে প্রকাশিত হয়। মহাভারতের দেবযানী-যযাতি উপাধার অবলম্বনে পাশ্চাত্য রীতিতে এটি রচিত। চরিত্র: যযাতি দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী। এটি মহাক কালিদাসকে উৎসর্গ করেন।
| কৃষ্ণচরিত (প্রবন্ধ) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
| কৃষ্ণপক্ষ (গল্পগ্রন্থ) | আবদুল গাফফার চৌধুরী |
| কৃষ্ণপক্ষ (উপন্যাস) | হুমায়ূন আহমেদ |
| কৃষ্ণকুমারী (নাটক) | মাইকেল মধুসূদন দত্ত |
| কন্যাকুমারী (উপন্যাস) | আবদুর রাজ্জাক |
মধুসূদনের অন্যান্য নাটকগুলোর নাম
'পদ্মাবতী' (১৮৬০): বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্ প্রয়োগ করেন। এটি গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে রচিত। গ্রিক পুরাণের দেবী জুনো, প্যালেস ও ভেনাস এ নাটকে রূপায়িত হয়েছেন শচী, মুরজা ও রতি নামে। হেলেন ও প্যারিস হয়েছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল নামে। তিন দেবীর মধ্যে রতিকে শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচন করায় অন্য দুই দেবী ইন্দ্রনীলের উপর রুষ্ট হন। ফলে ইন্দ্রনীলের জীবনে বিপর্যয় নেমে আসে। পরে দেবী রতির প্রচেষ্টায় ইন্দ্রনীল উদ্ধার হন এবং বিচ্ছিন্ন স্ত্রী পদ্মাবতীর সাথে মিলন ঘটে।
'কৃষ্ণকুমারী' (১৮৬১): বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
'মায়াকানন' (১৮৭৪): এটি তাঁর রচিত সর্বশেষ বিয়োগান্তর নাটক। বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি নাটকটি রচনা শুরু করেন। কিন্তু শেষ করতে পারেননি। এটি সমাপ্ত করেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায় মাইকেলের মৃত্যুর পরে এ নাটকটি প্রকাশিত হয়।
মধুসূদনের কাব্যগ্রন্থগুলোর নামঃ
'তিলোত্তমাসম্ভব' (১৮৬০): এটি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। মহাভারতের সুন্দ-উপসুন্দ কাহিনি অবলম্বনে রচিত কাহিনিকাব্য। এটি যতীন্দ্রমোহন বাগচীকে উৎসর্গ করেন।
'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬): বাংলা সাহিত্যের প্রথম
সনেট সংকলন। এতে মোট ১০২টি সনেট কবিতা আছে। মাইকেল ইতালিয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়রের অনুকরণে এগুলো রচনা করেন। এ সনেট সংকলনের বিখ্যাত কবিতা
'কপোতাক্ষ নদ' ।
'বীরাঙ্গনা' (১৮৬২): বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য (অমিত্রাক্ষর)। এতে মোট ১১টি পত্র আছে। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, দশরথের প্রতি কৈকেয়ী, সোমের প্রতি তারা উল্লেখযোগ্য পত্র। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন। এটি করুণ রসের পত্রকাব্য।
'ব্রজাঙ্গনা' (১৮৬১): কাব্যটির প্রথমে নাম ছিল 'রাধা বিরহ'। পরবর্তীতে এটির নামকরণ হয় 'ব্রজাঙ্গনা'। এটি রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য (মিত্রাক্ষর)। রাধা-কৃষ্ণ বিষয়ক বৈষ্ণব পদাবলির আধুনিক পরিণতি এ কাব্য।
'Visions of the Past' (১৮৪৯): কাব্যটি তিনি মাদ্রাজে অবস্থানকালে ইংরেজিতে রচনা করেন।
মাইকেল মধুসূদনের মহাকাব্যের
'মেঘনাদবধ কাব্য' (১৮৬১): এটি রামায়ণের কাহিনি অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য। এটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। এটি উৎসর্গ করেন এ গ্রন্থটির মুদ্রণের ব্যয়বহনকারী রাজা দিগম্বর মিত্রকে। প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা। ['মেঘনাদবধ কাব্য' কোন রসের কাব্য? এটি নিয়ে ব্যাপক বিতর্ক আছে। মধুসূদন কাব্যের শুরুতেই দেবী বন্দনায় বলেছেন, 'গাইব, মা, বীর রসে ভাসি, মহাগীত।' যদিও শেষ পর্যন্ত এটিতে করুণ রসই প্রাধান্য পেয়েছে। তারপরও পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে উত্তর বীর রস দিতে হবে]
'হেক্টরবধ' (১৮৭১): এটি হোমারের 'ইলিয়াড' এর বঙ্গানুবাদ। এটি অসমাপ্তভাবেই প্রকাশিত হয়। এটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়।
'মেঘনাদবধ কাব্য'র মোট সর্গ ৯টি। যথা: ১ম- অভিষেক, ২য়- অস্ত্রলাভ, ৩য়- সমাগম, ৪র্থ- অশোক বন, ৫ম-উদ্যোগ, ৬ষ্ঠ- বধ (বধো), ৭ম- শক্তিনির্ভেদ, ৮ম-প্রেতপুরী, ৯ম- সংক্রিয়া।
মধুসূদনের প্রহসনগুলোর নামঃ
'বুড় সালিকের ঘাড়ে রোঁ' (১৮৫৯, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান): বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। প্রথমে এটির নাম ছিল 'ভগ্ন শিবমন্দির'। এক লম্পট জমিদারের আচার-ব্যবহার ও দরিদ্র প্রজাদের দ্বারা উচিত শিক্ষা এই উপভোগ্য প্রহসনের মূল কাহিনি। মূল চরিত্র বুড়ো জমিদার ভক্তপ্রসাদ বাবু। কথায় কথায় ধর্মের কথা বলেন। কিন্তু পাড়ার মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকান। তাকে শিক্ষা দেয়ার জন্য পাড়ার কয়েকজন ছেলে ফন্দি আটেন। রাতের অন্ধকারে হানিফের সুন্দরী স্ত্রী ফাতেমার মাধ্যমে ভক্ত প্রসাদকে শিবমন্দিরে ডেকে এনে উত্তম-মধ্যম দিয়ে উচিত শিক্ষা প্রদান করেন।
'একেই কি বলে সভ্যতা' (১৮৫৯, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান): নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের কাহিনিই এ প্রহসনের মূল সুর। কলকাতার আধুনিকতার আলোকে নবকুমার শিক্ষিত হচ্ছে। তার পিতা একজন পরম বৈষ্ণব সাধক। ফলে তিনি বৃন্দাবনেই থাকেন। একসময় তিনি কলকাতায় বসবাস শুরু করেন। এই সুযোগে নবকুমার কলকাতার নব্যশিক্ষিত যুবকদের নিয়ে 'জ্ঞানতরঙ্গিনী সভা' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য মদ্যপান ও বারবণিতা সঙ্গলাভ। নবকুমার অধিক রাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা অত্যন্ত ব্যথিত হন এবং কলকাতার বসতি উঠিয়ে নিতে মনস্থ করেন। এটিই এ প্রহসনের মূল বক্তব্য।
Related Question
View All-
ক
আত্মবিলাপ
-
খ
কবি মাতৃভাষা
-
গ
মাতৃভাষা
-
ঘ
আত্মপরিচয়
-
ক
অতুল প্রসাদ সেন
-
খ
দ্বিজেন্দ্র লাল রায়
-
গ
মাইকেল মধুসূদন দত্ত
-
ঘ
রজনীকান্ত সেন
-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
-
খ
মাইকেল মধুসূদন দত্ত
-
গ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
ঘ
আলাওল
-
ক
রাবন
-
খ
মেঘনাদ
-
গ
রাম
-
ঘ
বিভীষণ
-
ক
পত্রকাব্যে
-
খ
নাটকে
-
গ
সনেটে
-
ঘ
মহাকাব্যে
-
ক
কায়কোবাদ
-
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
গ
মাইকেল মধুসূদন দত্ত
-
ঘ
আলাওল
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন