মৌলবি কোথাকার ছিলেন?

Updated: 8 months ago
  • মুর্শিদাবাদের
  • আজমীরের
  • দিল্লির
  • পশ্চিমবঙ্গের
128

শিক্ষাগুরুর মর্যাদা

কাজী কাদের নওয়াজ

 

বাদশাহ আলমগীর-

কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।

একদা প্রভাতে গিয়া

দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হয়ে নিয়া

ঢালিতেছে বারি গুরুর চরণে

পুলকিত হৃদে আনত-নয়নে,

শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি

ধুয়ে-মুছে সব করিছেন সাফ সঞ্চারি অঙ্গুলি।

 

 

শিক্ষক মৌলবি

ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তাঁর সবি।

দিল্লিপতির পুত্রের করে

লইয়াছে পানি চরণের পরে,

স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে – কোন কালে !

ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে।

 

 

হঠাৎ কী ভাবি উঠি

কহিলেন, আমি ভয় করি নাক, যায় যাবে শির টুটি,

শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার

দিল্লির পতি সে তো কোন ছার,

ভয় করি নাক, ধারি নাক ধার, মনে আছে মোর বল, |

বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

 

যায় যাবে প্রাণ তাহে, 

প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাব শাহানশাহে।

 

 

তার পরদিন প্রাতে 

বাদশাহর দৃত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। 

খাস কামরাতে যবে 

শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, 'শুনুন জনাব তবে, 

পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? 

বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, 

নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা।'

 

শিক্ষকে কন— 'জাঁহাপনা, আমি বুঝিতে পারি নি, হায়, 

কী কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?' 

বাদশাহ কহেন, 'সে দিন প্রভাতে 

দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে 

নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, 

পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। 

নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে 

ধুয়ে দিল নাক কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে।

 

 

উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়ায়ে সগৌরবে, 

কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে—

'আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির

সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।'

Related Question

View All
  • তাঁর শিরশ্ছেদ করা হবে
  • তাকে পদোন্নতি দেওয়া হবে
  • তাকে চাকরিচ্যুত করা হবে
  • তাঁর বুঝি আর নিস্তার নেই
195
  • শিক্ষককে
  • বাদশাহ আলমগীরকে
  • শাহজাদাকে
  • বাদশাহর দূতকে
117
3.

বাদশাহ শিক্ষককে কোথায় ডেকে পাঠালেন?

Updated: 6 months ago
  • পাঠশালায়
  • বৈঠকখানায়
  • কেল্লায়
  • দরবারে
127
6.

কুমারকে কে পড়ায়?

Updated: 8 months ago
  • বাদশাহ
  • উজির
  • মন্ত্রী
  • মৌলবি
152
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews