যথাসময়ে ব্যাংক ঋণ পরিশোধ করার মাধ্যমে একজন ব্যবসায়ী কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন?

Updated: 1 year ago
  • ক
    ক্রেতা
  • খ
    বিনিয়োগকারী
  • গ
    সরকার
  • ঘ
    সমাজ
823

সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে । বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে ভালো করতে হলে ব্যবসায়ীদেরকে অবশ্যই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে। ব্যবসায় 'পালন করে এমন সামাজিক দায়িত্বসমূহ নিম্নে আলোচনা করা হলো :

১. ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব (Responsibility to customers and consumers) : ক্রেতা বা ভোক্তা বলতে গেলে ব্যবসায়ের প্রাণস্বরূপ ।  এই ক্রেতা বা ভোক্তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ । তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল। ব্যবসায় তাদের প্রতি নিম্নোক্তভাবে দায়িত্ব পালনের চেষ্টা করে :

  • পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করা;
  • চাহিদামতো পণ্যসামগ্রী অল্প আয়াসে ও সহজ শর্তে প্রাপ্তি নিশ্চিত করা; 
  • নতুন পণ্য উৎপাদন বা সংগ্রহ করে ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দানের ব্যবস্থা করা ইত্যাদি ।

২. শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব (Responsibility to employees) : শ্রমিক-কর্মচারীদের পরিশ্রমের ওপর বলতে গেলে ব্যবসায় প্রতিষ্ঠান টিকে থাকে । তাই তাদের সন্তুষ্ট ও কর্মচঞ্চল রাখার জন্য ব্যবসায় তাদের প্রতি নিম্নোক্তভাবে দায়িত্ব পালন করে :

  • উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান;
  • চাকরির নিরাপত্তা বিধান ও ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করা;
  • শ্রমিক-কর্মচারীদের সাথে ভালো আচরণ করা;
  • বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করা ইত্যাদি ।

৩. বিনিয়োগকারী ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব (Responsibility to investors and suppliers) : বিনিয়োগকারীরা তাদের কষ্টের সঞ্চয়কে লভ্যাংশের বা মুনাফার প্রত্যাশায় ব্যবসায়ে বিনিয়োগ করে । ঋণ ও মালামাল যারা সরবরাহ করে তারাও যথাসময়ে তাদের পাওনা প্রাপ্তির প্রত্যাশা করে । তাই তাদের প্রতি ব্যবসায় নিম্নোক্ত উপায়ে দায়িত্ব পালন করে :

  • পাওনাদারদের পাওনা যথাসময়ে পরিশোধ করা;
  • শেয়ারহোল্ডারদের ন্যায্য ও উৎসাহব্যঞ্জক লভ্যাংশ প্রদানের চেষ্টা চালানো; 
  • ব্যবসায়ের উন্নয়ন, সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ইত্যাদি ।

৪. সরকারের প্রতি দায়িত্ব (Responsibility to Government) : সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নে সরকারের যেমনি দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকা স্বাভাবিক । ব্যবসায় সরকারের প্রতি নিম্নোক্তভাবে দায়িত্ব পালন করে :

  • সরকারকে যথারীতি কর ও রাজস্ব প্রদান করা;
  • সরকারি নিয়ম-নীতির যথাযথ অনুসরণ করা;
  • সরকারকে বিভিন্ন বিষয় পরামর্শ প্রদান ও সহযোগিতা দেয়া;
  • বেকার সমস্যা সমাধানে সরকারকে সহায়তা করা ইত্যাদি ।

৫. সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব (Responsibility to business community) : বর্তমানকালে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সগোত্রীয় ব্যবসায়ীদের প্রতিও দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে । ব্যবসায়ীরা এরূপ দায়িত্ব পালন না করলে তাদের মধ্যে অন্যায় প্রতিযোগিতা ও রেষারেষি বৃদ্ধি পায় এবং এতে সকলেরই স্বার্থ বিপন্ন হয়ে থাকে । এ লক্ষ্যে ব্যবসায় যে সকল দায়িত্ব পালন করে তা নিম্নরূপ :

  • প্রতিবেশী ব্যবসায়ীদেরকে সংঘবদ্ধ করে সংঘ বা সমিতি গড়ে তোলা;
  • একের অসুবিধায় অন্যেরা সহযোগিতা করা;
  • অন্যায় প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া ইত্যাদি ।

৬. সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব (Responsibility to general communities) : সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে । তাই নিম্নোক্ত উপায়ে ব্যবসায় সমাজের প্রতিও তার দায়িত্ব পালন করে :

  • সমাজের প্রয়োজন মাফিক পণ্য ও সেবাসামগ্রী উৎপাদন ও তা সরবরাহ করা;
  • বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা দান ও জাতীয় দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো;
  • এলাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও অন্যান্য কল্যাণধর্মী প্রতিষ্ঠান গঠন;
  • প্রতিবেশীদের জন্য বিদ্যুত, গ্যাস সংযোগ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি ।

উপসংহারে বলা যায়, বর্তমানকালে ব্যবসায় শুধুমাত্র নিছক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না বরং তা সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি ও সবার নিকট হতে প্রয়োজনীয় সহযোগিতা লাভের প্রয়াস চালায়। যার ফলশ্রুতিতে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায় এবং এর সাথে ব্যবসায়ের সম্প্রসারণ ও অধিক মুনাফা অর্জন সম্ভব হয়ে থাকে ।

Related Question

View All
  • ক
    বেশি মুনাফা
  • খ
    ব্যবসায় সম্প্রসারণ
  • গ
    ভোক্তা সন্তুষ্টি
  • ঘ
    বিক্রয় বৃদ্ধি
12
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই