যা চিরস্থায়ী নয় ---

Updated: 5 months ago
  • অস্থায়ী
  • ক্ষণিক
  • ক্ষণস্থায়ী
  • নশ্বর
10.2k
উত্তরঃ

যা চিরস্থায়ী নয় - নশ্বর ।

ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী ।

অল্পক্ষণের জন্য - ক্ষণিক ।

এক কথায় প্রকাশ

৯ম - ১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে প্রাপ্ত কমন এক কথায় প্রকাশ:

বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
অকালে পক্ক হয়েছে যা অকালপক্ব।
অনুতে (পশ্চাতে) জন্মেছে যে অনুজ
অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ।
অহংকার নেই যার নিরহংকার।
আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত ।
আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক।
ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়।
ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার আঁষটে।
উপকারীর অপকার করে যে কৃতঘ্ন।
উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ।
এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে।
কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ।
কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য।
চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ
জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত
তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।
পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।
ফল পাকলে যে গাছ মরে যায় ওষধি।
যা অতি দীর্ঘ নয় নাতিদীর্ঘ।
যা কষ্টে জয় করা যায় দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায় দুর্লভ।
যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু।
যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতােষ্ণ।
যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান।
যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায় নি অদৃষ্টপূর্ব
যা পূর্বে শােনা যায় নি অশ্রুতপূর্ব
যা বলা হয় নি অনুক্ত
যা বলার যােগ্য নয় অকথ্য
যার অন্য উপায় নেই অনন্যোপায়।
যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাতকুলশীল
যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা, হৃতসর্বস্ব।
যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী।।
যে ক্রমাগত রােদন করছে রােরুদ্যমান।
যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসূ
যে নারীর সন্তান বাঁচে না মৃতবৎসা।
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শ্বাপদসংকুল
যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই অবিসংবাদিত।
যে রব শুনে এসেছে রবাহুত
যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুড়ে
লাভ করার ইচ্ছা লিপ্সা।
সকলের জন্য প্রযােজ্য সর্বজনীন।
হনন করার ইচ্ছা জিঘাংসা
বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ।
অনেকের মধ্যে একজন অন্যতম।
আকাশে বেড়ায় যে আকাশচারী, খেচর।
আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য।
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক।
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক।
একই মাতার উদরে জাত যে সহােদর।
দিনে যে একবার আহার করে একাহারী।
নদী মেখলা যে দেশের নদীমেখলা।
নষ্ট হওয়াই স্বভাব যার নশ্বর।
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক।
বিদেশে থাকে যে প্রবাসী।।
বিশ্বজনের হিতকর বিশ্বজনীন।
মৃতের মতাে অবস্থা যার মুমূর্ষ।
যা অধ্যয়ন করা হয়েছে অধীত।
যা আঘাত পায়নি অনাহত।
যা উদিত হচ্ছে উদীয়মান।
যা কখনাে নষ্ট হয় না অবিনশ্বর।
যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, অচিন্ত্য।
যা জলে ও স্থলে চরে উভচর।
যা জলে চরে জলচর।
যা থলে চরে থলচর।
যা দমন করা কষ্টকর দুর্দমনীয়।
যা দমন করা যায় না অদম্য।
যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার।
যা বার বার দুলছে দোদুল্যমান।
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্বলন্ধ।
যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী।
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল।
যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্যসাধারণ।
যার আকার কুৎসিত কদাকার।
যার কোনাে উপায় নেই নিরুপায়।
যার কোনাে কিছু থেকেই ভয় নেই অকুতােভয়।
যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা।
যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা।
যে গাছ কোনাে কাজে লাগে না আগাছা।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না বনস্পতি।
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাককন্ধ্যা।
যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা।
যে নারীর কোনাে সন্তান হয় না বন্ধ্যা।
যে পুরুষ বিয়ে করেছে কৃতদার।
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন।
যে বাতু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু।
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী।
যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী।
যে মেয়ের বিয়ে হয়নি অনুঢ়া।
যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর।
যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বংসহা।
শুভ ক্ষণে জন্ম যার ক্ষণজন্মা।
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদৃগমন।
(যে পুরুষ) পত্নী সহ বর্তমান সপত্নীক
(যে পুরুষ) স্ত্রীর বশীভূত স্ত্রৈণ
অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পিজরাপোল
অকালে উৎপন্ন কুমড়া অকালকুষ্মাণ্ড
অক্ষি পত্রের (চোখের পাতা) লােম অক্ষিপক্ষ্ম
অক্ষিতে কাম যার (যে নারীর) কামাক্ষী
অক্ষির অগােচরে পরোক্ষ
অক্ষির অভিমুখে প্রত্যক্ষ
অক্ষির সমীপে সমক্ষ
অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) সেঁজুতি
অজ (ছাগল)কে গ্রাস করে যা অজগর
অতিশয় ঘটা বা জাকজমক বড়ম্বর
অধর - প্রান্তের হাসি বক্রোষ্ঠিকামর
অনশনে মৃত্যু প্রায়
অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা
অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা
অন্তরে জল আছে এমন যে (নদী) অন্তঃসলিলা
অন্তরে যা ঈক্ষণ (দেখার) যােগ্য অন্তরিক্ষ
অন্ন - ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান
অন্য গতি নাই যার অগত্যা
অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অনপেক্ষ
অন্যের মনােরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপচার
অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি উন্নাসিক।
অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা অভ্রংলিহ
অরিকে দমন করে যে অরিন্দম।
অলঙ্কারের ধ্বনি শিঞ্জন।
অশ্বের ডাক হ্রেষা।
আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য ক্রন্দসী
আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী
আকাশে (খ - তে) ওড়ে যে বাজি খ - ধূপ
আকাশে (খ - তে) চরে যে খেচর / খচর
আনন্দজনক ধ্বনি নন্দিঘোষ
আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর হিংটিংছট
আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য
আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা বরাভয়।
আশ্বিনমাসের পূর্ণিমা তিথি কোজাগর
ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল বিসর্পী।
ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ।
ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী ঐন্দ্রজালিক
ইন্দ্রের অশ্ব উচ্চৈঃশ্রবা।
ঈষৎ উষ্ণ কবোষ্ণ
উচচানে অবস্থিত ক্ষদ্র কটির টঙ্গি
উদক (জল) পানের ইচ্ছা উদন্যা
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা
উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে উরগ (সর্প)
ঋণ শােধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ণ
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক
এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা অধ্যাস।
একশত পঞ্চাশ বছর সার্ধশতবর্ষ
ঐতিহাসিককালেরও আগের প্রাগৈতিহাসিক
কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়ােগ বুনি
করার ইচ্ছা চিকীর্ষা।
কাচের তৈরি বাড়ি শিশমহল।
কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা
কি করতে হবে তা বুঝতে না পারা কিংকর্তব্যবিমূঢ়
কুকুরের ডাক বুক্কন
কুমারীর পুত্র কানীনময়
কোকিলের ডাক কুহু
কোনাে কিছু থেকেই যার ভয় নেই অকুতোভয়
ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা
ক্ষমার যােগ্য ক্ষমার্হ।
ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ
ক্ষুদ্র কূপ পাতকুয়া।
ক্ষুদ্র গাছ গাছড়া।
ক্ষুদ্র গ্রাম পল্লিগ্রাম
ক্ষুদ্র চিহ্ন বিন্দু।
ক্ষুদ্র জাতীয় বক বলাক।
ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র নাকাড়া
ক্ষুদ্র তিীয় বকের শ্রেণি বলাকা
ক্ষুদ্র নদী সারণি
ক্ষুদ্র নাটক নাটিকা।
ক্ষুদ্র নালা নালি।
ক্ষুদ্র প্রলয় খণ্ডপ্রলয়
ক্ষুদ্র প্রস্তরখণ্ড নুড়ি
ক্ষুদ্র ফেঁড়া ফুসকুড়ি
ক্ষুদ্র বা নিচু কাঠের আসন পিড়ি
ক্ষুদ্র বাগান বাগিচা
ক্ষুদ্র বিন্দু ফুটকি
ক্ষুদ্র মৃৎপাত্র ভঁড়
ক্ষুদ্র রথ রথার্ভক
ক্ষুদ্র রাজা রাজড়া
ক্ষুদ্র লতা লতিকারুকার
ক্ষুদ্র লেবু পাতিলেবু
ক্ষুদ্র শিয়াল খেকশিয়াল
ক্ষুদ্র হাঁস পাতিহাঁস
ক্ষুদ্রকায় ঘােড়া টাটু
গদ্যপদ্যময় কাব্য চম্পু
গমন করার ইচ্ছা জিগমিষা
গম্ভীর ধ্বনি মন্দ্র।
গরুর খুরে চিহ্নিত স্থান গোষ্পদ
গুরু বাসগৃহ গুরুকুল।
ঘরের অভাব হা - ঘর
চতুরঙ্গ অষ্টপ্রহর (সারা দিন) ব্যবহার্য যা আটপৌরে
চার অভ্রান্ত জ্ঞান প্রমা।
চৈত্র মাসে উৎপন্ন ফসল চৈতালি
চোখের কোণ অপাঙ্গ
জয় করার ইচ্ছা জিগীষা
জয়ের জন্য যে উৎসব জয়ন্তী
জলপানের জন্য দেয় অর্থ জলপানি (বৃত্তি)
জলে ও স্থলে চরে যে উভচর।
জানবার ইচ্ছা জিজ্ঞাসা
জ্বল জ্বল করছে যা জাজ্বল্যমান।
জ্বলছে যে অর্চি (শিখা) জ্বলদর্চি
ঠেঙিয়ে ডাকাতি করে যারা ঠ্যাঙারে।
তুরিত গমন করতে পারে যে তুরগ (ঘোড়া)
তৃণাচ্ছাদিত ভূমি শাল।
ত্রাণ লাভ করার ইচ্ছা তিতীর্ষা
দমন করা কষ্টকর যাকে দুর্দমনীয়
দমন করা যায় না যাকে অদম্য
দান করার ইচ্ছা দিৎসা
দিনের অপর ভাগ অপরাহু
দিনের পূর্ব ভাগ পূর্বাহ
দিনের মধ্য ভাগ মধ্যাহ্ন
দিনের সায় (অবসান) ভাগ সায়াহ্ন
দুয়ের মধ্যে একটি অন্যতর
দেখবার ইচ্ছা দিদৃক্ষা
দেখে চোখের আশা মেটে না যাকে অতৃপ্তদৃশ্য
দ্বারে থাকে যে দৌবারিক।
ধনুকের ধ্বনি টঙ্কার
ধন্যবাদের যােগ্য ধন্যবাদাহ
ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন পরিব্রাজন
ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ প্রব্রজ্যা
ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে ধুরন্ধর
নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর।
নারীর কটিভূষণ রশনা।
নারীর কোমরবেষ্টনিভূষণ মেখলা
নারীর লীলাময়ী নৃত্য লাস্য
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল) নিদাঘ
নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা
নির্মাণ করার ইচ্ছা নির্মিসা
নীল বর্ণ পদ্ম ইন্দির।
নূপুরের ধ্বনি নিকৃণ
ন্যায় শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক
পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী
পঙক্তিতে বসার অনুপযুক্ত অপাঙতেয়
পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী
পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন
পত্নীর সাথে বর্তমান সপত্নীক
পদ্মের উঁটা বা নাল মৃণাল।
পদ্মের ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী
পদ্মের ন্যায় অক্ষি বা চোখ পুণ্ডরীকাক্ষ
পরকে (কোকিল শাবক) পালন করে যে পরভৃৎ (কাক)
পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে পরভৃত (কোকিল)
পা দিয়ে যে চলে না পন্নগ (সর্প)।
পা ধােয়ার জল পাদ্য
পান করার ইচ্ছা পিপাসা
পিতৃগৃহবাসিনী চিরন্টী
পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন পুণ্যাহ।
পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব
পুরুষের কটিবন্ধ সরাসন
পুরুষের কর্ণভূষণ বীরবৌলি
পূর্ব ও পরের অবস্থা পৌর্বাপর্যয়
পেঁচা বা উলুকের ডাক হ্যাকার
পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা
প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা
প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা
প্রশংসার যােগ্য প্রশংসাৰ্য
প্রাণ ওষ্ঠাগত হবার মতাে অবস্থা লবেজান
প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা
প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
ফুল হতে জাত ফুলেল
ফেলে দেবার যােগ্য ফেনায়ক
বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে পরিবেদন।
বন্দুক বা তির ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত এ লক্ষ্য চাঁদমারি
বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা মাধুকরী/মধুকরী
বাঘের চর্ম কৃত্তি
বাতাসে (ক - তে) চরে যে কপােত
বাদ্যযন্ত্রের ধ্বনি ঝংকার
বাস করার ইচ্ছা বিবৎসা
বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা
বিশেষ খ্যাতি আছে যার বিখ্যাত
বিহায়সে (আকাশ) বিচরণ করে যে বিহগ/বিহঙ্গ
বীরের গর্জন হুঙ্কার
বেঁচে থাকার ইচ্ছা জিজীবিষা।
ভােজন করার ইচ্ছা বুভুক্ষা
ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে ভুজগ/ভুজঙ্গ(স)
ভুলহীন ঋষি বাক্য আপ্তবাক্য
ভ্রমরের শব্দ গুঞ্জন।
ময়ূরের ডাক কেকা
মশত বর্ণ পদ পৰীক
মাছিও প্রবেশ করে না যেখানে নির্মক্ষিক
মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন উপবৃত্ত
মাণের যােগ্য ঘেয়।
মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া অনুব্রজন
মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া প্রত্যুৎগমন
মায়া (ছল) জানে না যে অমায়িক
মাসের শেষ দিন সংক্রান্তি।
মােরগের ডাক শকুনিবাদ
মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন অভিসার
মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা
মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়
যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য
যা অনুভব করা হচ্ছে অনুভূয়মান
যা অপনয়ন (দূর) করা কষ্টকর দূরপনেয়
যা অপনয়ন (দূর) করা যায় না অনপনেয়
যা অস্ত যাচ্ছে অস্তায়মান
যা আগুনে পােড়ে না অগ্নিসহ।
যা আঘাত পায় নি অনাহত
যা আহুত (ডাকা) হয় নি অনাহুত
যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য।
যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য।
যা উপলব্ধি করা যাচ্ছে উপলভ্যমান
যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষীয়মাণ।
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপসৃয়মাণ
যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে ক্রমবিস্তাৰ্যমান
যা ক্রয় করার যােগ্য ক্রেয়
যা চিবিয়ে খাবার যােগ্য চর্ব
যা চুষে খাবার যােগ্য চোষ্য।
যা চেটে খাবার যােগ্য লেহ্য।
যা জল দেয় জলদ (মেঘ)
যা ধারণ বা পােষণ করে ধর্ম।
যা নিজের দ্বারা অর্জিত স্বােপার্জিত
যা পান করার যােগ্য পেয়।
যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান
যা পুনঃ পুনঃ দুলছে দোদুল্যমান
যা পূর্বে কখনাে হয় নি অভূতপূর্ব
যা পূর্বে চিন্তা করা যায় নি অচিন্তিতপূর্ব
যা প্রকাশ করা হয় নি অব্যক্ত
যা প্রতিরােধ করা যায় না অপ্রতিরােধ্য।
যা প্রমাণ করা যায় না অপ্রমেয়
যা বচন / বাক্যে প্রকাশযােগ্য নয় অনির্বচনীয়
যা বলা হচ্ছে বক্ষ্যমাণ
যা বহন করা হচ্ছে নীয়মান
যা বিক্রয় করার যােগ্য বিক্রেয়
যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ।
যা মুছে ফেলা যায় না দুর্মোচ্য
যা শল্য - ব্যথা দূরীকৃত করে বিশল্যকরণী
যা সহজে জানা যায় না দুয়ে ।
যার অর্থ নেই অর্থহীন
যার ঈহা (চেষ্টা) নেই নিরীহ
যার কোনাে তিথি নেই অতিথি
যার চারদিকে স্থল হ্রদ
যার দাড়ি গোঁফ উঠে নি অজাতশত্রু
যার দুই দিক বা চার দিকে জল দ্বীপ
যার দুটি মাত্র দাঁত দ্বিরদ (হাতি)
যার দুবার জন্ম হয় দ্বিজ
যার দুহাত সমান চলে সব্যসাচী
যার পুত্র নেই অপুত্রক
যার পূর্বজন্মের কথা স্মরণ আছে জাতিস্মর
যার বরাহের (শূকর) মতাে খুর বরাখুরে
যার বেশবাস সংবৃত নয় অসংবৃত
যার শুভ ক্ষণে জন্ম ক্ষণজন্মা
যিনি অতিশয় হিসাবি পাটোয়ারি
যুদ্ধ থেকে যে বীর পালায় না সংশপ্তক
যুদ্ধে স্থির থাকেন যিনি যুধিষ্ঠির
যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করে নি অকৃতদার
যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করেছে কৃতদার
যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে অধিবেত্তা
যে অগ্র - পশ্চাৎ চিন্তা না - করে কাজ করে অবিমৃশ্যকারী
যে অন্য দিকে মন দেয় না অনন্যমনা
যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায় কুম্ভীলক
যে আকৃষ্ট হচ্ছে কৃষ্যমাণ
যে আপনাকে কৃতার্থ মনে করে কৃতার্থম্মন্য
যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য
যে আপনাকে হত্যা করে আত্মঘাতী
যে আলােতে কুমুদ ফোটে কৌমুদী
যে গমন করে না নগ পাহাড়)
যে গাঁজায় নেশা করে গেঁজেল
যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না গােবশা।
যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে বারমুখাে ।
যে জমিতে দুবার ফসল হয় দো - ফসলি
যে জমিতে ফসল জন্মায় না ঊষর
যে তির নিক্ষেপে পটু তিরন্দাজ
যে দিন তিন তিথির মিলন ঘটে ত্র্যহস্পর্শ
যে নারী (বা গাভী) দুগ্ধবতী পয়স্বিনী
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী অঘটনঘটনপটিয়সী
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা মহাশ্বেতা
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা পরভৃতা বা পরভৃতিকা
যে নারী আনন্দ দান করে বিনােদিনী
যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধ্যা
যে নারী কহলপ্রিয় খাপ্তানী
যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা চিত্রার্পিতা
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না অঙ্গনা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্যপূর্বা
যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা
যে নারী বার (সমূহ) গামিনী বারাঙ্গনা।
যে নারী বীর বীরাঙ্গনা
যে নারী শিশুসন্তানসহ বিধবা বালপুত্রিকা
যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা
যে নারী সুন্দরী রামা
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) অসূর্যম্পশ্যা
যে নারী স্বয়ং পতি বরণ করে স্বয়ংবরা
যে নারীর (মেয়ের বিয়ে হয় নি কুমারী
যে নারীর অসূয়া (হিংসা) নেই অনসূয়া
যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা।
যে নারীর নখ শূৰ্পের (কুলা) মত শূর্পণখা
যে নারীর পঞ্চ স্বামী পঞ্চভর্তকা
যে নারীর বিয়ে হয় না অনূঢ়া(আইবুড়াে অর্থে)
যে নারীর বিয়ে হয়েছে ঊঢ়া
যে নারীর সতীন/শত্রু নেই নিঃসপ্ত
যে নারীর সন্তান হয় না বন্ধ্যা
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবােঢ়া।
যে নারীর সহবাসে মৃত্যু হয় বিষকন্যকা
যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে প্রােষিতভর্তৃকা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রী
যে নারীর স্বামী ও পুত্র মৃত অবীরা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বা অধিবিন্না
যে নারীর হাসি কুটিলতাবর্জিত শুচিস্মিতা
যে নারীর হাসি সুন্দর সুস্মিতা
যে পরের গুণেও দোষ ধরে অসূয়ক
যে পুত্রের মাতা কুমারী কানীন
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য
যে বিদ্যা লাভ করেছে কৃতবিদ্য
যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি
যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত
যে মেয়ের বয়স দশ বৎসর কন্যকা।
যে রূপ ইচ্ছা যদৃচ্ছা
যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণােত্তরজাতক
যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি।
যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে অন্ত্যজ
যে সর্বত্র গমন করে সর্বগ
যে সুপথ থেকে কুপথে যায় উন্মার্গগামী
যেখানে মৃতজন্তু ফেলা হয় ভাগাড় / উপশল্য
যে - শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে আটাসে
রক্ত বর্ণ পদ্ম কোকনদ
রমণের ইচ্ছা রিরংসা
রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক ক্রেঙ্কার
রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক
রাত্রির তিনভাগ একত্রে ত্রিযামা
রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র
রাত্রির মধ্যভাগ মহানিশা
রাত্রির শেষভাগ পররাত্র
রাহ বা রাস্তায় ডাকাতি রাহাজানি
রােদে শুকোনাে আম আমশি
রেশম দিয়ে নির্মিত রেশমি
লবণ কম দেওয়া হয়েছে এমন আলুনি
লাফিয়ে চলে যে প্লবগ (ব্যাঙ/বানর)।
শত্রুকে জয় করেন যিনি পরঞ্জয় বা শত্রুজিৎ
শত্রুকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন ।
শােনামাত্র যার মনে থাকে শ্রুতিধর
শুকনাে পাতার শব্দ মর্মর।
ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী
সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক সর্বজনীন
সদ্য দোহনকৃত উষ্ণ দুধ ধাররাষ্ণ
সব কিছু সহ্য করেন যিনি সর্বংসহা
সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত আসমুদ্রহিমাচল
সমুদ্রের ঢেউ ঊর্মি।
সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল
সরােবরে জন্যে যা সরােজ
সর্বত্র গমন করেন যিনি সর্বগ
সাপের খােলস নিমোক বা কধুক
সিংহের নাদ (ডাক) হুঙ্কার
সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ অয়নাংশ
সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সাবন
সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল ব্রাহ্মমুহূর্ত
সৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষা
সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নাই যার নাস্তিক
সেবা করার ইচ্ছা শুশ্রুষা
সৈনিকদলের বিশ্রাম শিবির স্কন্দাবার
স্তন্য পান করে যে স্তন্যপায়ী।
স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি - কান্না দেয়ালা
স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে স্বৈরাচারী
স্বাদ গ্রহণ করা হয়েছে এমন স্বাদিত
স্বামীর চিতায় পুড়ে মরা সহমরণ
স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) উপদা
স্মরণের যােগ্য স্মরণাই
হরিণের চর্ম অজিন
হরিণের চর্মের আসন অজিনাসন
হরেক রকম বলে যে হরবােলা
হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার চতুরঙ্গ
হাতির ডাক বৃংহণ বা বৃংহিত
হাতির পিঠে আরােহী বসার স্থান হাওদা
হাতির শাবক (বাচ্চা) করভ
হাতের কজি মণিবন্ধ
হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত পাণি
হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ প্রকোষ্ঠ
হাতের চতুর্থ আঙুল অনামিকা।
হাতের তৃতীয় আঙুল মধ্যমা।
হাতের তেলাে বা তালু করতল।
হাতের দ্বিতীয় আঙুল তর্জনী।
হাতের পঞ্চম আঙুল কনিষ্ঠা ।
হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) অঙ্গুষ্ঠ
হিত ইচ্ছা করে যে হিতৈষী
হেমন্তকালে উৎপন্ন ফসল হৈমন্তিক

বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশ

একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর। বাক্য তথা ভাষাকে সুন্দর, সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীপ্তিকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অতীব গুরুত্বপূর্ণ। বহুপদকে একপদে পরিণত করার মধ্য দিয়ে বাক্য বা বাক্যাংশের সংকোচনের কাজ চলে।

ডাক

অশ্বের ডাক: হেষাকোকিলের ডাক: কুহুকুকুরের ডাক: বুক্কন
পাখির ডাক: কূজন / কাকলিপেঁচা বা উল্লুকের ডাক: ঘৃৎকারবাঘের ডাক: গর্জন
ময়ূরের ডাক: কেকামোরগের ডাক: শকুনিবাদরাজহাঁসের কর্কশ ডাক: ক্রেঙ্কার
সিংহের নাদ / ডাক: হুংকারহাতির ডাক: বৃংহিত / বৃংহণ

ধ্বনি

অলংকারের ধ্বনি: শিঞ্জনঅব্যক্ত মধুর ধ্বনি: কলতানআনন্দজনক ধ্বনি: নন্দিঘোষ
গম্ভীর ধ্বনি: মন্দ্রঝনঝন শব্দ : ঝনৎকারআনন্দের আতিশয্যে সৃষ্ট কোলাহল: হর্‌রা
ধনুকের ধ্বনি: টংকারবীরের গর্জন: হুংকারবিহঙ্গের ধ্বনি: কাকলি
বাদ্যযন্ত্রের ধ্বনি: ঝংকারভ্রমরের শব্দ: গুঞ্জনশুকনো পাতার শব্দ: মর্মর
সেতারের ঝংকার: কিঙ্কিনিসমুদ্রের ঢেউয়ের শব্দ: কল্লোল

খোলস / চামড়া / শাবক

বাঘের চামড়া: কৃত্তিব্যাঙের ছানা: ব্যাঙাচিসাপের খোলস: নির্মোক / কুঞ্চক
হাতির শাবক (বাচ্চা): করভহরিণের চর্ম/ চামড়া: অজিনহরিণের চামড়ার আসন: অজিনাসন

ইচ্ছা

অনুকরণ করার ইচ্ছা: অনুচিকীর্ষাঅনুসন্ধান করার ইচ্ছা: অনুসন্ধিৎসাঅপকার করার ইচ্ছা: অপচিকীর্ষা
উপকার করার ইচ্ছা: উপচিকীর্ষাউদক / জল পানের ইচ্ছা: উদন্যাকুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা- জুগুপ্সা
করার ইচ্ছা: চিকীর্ষাক্ষমা করার ইচ্ছা: চিক্ষমিষাগোপন করার ইচ্ছা: জুগুপ্সু
খাইবার ইচ্ছা: ক্ষুধাগমন করার ইচ্ছা: জিগমিষাজানবার ইচ্ছা: জিজ্ঞাসা
জয় করার ইচ্ছা: জিগীষাত্রাণ লাভ করার ইচ্ছা: তিতীর্ষাদান করার ইচ্ছা: দিৎসা
দেখবার ইচ্ছা: দিদৃক্ষানিন্দা করার ইচ্ছা: জুগুপ্সানির্মাণ করার ইচ্ছা: নির্মিৎসা
প্রবেশ করার ইচ্ছা: বিবিক্ষাপ্রতিকার করার ইচ্ছা: প্রতিচিকীর্ষাপান করার ইচ্ছা: পিপাসা
প্রতিবিধান করার ইচ্ছা: প্রতিবিধিৎসাপাওয়ার ইচ্ছা: ঈপ্সাপ্রিয় কাজ করার ইচ্ছা: প্রিয়চিকীর্ষা
বলার ইচ্ছা: বিবক্ষাবিজয় লাভের ইচ্ছা: বিজিগীষাবাস করার ইচ্ছা: বিবৎসা
বমন করিবার ইচ্ছা: বিবমিষাবেঁচে থাকার ইচ্ছা: জিজীবিষাভোজন করার ইচ্ছা: বুভুক্ষা
মুক্তি লাভে/পেতে ইচ্ছুক: মুমুক্ষুমুক্তি পেতে ইচ্ছা: মুমুক্ষামুক্তি পাওয়ার ইচ্ছা: মুক্তিকামী
যেরূপ ইচ্ছা: যদৃচ্ছাযে রূপ করার ইচ্ছা: যদৃচ্ছারমণ বা সঙ্গমের ইচ্ছা: রিরংসা
লাভ করার ইচ্ছা: লিপ্সাসেবা করার ইচ্ছা: শুশ্রূষাসৃষ্টি করার ইচ্ছা: সিসৃক্ষা
হিত করার ইচ্ছা: হিতৈষাহরণ করার ইচ্ছা: জিহীর্ষাহনন / হত্যা করার ইচ্ছা: জিঘাংসা

পুরুষ

পুরুষের কর্ণভূষণ: বীরবৌলিপুরুষের উদ্দাম নৃত্য: তাণ্ডবপুরুষের কটিবন্ধ: সরাসন
যে দার (স্ত্রী) পরিগ্রহ করেনি: অকৃতদারযে পুরুষ বিয়ে করেনি: অকৃতদারযে দার (স্ত্রী) পরিগ্রহ করেছে: কৃতদার
যে পুরুষ বিয়ে করেছে: কৃতদারযে পুরুষ স্ত্রীর বশীভূত: স্ত্রৈণযে পুরুষের চেহারা দেখতে সুন্দর: সুদর্শন
যে পুরুষ পত্নীসহ বর্তমান: সপত্নীকযে পুত্রের মাতা কুমারী: কানীনযে পুরুষের দাড়ি গোঁফ গজায়নি: অজাতশ্মশ্রু
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে: প্রোষিতপত্নীক / প্রোষিতভার্য
যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার (স্ত্রী) পরিগ্রহ করেছে: অধিবেত্তা / অধিবেদন

নারী

কুমারীর পুত্র: কানীননারীর কটিভূষণ: রশনানারীর কোমরবেষ্টনিভূষণ: মেখলা
নারীর লীলাময়ী নৃত্য: লাস্যপ্রিয় বাক্য বলে যে: প্রিয়ভাষীযে নারী প্রিয় কথা বলে: প্রিয়ংবদা
যে নারীর স্বামী ও পুত্র মৃত: অবীরাযে নারী সুন্দরী: রমাযে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা
যে নারীর বিয়ে হয়নি: কুমারীযে নারী বীর: বীরাঙ্গনাযে নারীর পতি নেই, পুত্রও নেই: অবীরা
যে নারী বার (সমূহ) গামিনী : বারাঙ্গনাযে নারীর পঞ্চ স্বামী: পঞ্চভর্তৃকাযে নারীর দুটি মাত্র পুত্র: দ্বিপুত্রিকা
যে নারী কলহপ্রিয়: খাপ্তানীযে মেয়ের বয়স দশ বৎসর : কন্যকাযে নারীর হাসি কুটিলতাবর্জিত: শুচিস্মিতা
যে নারীর হাসি সুন্দর: সুস্মিতাযে নারীর বিয়ে হয় না: অনূঢ়াযে নারীর বিয়ে হয়েছে: ঊঢ়া
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূযে নারীর সন্তান বাঁচে না: মৃতবৎসাযে নারীর অসূয়া / হিংসা নাই: অনসূয়া
যে নারী আনন্দ দান করে: বিনোদিনীযে নারীর সতীন / শত্রু নেই: নিঃসপ্তযে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে: নবোঢ়া
যে নারীর কোনো সন্তান হয় না: বন্ধ্যাযে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না: অঙ্গনাযে নারীর সহবাসে মৃত্যু হয় : বিষকন্যকা
যে নারী সাগরে বিচরণ করে: সাগরিকাযে নারী (বা গাভী) দুগ্ধবতী: পয়স্বিনীঅঘটন কাণ্ড ঘটাইতে অতিশয় পারদর্শী যে নারী: অঘটনঘটনপটিয়সী
উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণর নৃত্য: যৌবতযে নারী শিশুসন্তানসহ বিধবা: বালপুত্রিকাঅবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার বিয়ে হয়: অগ্রোদিধিষু
যে নারীর চিত্রে অর্পিতা বা নিবন্ধা: চিত্রার্পিতাযে নারী নিজে বর বরণ করে নেয় : স্বয়ংবরাযে নারী (বিবাহিত / অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী: চিরণ্টা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত: বীরা / পুরন্ধ্রীযে নারীর নখ শূর্পের (কুলা) মত: শূর্পণখাযে নারী কখনো সূর্যকে দেখেনি: অসূর্যম্পশ্যা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী: অঘটনঘটনপটিয়সীযে নারী অপরের দ্বারা প্রতিপালিতা : পরভৃতা / পরভূতিকাযে নারীর সূর্যও মুখ দেখতে পারে না: অসূর্যম্পশ্যা
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয় না: অনন্যাযে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে: কাকবন্ধ্যাযে নারীর স্বামী বিদেশে থাকে: প্রোষিতভর্তৃকা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী / বাগদত্তা ছিল: অন্যপূর্বাযে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে: অধিবিন্না

পত্নী

একই স্বামীর পত্নী যাহারা: সপত্নীপত্নীসহ বর্তমান: সপত্নীকযার স্ত্রী মারা গিয়েছে: বিপত্নীক

কষ্টকর / সহজে না

যা কষ্টে নিবারণ করা যায়: দুর্নিবারযা দমন করা কষ্টকর: দুর্দমনীয়যা সহজে পাওয়া যায় না: দুষ্প্রাপ্য
যা সহ্য করা যায় না: দুর্বিষহযা সহজে দমন কর যায় না: দুর্দমযা কষ্টে জয় করা যায়: দুর্জয়
যা সহজে মরে না: দুর্মরযা কষ্টে অর্জন করা যায়: কষ্টার্জিতযাহাতে সহজে গমন করা যায় না: দুর্গম
যাহা সহজে লঙ্ঘন করা যায় না: দুর্লঙ্ঘ্যযা মুছে ফেলা যায় না: দুর্মোচ্যযা সহজে অতিক্রম করা যায় না: দুরতিক্রম্য
যা কষ্টে লাভ করা যায়: দুর্লভযা সহজে জানা যায় না: দুর্জেয়যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না: দুস্তর
যা কষ্টে অতিক্রম করা যায় না: দুরতিক্রম্য

যোগ্য

আরাধনা করিবার যোগ্য: আরাধ্যক্ষমার যোগ্য: ক্ষমার্হঘৃণার যোগ্য: ঘৃণার্হ / ঘৃণ্য
ঘ্রাণের যোগ্য: ঘেয়ক্ষমার অযোগ্য: ক্ষমার্যজানিবার যোগ্য: জ্ঞাতব্য
ধন্যবাদের যোগ্য: ধন্যবাদার্হনৌ চলাচলের যোগ্য: নাব্যপ্রশংসার যোগ্য: প্রশংসার্হ
ফেলে দেবার যোগ্য: ফেল্‌নাবরণ করিবার যোগ্য: বরেণ্যমান-সম্মান প্রাপ্তির যোগ্য: মাননীয়
যা চুষে খাবার যোগ্য: চুষ্যযা চেটে খাবার যোগ্য: লেহ্যযা চিবিয়ে খাবার যোগ্য: চর্ব্য
যা পান করার যোগ্য: পেয়যা ক্রয় করার যোগ্য: ক্রেয়যা বিক্রয় করার যোগ্য: বিক্রেয়
যা পাঠ করিবার যোগ্য: পাঠ্যযা খাওয়ার যোগ্য: খাদ্যরন্ধনের যোগ্য: পাচ্য
যা নিন্দার যোগ্য নয়: অনিন্দ্যযা অন্তরে ঈক্ষণ যোগ্য: অন্তরিক্ষস্মরণের যোগ্য: স্মরণার্হ

উপকার

যে উপকারীর উপকার স্বীকার করে: কৃতজ্ঞউপকারীর অপকার করে যে : কৃতঘ্নযে উপকারীর উপকার স্বীকার করে না: অকৃতজ্ঞ

বলা

যা বলা হয়নি: অনুক্তযা বলা হয়েছে: উক্তযা বলা হবে: বক্তব্য
যা বলা উচিত নয়: অকথ্যযা বলা হচ্ছে: বক্ষ্যমাণযা প্রকাশ করা হয়নি: অব্যক্ত

কথা

যে বেশি কথা বলে: বাচালযিনি কম কথা বলেন: স্বল্পভাষীযা কথায় বর্ণনা করা যায় না: অবর্ণনীয়
যিনি অধিক কথা বলেন না: মিতভাষীযা বাক্যে প্রকাশ করা যায় না: অনির্বচনীয়

ভবিষ্যৎ

যা হবে: ভাবিযা ভবিষ্যতে ঘটবে: ভবিতব্যযে ভবিষ্যতের চিন্তা করে না: অপরিণামদর্শী
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে: অবিমৃষ্যকারীঅগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না: অবিমৃষ্যকারী

নাই / যায় না

কষ্টে করা যায় যাহা: কষ্টকরযা জয় করা যায় না: অজয়কোনোভাবেই যা নিবারণ করা যায় না: অনিবার্য
যা প্রতিরোধ করা যায় না: অপ্রতিরোধ্যযা অতিক্রম করা যায় না: অনতিক্রম্যযার ঈহা (চেষ্টা) নাই: নিরীহ
যাহাতে গমন করা যায় না: অগম্যযা নিবারণ করা যায় না: অনিবারিতযা মূল্য দিয়ে বিচার করা যায় না: অমূল্য

অক্ষি/চক্ষু

অক্ষির অগোচরে: পরোক্ষঅক্ষির সমীপে: সমক্ষঅক্ষিতে কাম যার (যে নারীর): কামাক্ষী
অক্ষির অভিমুখে: প্রত্যক্ষচোখের কোণ: অপাঙ্গচক্ষুর সম্মুখে সংঘটিত: চাক্ষুষ
চোখের নিমেষ না ফেলিয়া: অনিমেষচোখে দেখা যায় এমন: চক্ষুগোচরপদ্মের ন্যায় অক্ষি বা চোখ: পুণ্ডরীকাক্ষ
যার চক্ষু লজ্জা নেই: নির্লজ্জ / চশমখোরঅক্ষিপত্রের (চোখের পাতা) লোম: অক্ষিপক্ষ

জন্ম

অগ্রে জন্মেছে যে : অগ্রজজন্মে নাই যা: অজঅনুতে বা পশ্চাতে / জন্মেছে যে : অনুজ
দুবার জন্মে যা: দ্বিজপড়ে জন্মে যা: পঙ্কজপূর্বজন্মের কথা স্মরণ আছে যার: জাতিস্মর
যে ভূমিতে ফসল জন্মায় না: ঊষরযে জমির উৎপাদন শক্তি নেই: অনুর্বরযে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে : অন্ত্যজ
শুভক্ষণে জন্ম যার: ক্ষণজন্মাসরোবরে জন্মায় যা: সরোজযে জমিতে দুবার ফসল জন্মে : দো-ফসলি
যে শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে: আটাসেপিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের: মরণোত্তর জাতক

জয়ন্তী

কোনো ঘটনার ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠান: হীরক জয়ন্তীজয়সূচক যে উৎসব: জয়ন্তী
কেনো ঘটনার ৫০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান: সুবর্ণ জয়ন্তীএকশত পঞ্চাশ বছর: সার্ধশতবর্ষ
কোনো ঘটনার ২৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান: রজত জয়ন্তীজয়ের জন্য যে উৎসব: জয়ন্তী

দিন

দিনের সায় (অবসান) ভাগ: সায়াহ্নদিন ও রাতের সন্ধিক্ষণ: গোধূলিদিনের মধ্য ভাগ: মধ্যাহ্ন
প্রায় প্রভাত হয়েছে এমন : প্রভাতকল্পদিনের পূর্ব ভাগ: পূর্বাহ্ণদিনের অপর ভাগ: অপরাহ্ণ
দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন: গোধূলি

রাত

গভীর রাত্রি: নিশীথরাত্রির প্রথম ভাগ: পূর্বরাত্ররাত্রির মধ্য ভাগ: মহানিশা
রাতের শিশির: শবনমরাত্রির শেষ ভাগ: পররাত্ররাত্রিকালীন যুদ্ধ: সৌপ্তিক
রাত্রির তিন ভাগ একত্রে: ত্রিযামা

স্থায়ী

ঘর নাই যার: হা-ঘরেক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী: ক্ষণস্থায়ীনষ্ট হওয়াই স্বভাব নয় যার: অবিনশ্বর
নষ্ট হওয়ার স্বভাব যার: নশ্বরযা কখনো নষ্ট হয় না: অবিনশ্বরযে বাস্তু থেকে উৎখাত হয়েছে: উদ্বাস্ত
যার বাসস্থান নেই: অনিকেতযা চিরস্থায়ী নয়: নশ্বরস্থায়ী ঠিকানা নেই যার: উদ্বাস্তু
যা স্থায়ী নয়: অস্থায়ীযার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না: ক্ষণপ্রভা

রাত

গভীর রাত্রি: নিশীথরাত্রির প্রথম ভাগ: পূর্বরাত্ররাত্রির মধ্য ভাগ: মহানিশা
রাতের শিশির: শবনমরাত্রির শেষ ভাগ: পররাত্ররাত্রিকালীন যুদ্ধ: সৌপ্তিক
রাত্রির তিন ভাগ একত্রে: ত্রিযামা

পূর্বে

যা পূর্বে কখনো ঘটেনি: অভূতপূর্বযা পূর্বে শোনা যায়নি: অশ্রুতপূর্বযা পূর্বে ছিল এখন নেই: ভূতপূর্ব
যা পূর্বে দেখা যায়নি: অদৃষ্টপূর্বযা পূর্বে চিন্তা করা যায়নি: অচিন্তিতপূর্বযা পূর্বে কখনো আস্বাদিত হয় নাই: অনাস্বাদিতপূর্ব

রচনা

ইতিহাস রচনা করেন যিনি: ঐতিহাসিকব্যাকরণে পণ্ডিত যিনি: বৈয়াকরণইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি : ইতিহাসবেত্তা
যিনি ভালো ব্যাকরণ জানেন: বৈয়াকরণযিনি স্মৃতিশাস্ত্র জানেন: স্মার্তযিনি ব্যাকরণ রচনা করেন: ব্যাকরণবিদ
স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি : শাস্ত্রজ্ঞস্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি: শাস্ত্রকার

গাছ

একবার ফল দিয়ে যে গাছ মারা যায় : ওষধিফল পাকলে যে গাছ মারা যায়: ওষধি
যে গাছ কোনো কাজে লাগে না: আগাছাযে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না: বনস্পতি
যে গাছ থেকে ঔষধ তৈরি হয়: ঔষধিযে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে : পরগাছা

একই

একই গুরুর শিষ্য যারা: সতীর্থএকই সময়ে: যুগপৎএকই বিষয়ে চিত্ত নিবিষ্ট যাহার: নিবিষ্টচিত্ত
একই সময়ে বর্তমান: সমসাময়িকএকই মাতার উদরে জাত যারা সহোদর

একই

একই গুরুর শিষ্য যারা: সতীর্থএকই সময়ে: যুগপৎএকই বিষয়ে চিত্ত নিবিষ্ট যাহার: নিবিষ্টচিত্ত
একই সময়ে বর্তমান: সমসাময়িকএকই মাতার উদরে জাত যারা সহোদর

পর

পরকে আশ্রয় করিয়া বাঁচিয়া থাকে যে: পরজীবীপরের অন্নে যে জীবন ধারণ করিয়া থাকে: পরান্নজীবীপরের দ্বারা প্রতিপালিত যে: পরভূত (কোকিল)
পরের শ্রী (উন্নতি) দেখিয়া যাহার মন খারাপ হয়: পরশ্রীকাতরপরকে প্রতিপালন করে যে: পরভৃৎ (কাক)

আপনা

আপনাকে হত্যা করে যে : আত্মঘাতীআপনাকে ভুলে থাকে যে : আত্মভোলাআপনার বর্ণ লুকায় যে : বর্ণচোরা
আত্মার সম্বন্ধীয় বিষয়: আধ্যাত্মিকআপনাকে কেন্দ্র করে যার চিন্তা: আত্মকেন্দ্রিকআপনাকে যে পণ্ডিত মনে করে : পণ্ডিতম্মন্য
আত্মিক আপনাকে সর্বস্ব ভাবে যে : আত্মসর্বস্বআপনাকে অত্যন্ত হীন বলিয়া ভাবে যে : হীনমন্যযে আপনাকে কৃতার্থ মনে করে: কৃতার্থম্মন্য
যার প্রকৃত বর্ণ ধরা যায় না: বর্ণচোরা

মৃত

জীবিত থেকেও যে মৃত: জীবন্মৃতমৃতের মত অবস্থা যার: মুমূর্ষুমরিবেই যাহা: মরণশীল
মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে: ভাগাড়

সমস্ত / সব

বিশ্বজনের হিতকর: বিশ্বজনীনযিনি সব কিছুই জানেন: সর্বজ্ঞযিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন: সর্বব্যাপক
সমস্ত পদার্থ ভক্ষণ করে যে: সর্বভুকসকলের জন্য প্রযোজ্য: সর্বজনীনসর্বজনের হিতকর: সর্বজনীন
সকলের জন্য মঙ্গলকর: সর্বজনীনসর্বজন সম্বন্ধীয়: সার্বজনীনসকলের জন্য অনুষ্ঠিত: সার্বজনীন
সবকিছু গ্রাস করে যে: সর্বগ্রাসী

ব্যয়

আয় অনুসারে ব্যয় করেন যিনি: মিতব্যয়ীযে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে: কৃপণযা সম্পন্ন করতে বহু ব্যয় হয় : ব্যয়বহুল
আয় অনুসারে ব্যয় করেন না যিনি : অমিতব্যয়ীযে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে: ব্যয়কুন্ঠ

তুল্য

আমার তুল্য (সদৃশ): মাদৃশইহার তুল্য: ঈদৃশঋষির তুল্য: ঋষিতুল্য
ঋষির ন্যায়: ঋষিকল্পতার তুল্য: তাদৃশদেবতার তুল্য: দেবোপম

জয়

ইন্দ্রকে জয় করেন যিনি: ইন্দ্রজিৎইন্দ্রিয়কে জয় করেন যিনি: জিতেন্দ্রিয়জয়ের জন্য যে উৎসব: জয়োৎসব
যা কষ্টে লাভ করা যায়: দুর্লভযা কষ্টে জয় করা যায়: দুর্জয়শত্রুকে জয় করেন যিনি : শত্রুজিৎ / পরঞ্জয়

ক্রম

এক থেকে শুরু করে ক্রমাগত: একাদিক্রমেক্রমকে বজায় রাখিয়া: যথাক্রমেক্রমে ক্রমে আসিয়াছে যাহা: ক্রমাগত
বিধিকে অতিক্রম না করে: যথাবিধিযা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে: ক্রমবিস্তার্যমানযা ক্রমশ বর্ধিত হচ্ছে: ক্রমবর্ধমান / বর্ধিষ্ণু
যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে: ক্ষীয়মানযা ক্রমশ দূরে সরে যাচ্ছে : অপসৃয়মান

কুল

কুলের কীর্তিতে কলঙ্ক লেপন করে যে: কুলাঙ্গারকুলে কলঙ্ক লেপন করে যে : কুল কলঙ্ক
কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান: কুলপ্রদীপকুলে বিশিষ্ট মর্যাদা আনয়ন করে যে : কুলতিলক

গমন

ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল: বিসপীজলে ও স্থলে চরে যে : উভচরআকাশে গমন / বিচরণ করে যে: বিহগ (পাখি)
বাহুতে ভর করে চলে যে: ভুজঙ্গবুকে হেঁটে গমন করে যে : উরগ (সাপ)ত্বরিত গমন করতে পারে যে: তুরগ (ঘোড়া)
যে গমন করে না: নগ (পাহাড়)যে পা দিয়ে চলে না: পন্নগ (সর্প)যে উরস (বক্ষ) দিয়ে হাঁটে: উরগ (সর্প)
সর্বত্র গমন করে যে : সর্বগলাফিয়ে চলে যে: প্লবগ (ব্যাঙ / বানর)যে ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে: ভুজগ / ভুজঙ্গ (সর্প)

পদ্ম

নীল বর্ণ পদ্ম: ইন্দিবরপদ্মের ডাটা বা নাল: মৃণালপদ্মের ঝাড় বা মৃণালসমূহ: মৃণালিনী
রক্ত বর্ণ পদ্ম: কোকনদশ্বেত বর্ণ পদ্ম: পুণ্ডরীক

ক্ষুদ্র

ক্ষুদ্র গ্রাম: পল্লীগ্রামক্ষুদ্র রথ: রথার্ভকক্ষুদ্র জাতীয় বকের শ্রেণি: বলাকা
ক্ষুদ্র প্রলয়: খণ্ডপ্রলয়ক্ষুদ্র মৃৎপাত্র: ভাঁড়ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র: নাকাড়া
ক্ষুদ্র নদী: সারণিক্ষুদ্র চিহ্ন: বিন্দুক্ষুদ্র নাটক: নাটিকা
ক্ষুদ্র বাগান: বাগিচাক্ষুদ্র নালা: নালিক্ষুদ্র প্রস্তরখণ্ড: নুড়ি
ক্ষুদ্র অঙ্গ: উপাঙ্গক্ষুদ্র হাঁস: পাতিহাঁসক্ষুদ্র বা নিচু কাঠের আসন: পিড়ি
ক্ষুদ্র শিয়াল: খেঁকশিয়ালক্ষুদ্রকায় ঘোড়া: টাট্টুক্ষুদ্র লেবু: পাতিলেবু
ক্ষুদ্র কূপ: পাতকুয়াক্ষুদ্র লতা: লতিকাক্ষুদ্র গাছ: গাছড়া
ক্ষুদ্র রাজ: রাজড়াক্ষুদ্র ফোঁড়া: ফুসকুড়ি

হাত

হাতের কব্জি: মণিবন্ধহাতের তেলো বা তালু: করতলহাতের চতুর্থ আঙুল: অনামিকা
হাতের দ্বিতীয় আঙুল: তর্জনীহাতের তৃতীয় আঙুল: মধ্যমাহাতের পঞ্চম আঙুল: কনিষ্ঠা
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল): অঙ্গুষ্ঠহাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত: পাণি
বিবিধ বাক্য সংকোচন / সংক্ষেপণ
অন্য ভাষায় রূপান্তর: অনুবাদঅন্য ভাষায় রূপান্তরিত: অনূদিতঅন্য লিপিতে রূপান্তর: লিপ্যন্তর
অর্থ নাই যাহার: নিরর্থকঅনেকের মধ্যে একজন : অন্যতমঅনেকের মধ্যে প্রধান: শ্রেষ্ঠ
অহংকার নেই যার: নিরহংকারঅন্যদিকে মন যার: অন্যমনাঅরিকে / শত্রুকে দমন করে যে : অরিন্দম
অকালে পক্ক হয়েছে যা: অকালপক্বঅরণ্যের অগ্নিকাণ্ড: দাবানলঅকালে উৎপন্ন কুমড়া: অকালকুষ্মাণ্ড
অসম সাহস যাহার: অসমসাহসিকঅভিজ্ঞতার অভাব আছে যার: অনভিজ্ঞঅতিশয় ঘটা বা জাঁকজমক: আড়ম্বর
অপর প্রান্তের হাসি: বক্রোষ্ঠিকাঅনশনে মৃত্যু: প্রায়অভ্রান্ত জ্ঞান: প্রমা
অজকে (ছাগল) গ্রাস করে যা: অজগরঅন্য গতি নাই যার: অগত্যাঅন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য: জলপান
অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি : উন্নাসিকআদি নাই যাহার: অনাদিআবক্ষ জলে নেমে স্নান: অবগাহন
আচরণে যার নিষ্ঠা আছে: নিষ্ঠাবানআয়ুর পক্ষে হিতকর: আয়ুষ্যআল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার: আস্তিক
আকাশ ও পৃথিবী: ক্রন্দসীস্বর্গ ও মর্ত্য: রোদসীআকাশ ও পৃথিবীর অন্তরালোক: ক্রন্দসী
আচারে নিষ্ঠা আছে যার: আচারনিষ্ঠআশ্বিনমাসের পূর্ণিমা তিথি: কোজাগরআল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার: নাস্তিক
ইহলোক সম্পর্কিত: ইহলৌকিকইন্দ্রের অশ্ব: উচ্চৈঃশ্রবাআকাশে (খ-তে) ওড়ে যে বাজি: খ-ধূপ
ঈষৎ কম্পিত: আধতঈষৎ আমিষ গন্ধ যার: আঁষটেইন্দ্রজাল / যাদু জানেন যিনি: ঐন্দ্রজালিক
ঈষৎ উষ্ণ: কবোষ্ণউচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির: টঙ্গিউপস্থিত বুদ্ধি আছে যার: প্রত্যুৎপন্নমতি
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান: উপজ্ঞাএখনও যার বালকত্ব যায়নি: নাবালকউদয় হইতেছে এমন : উড্ডীন / উড্ডীয়মান
এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট: একাগ্রচিত্তএক বস্তুতে অন্য বস্তুর কল্পনা: অধ্যাসঐতিহাসিক কালেরও আগের: প্রাগৈতিহাসিক
কর দান করে যে : করদকামনা দূর হয়েছে যার: বীতকামকোথাও উঁচু কোথাও নিচু: বন্ধুর
ক্লান্তি নাই যার: অক্লান্তকর্মে যাহার ক্লান্তি নাই: অক্লান্তকর্মীকাচের তৈরি বাড়ি: শিশমহল
খেয়া পার করে যে : পাটনীগলায় কাপড় দিয়া: গলবস্ত্রকাজে যার অভিজ্ঞতা আছে: করিতকর্মা
গাছে উঠতে পটু যে : গেছোগ্রীবা সুন্দর যার: সুগ্রীবগুরুর বাসগৃহ: গুরুকুল
গদ্যপদ্যময় কাব্য: চম্পুগরুর খুরে চিহ্নিত স্থান: গোষ্পদঘুমে আচ্ছন্ন যে: ঘুমন্ত / সুপ্ত
ঘরের অভাব: হা-ঘরচিন্তার অতীত: চিন্তাতীতচৈত্র মাসের ফসল: চৈতালি
ছল/ ছলনা করিয়া কান্না: মায়াকান্নাজ্বল জ্বল করছে যা: জাজ্বল্যমানঠিকমতো নাম-ধাম আছে যাহাতে: ঠিকানা
ঠেঙিয়ে ডাকাতি করে যারা: ঠ্যাঙারেঢাকায় উৎপন্ন: ঢাকাইতল স্পর্শ করা যায় না যার: অতলস্পর্শী
তৃণাচ্ছাদিত ভূমি: শাদ্বলদর্শন করা হয়েছে এমন: প্রেক্ষিততিন মোহনার মিলন যেখানে: ত্রিমোহনা
দেহ সম্বন্ধীয়: দৈহিকদ্বারে থাকে যে: দৌবারিকদিনে একবার আহার করে যে: একাহারী
দমন করা যায় না যাকে :অদম্যদমন করা কষ্টকর যাকে: দুর্দমনীয়দুয়ের মধ্যে একটি: অন্যতর
ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে : ধুরন্ধরনদী মাতা যার: নদীমাতৃকধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ: প্রব্রজ্যা
নিজেকে বড় ভাবে যে: হামবড়াধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন: পরিব্রাজননদী ভাঙনে সর্বস্বান্ত জনগণ: নদী সিকস্তি
নদী মেখলা যে দেশের: নদীমেখলানিশাকালে চরে বেড়ায় যে: নিশাচরনৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে: নাবিক
ন্যায় শাস্ত্র জানেন যিনি: নৈয়ায়িকপা থেকে মাথা পর্যন্ত: আপাদমস্তকপাঠ করিতে হইবে এমন: পঠিতব্য
পরকাল সম্পর্কিত: পারলৌকিকপা ধুইবার জল: পাদ্যপ্রকাশিত হইবে এমন: প্রকাশিতব্য
পিতার ভ্রাতা: পিতৃব্যপথ চলার খরচ: পাথেয়পূর্ব ও পরের অবস্থা: পৌর্বাপর্য
পঙ্ক্তিতে বসার অনুপযুক্ত: অপাঙ্ক্তেয়পরস্পর আঘাত: সংঘর্ষপুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন: পুণ্যাহ
পৌষ মাসে উৎপন্ন ফসল: পৌষালিফুল হইতে তৈরি: ফুলেলবাতাসে (ক-তে) চরে যে: কপোত
বুঝিতে পারা যায় এমন: বোধগম্যবিদেশে থাকে যে: প্রবাসীবেতন নেয়া হয় না যাতে: অবৈতনিক
বেলাকে অতিক্রান্ত: উদ্বেলবৃষ্টির জল: শীকরবহুর মধ্যে একটি: অন্যতম
ভুলহীন ঋষি বাক্য: আপ্তবাক্যমৃত্তিকা দ্বারা নির্মিত বা তৈরি: মৃন্ময়মর্মকে পীড়া দেয় যা: মর্মান্তিক / মর্মন্তুদ
মর্মভেদ করিয়া যায় যাহা: মর্মভেদীমধু পান করে যে: মধুকরমর্মকে স্পর্শ করে এমন: মর্মস্পর্শী
মোটাও নয়, রোগাও নয়: দোহারামাসের শেষ দিন: সংক্রান্তিমাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন : উপাবৃত্ত
মাটির মত রং যার: মেটেমায়া (ছল) জানে না যে: অমায়িকমাছিও প্রবেশ করে না যেখানে: নির্মক্ষিক
যা স্থলে চরে: স্থলচরযা জলে চরে : জলচরযা জলে ও স্থলে চরে: উভচর
যা কাঁপছে: কম্পমানযা গতিশীল: জঙ্গমযা বার বার দুলছে: দোদুল্যমান
যা গতিশীল নয়: স্থাবরযা বপন কর হয়েছে: উপ্তযা চিন্তা করা যায় না: অচিন্তনীয় / অচিন্ত্য
যা লাভ করা দুঃসাধ্য: সাধ্যাতীতযা অবশ্যই ঘটবে: অবশ্যম্ভাবীযা আঘাত পায়নি: অনাহত
যা ধারণ বা পোষণ করে: ধর্মযা আহুত (ডাকা) হয়নি: অনাহুতযা খুব শীতল বা উষ্ণ নয়: নাতিশীতোষ্ণ
যা অধ্যয়ন করা হয়েছে: অধীতযা আহুত (ডাকা) হয়নি: অনাহুতযা বিনা যত্নে লাভ করা গিয়েছে: অযত্নলব্ধ
যা বহুকাল হতে চলে আসছে : চিরন্তনযা হেমন্তকালে জন্মে: হৈমন্তিকযা সহজেই ভেঙ্গে যায়: ভঙ্গুর / ঠুনকো
যা বিশ্বাস করা যায় না: অবিশ্বাস্যযা বালকের মধ্যেই সুলভ: বালসুলভযা মুষ্টি দ্বারা পরিমাণ করা যায়: মুষ্টিমেয়
যা অতি দীর্ঘ নয়: নাতিদীর্ঘযা প্রমাণ করা যায় না: অপ্রমেয়যা অপনয়ন (দূর) করা যায় না: অনপনেয়
যা অস্ত যাচ্ছে: অস্তায়মানযা উচ্চারণ করা যায় না: অনুচ্চার্যযা উচ্চারণ করা কঠিন: দুরুচ্চার্য
যা আগুনে পোড়ে না: অগ্নিসহযা বহন করা হচ্ছে: নীয়মানযা অনুভব করা হচ্ছে: অনুভূয়মান
যা উপলব্ধি করা হচ্ছে: উপলভ্যমানযা পুনঃ পুনঃ দুলছে: দোদুল্যমানযা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে: দেদীপ্যমান
যা দীপ্তি পাচ্ছে: দেদীপ্যমানযা নিজের দ্বারা অর্জিত: স্বোপার্জিতযা মাটি ভেদ করিয়া উপরে উঠে: উদ্ভিদ
যার অন্য উপায় নাই: অনন্যোপায়যার কিছুই নেই: নিঃস্বযা শল্য ব্যথা দূরীকৃত করে: বিশল্যকরণী
যার বিশেষ খ্যাতি আছে: বিখ্যাতযার কোনো উপায় নাই: নিরুপায়যার আগমনের কোনো তিথি নেই: অতিথি
যার খ্যাতি আছে: খ্যাতিমানযার তুলনা নাই: অতুলনীয়যার আকার কুৎসিত: কদাকার
যার দুই হাত সমান চলে: সব্যসাচীযার উদ্দেশ্যে পত্রটি রচিত: প্রাপকযার বরাহের (শূকর) মতো খুর: বরাখুর
যার বেশবাস সংবৃত নয়: অসংবৃতযার পুত্র নেই: অপুত্রকযার দাড়ি-গোঁফ উঠেনি: অজাতশ্মশ্রু
যার দুটি মাত্র দাঁত: দ্বিরদ (হাতি)যার চার দিকে স্থল: হ্রদযার দুই দিক বা চার দিকে জল: দ্বীপ
যার অর্থ নেই: অর্থহীনযে মেঘে প্রচুর বৃষ্টি হয়: সংবর্তযার কোনো কিছু থেকেই ভয় নেই: অকুতোভয়
যে সকল অত্যাচারই সয়ে যায়: সর্বংসহাযে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ: সংশপ্তকযে বিষয়ে মতভেদ নেই এমন: ঐকমত্য
যে শুনেই মনে রাখতে পারে: শ্রুতিধরযে পরের গুণেও দোষ ধরে: অসূয়কযে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ: শ্বাপদসংকুল
যে আকৃষ্ট হচ্ছে: কৃষ্যমাণযে তির নিক্ষেপে পটু: তিরন্দাজযে সুপথ থেকে কুপথে যায়: উন্মার্গগামী
যে অন্য দিকে মন দেয় না: অনন্যমনাযে বিদ্যা লাভ করেছে: কৃতবিদ্যযে দিন তিন তিথির মিলন ঘটে: ত্র্যহস্পর্শ
যে আলোতে কুমুদ ফোটে: কৌমুদযে প্রবীণ নয়: নবীনযে গাঁজায় নেশা করে: গেঁজেল
যে রব শুনে এসেছে: রবাহুতযিনি প্রথম পথ দেখান: পথিকৃৎযে বিবেচনা না করে কাজ করে: অবিবেচক
যেখানে মৃত জন্তু ফেলা হয়: ভাগাড়যিনি সব জানেন: সবজান্তাযে ক্রমাগত রোদন করেছে: রোরূদ্যমান
যিনি বক্তৃতা দানে পটু: বাগ্মীযুদ্ধে স্থির থাকেন যিনি: যুধিষ্ঠিরযুদ্ধ থেকে যে বীর পালায় না: সংশপ্তক
যিনি অতিশয় হিসাবি: পাটোয়ারিরোদে শুকানো আম: আমশিযুক্তি সংগত নয়: অযৌক্তিক
রাহ্ বা রাস্তায় ডাকাতি: রাহাজানিরেশম দিয়ে নির্মিত: রেশমিশ্রম করিতে কষ্টবোধ করে যে: শ্রমকাতর
লবণ কম দেওয়া হয়েছে এমন: আলুনিশোনা যায় এমন: শ্রুতিগ্রাহ্যশুনিতে পারা যায় এমন: শ্রবণীয়/ শ্রাব্য
শত্রুকে বধ করে যে: শত্রুঘ্নশত্রুকে পীড়া দেয় যে: পরন্তপশক্তিকে অতিক্রম না করিয়া: যথাশক্তি
শক্তির উপাসনা করে যে: শাক্তশ্রম করিতে চাহে না যে: শ্রমবিমুখসম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা: প্রত্যুদগমন
শোনামাত্র যার মনে থাকে: শ্রুতিধরশত্রুকে হত্যা করেন যিনি: শত্রুঘ্নসদ্য দোহনকৃত উষ্ণ দুধ: ধারোষ্ণ
সমুদ্রের ঢেউ: ঊর্মিসজ্ঞানে অন্যায় করে যে: জ্ঞানপাপীসমুদ্র হতে হিমাচল পর্যন্ত: আসমুদ্রহিমাচল
সৈনিকদলের বিশ্রাম শিবির: স্কন্দাবারস্তন পান করে যে: স্তন্যপায়ীসবকিছু সহ্য করেন যিনি: সর্বংসহা
স্বামীর চিতায় পুড়ে মরা: সহমরণস্বাদ গ্রহণ করা হয়েছে এমন: স্বাদিতহাতির পিঠে আরোহী বসার স্থান: হাওদা
হরেক রকম কথা বলে যে: হরবোলাহিরণ্য / স্বর্ণ দ্বারা নির্মিত: হিরন্ময়হয়তো হবে: সম্ভাব্য
হাতির বাসস্থান: গজগৃহহিত ইচ্ছা করে যে: হিতৈষীহেমন্তকালে উৎপন্ন ফসল: হৈমন্তিক
স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ): উপদাসূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত: সাবন
অনায়াসে লাভ করা যায় যাহা: অনায়াসলভ্যঅন্যের অপেক্ষা করতে হয় না যাকে: অনপেক্ষ
অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান: পিঁজরাপোলঅন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ: উপচার
অষ্টপ্রহর (সারাদিন) ব্যবহার্য যা : আটপৌরেঅভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা : অভ্রংলিহ
অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে : অর্থকরীঅগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের): সেঁজুতি
অহং বা আত্ম সম্পর্কে অতিশয় সচেতনতা: অহমিকাঅকালে যাকে জাগরণ করা হয় : অকালবোধন
অন্তরে জল আছে এমন যে (নদী): অন্তঃসলিলাঅন্ন গ্রহণ করিয়া যে প্রাণধারণ করে: অন্নগত প্রাণ
আদি থেকে অন্ত পর্যন্ত: আদ্যন্ত / আদ্যোপান্তআভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর: হিংটিংছট্
আকাশে (খ-তে) চড়ে বেড়ায় যে: আকাশচারী / খেচরআশি বছরের বেশি বয়সী ব্যক্তি: অশীতিপর
আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা: বরাভয়আল্লাহর দ্বীন/ইসলাম কায়েম ও রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন: শহিদ
ইহলোকে যা সাধারণ / সামান্য নয়: অলোকসামান্যঋণ শোধের জন্য যে ঋণ করা হয় : ঋণার্ণ
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি: ঋত্বিকএখনও শত্রু জন্মায় নাই যাহার: অজাতশত্রু
কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগ: বুক্‌নিকোনটা দিক / বিদিগ এই জ্ঞান নাই যাহার: দ্বিগ্বিদিগজ্ঞানশূন্য
কি করতে হবে তা বুঝতে না পারা: কিংকর্তব্যবিমূঢ়কোনো কিছু থেকে যার ভয় নেই: অকুতোভয়
কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ/পরিশ্রমী: কর্মঠজ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা: জ্ঞানেন্দ্রিয়
চারি শাখা- হস্তী, অশ্ব, রথ ও পদাতিক বিশিষ্ট সেনা: চতুরঙ্গদান গ্রহণ করা উচিৎ নয় যার থেকে: অপ্রতিগৃহ্য
জলপানের জন্য দেয় অর্থ: জলপানি (বৃত্তি)নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল): নিদাঘ
ত্রিকালের ঘটনা জানেন যিনি: ত্রিকালদর্শী / ত্রিকালজ্ঞবড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে: পরিবেদন
প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা: লবেজানবহু দেখেছে যে / অনেক বিষয়ে অভিজ্ঞ যিনি: বহুদর্শী
বহু ঘর থেকে ভিক্ষা সংগ্রহ করা: মাধুকরী / মধুকরীমান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া: প্রত্যুদগমন
বন্দুক বা তির ছোঁড়ার অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য: চাঁদমারিমান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া: অনুব্রজন
যা অপনয়ন (দূর) করা কষ্টকর: দূরপনেয়যা সাধারণের মধ্যে দেখা যায় না: অনন্য সাধারণ
যার সর্বস্ব হারিয়ে গেছে / যার কিছু নাই: সর্বহারা / হৃতসর্বস্বযা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না: অপ্রত্য
যে বিষয়ে কোনো বিতর্ক / বিরোধ নেই: অবিসংবাদীযার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না: অজ্ঞাতকুলশীল
যে গাভী প্রসবও করে না, দুধও দেয় না : গোবশাযে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত: হাতুড়ে
যে এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে: মাধুকরীযে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালোবাসে: বারমুখো
যাহা লোকে প্রায় ভুলিয়া গিয়েছে: বিস্মৃতপ্রায়যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই: ভূমিহীন চাষী
স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না: দেয়ালাস্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে : স্বৈরাচারী
সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ: অয়নাংশসম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন: অসমীক্ষিত
সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে: সততসঞ্চরমানসূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল: ব্রাহ্মমুহূর্ত
জাগিয়া রহিয়াছে এমন: জাগন্ত / জাগরুক জ্বলছে যে অর্চি (শিখা): জ্বলদর্চিমিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন: অভিসার
যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়: কুম্ভীলক

Related Question

View All
  • অত্যাচারিত
  • নিগৃহীত
  • শোষিত
  • সর্বংসহা
135
  • হীরক জয়ন্তী
  • রজত জয়ন্তী
  • সুবর্ণ জয়ন্তী
  • প্লাটিনাম জয়ন্তী
14
Updated: 2 weeks ago
  • কৃত্তি
  • নিম্নোক
  • অজিন
  • করভ
20
Updated: 2 weeks ago
  • অলভ্য
  • দুর্লভ
  • দুর্জয়
  • কষ্টসাধ্য
20
  • অদৃষ্টপূর্ব
  • অভূতপূর্ব
  • অচিন্তিতপূর্ব
  • অশ্রুতপূর্ব
22
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই