যেটি সত্য-
  • অন্ত্রের ভিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালিকে ল্যাকটিয়াল বলে
  • যে লসিকা নালি লসিকা গ্রন্থি থেকে লসিকা বহন করে তাকে অন্তমূখী লসিকা নালি বলে
  • যে লসিকা নালি লসিকাকে গ্রন্থির দিকে বহন করে তাকে বর্হিমূখী লসিকা নালি বলে
  • ডান লসিকা নালি দেহের নিচের অংশ ও প্রত্যঙ্গের কিছু অংশে অবস্থিত লসিকা নালি দিয়ে গঠিত
48

লসিকাঃ লসিকা হচ্ছে দেহের টিস্যুরস (tissue fluid)। দেহের সমস্ত টিস্যু রক্তপূর্ণ কৈশিকজালিকায় (capillaries) বেষ্টিত থাকে। রক্তের কিছু উপাদান কৈশিকজালিকার প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে। এ উপাদানগুলোকে সম্মিলিতভাবে লসিকা বা লিম্ফ বলে। এ টিস্যুরসে লোহিত কণিকা, অণুচক্রিকা এবং রক্তে প্রাপ্ত অধিকাংশ প্রোটিন অনুপস্থিত।

লসিকার উপাদান : লসিকাকে দুটি অংশে ভাগ করা যায়, যেমন কোষ উপাদান ও কোষবিহীন উপাদান । লসিকার কোষ উপাদান হলো শ্বেতকণিকার লিম্ফোসাইট। প্রতি ঘন মিলিলিটার লসিকায় প্রায় ৫০০-৭৫০০০ লিম্ফোসাইট রয়েছে। লসিকার কোষবিহীন উপাদানের মধ্যে রয়েছে ৯৪% পানি এবং ৬% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রোটিন, লিপিড, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন, এনজাইম, অ্যান্টিবডি, অজৈব পদার্থ ইত্যাদি প্রধান । লসিকায় অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন ও সামান্য প্রোথম্বিন জাতীয় প্রোটিন থাকে। ক্ষুধার্ত অবস্থায় লসিকায় ক্যাটের পরিমাণ কম থাকে। বেশি চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা দেখায়। এ ধরনের লসিকাকে কাইল (chyle) বলে। 


লসিকাতন্ত্র (Lymphatic system): যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয় তাকে লসিকাতন্ত্র বলে। লসিকানালি ও লসিকাপর্ব বা লসিকাগ্রন্থির সমন্বয়ে লসিকাতন্ত্র গঠন করে। যে বিশেষ ধরনের নালিকার মাধ্যমে লসিকা সমগ্র দেহে পরিবাহিত হয় অদের লসিকানালি (lymp vessels) বলে ।অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকানালিগুলোকে ল্যাকটিয়েল (kacteal) বলে। লসিকানালিতে কিছুটা পর পর এক ধরনের গোলাকার বা ডিম্বাকার স্ফীতি দেখা যায়। এদের নাম লসিকা পর্ব (lymph nodes) বা লসিকা গ্রন্থি (lymph gland)। এদের সংখ্যা রক্তকণির ৪০০-৭০০। প্লীহা (spleen), টনসিল (tonsil), অ্যাডেনয়েড জালক (adenoid) ইত্যাদি উল্লেখযোগ্য লসিকাপর্ব। গ্রীবা, বগলে ও কুঁচকিতে অধিক সংখ্যক লসিকাপর্ব থাকে।


লসিকার কাজঃ
* আন্তঃকোষীয় উন্মুক্ত স্থান থেকে অধিকাংশ প্রোটিন অণু লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে এবং যেসব লিপিড কণা কৈশিকনালিকার সূক্ষ্ণ ছিদ্র অতিক্রম করতে পারে না সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। 
* দেহের যেসব টিস্যুতে রক্ত পৌঁছাতে পারেনা লসিকার মাধ্যমে সেসব টিস্যুতে পুষ্টি ও অক্সিজেন পরিবাহিত হয়। 
* লসিকাস্থিত শ্বেত কণিকা (লিম্ফোসাইট ও মনোসাইট) দেহের প্রতিরক্ষায় অবদান রাখে। 
* লসিকা থেকে উৎপন্ন অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Related Question

View All
  • T-লিম্ফোসাইট
  • B-লিফোসাইট
  • লোহিত রক্তকণিকা
  • কোনটিই নয়
48
  • লসিকা
  • হরমোন
  • ম্যান্ডিবল
  • ফাইব্রিনোজেন
48
  • এনজাইম
  • ফাইব্রিনোজেন
  • লসিকা
  • থ্রম্বোপ্লাস্টিন
48
  • পানি
  • অনুচক্রিকা
  • কার্বোহাইড্রেট
  • সোডিয়াম ক্লোরাইড
48
  • ১.০১৪
  • ১.০১৩
  • ১.০২২
  • ১.০১৫
48
  • লোহিত কণিকা থাকে না
  • লসিকা নালিতে চলাচল করে
  • লসিকা স্বচ্ছ
  • লসিকাতে অণুচক্রিকা আছে
48
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews