যে কোন পদার্থের দৈত ধর্ম আছে। এরা হলো শক্তি ও তরঙ্গ ধর্ম। এটা কিনামে পরিচিত?

Updated: 1 year ago
  • হাইজেনবার্গ নীতি
  • দ্য ব্রগলির মতবাদ
  • কম্পটন প্রভাব
  • ফটো ইলেক্ট্রিক প্রভাব
710
ব্যাখ্যাঃ

দ্য ব্রগলির মতবাদ

দ্য ব্রগলির মতবাদ অনুসারে, যে কোন পদার্থের তরঙ্গ-কণা দ্বৈত ধর্ম আছে। অর্থাৎ, পদার্থ একই সাথে তরঙ্গ এবং কণা উভয়ই হতে পারে। এই মতবাদের পক্ষে ফটো ইলেক্ট্রিক প্রভাব এবং কম্পটন প্রভাব পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে।

হাইজেনবার্গ নীতি পদার্থের তরঙ্গ-কণা দ্বৈত ধর্মের সাথে সম্পর্কিত নয়। এটি তরঙ্গের বেগ, তরঙ্গদৈর্ঘ্য এবং অবস্থান নির্ধারণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।

অতএব, যে কোন পদার্থের দৈত ধর্ম আছে, এটি দ্য ব্রগলির মতবাদ নামে পরিচিত।

Sakib Uddin Rony
Sakib Uddin Rony
2 years ago

     তাড়িতচৌম্বক বিকিরণের দুটো প্রকৃতি তরঙ্গ প্রকৃতি ও কণা প্রকৃতি। তাড়িতচৌম্বক বিকিরণ তরঙ্গ আকারে সঞ্চালিত হয় ধরে নিলে তার প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন ও ব্যতিচার ধর্ম সম্পর্কিত পরীক্ষাসমূহ ব্যাখ্যা করা যায়। ফটোইলেকট্রিক ক্রিয়া ও কম্পটন প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে হলে ধরে নিতে হয় যে, আলো কণারূপী ফোটনের সমষ্টি এবং প্রতি ফোটনের শক্তি E ও ভরবেগ । কণারূপী ফোটনকে এর কম্পাঙ্ক f এবং তরঙ্গদৈর্ঘ্য λ দ্বারা যথার্থভাবে বর্ণনা করা যেতে পারে।

     প্রকৃতি নিজেকে বস্তু এবং বিকিরণ হিসেবে প্রকাশ করে। আবার প্রকৃতি প্রতিসাম্য (symmetry) পছন্দ করে। যেহেতু বিকিরণের দ্বৈত প্রকৃতি রয়েছে তাই বস্তুরও দ্বৈত প্রকৃতি থাকা সম্ভব। এ চিন্তা মাথায় নিয়ে ১৯২৪ খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুইস দ্য ব্রগলি প্রস্তাব করেন যে, প্রত্যেক বস্তুরও দ্বৈত প্রকৃতি রয়েছে—একটি কণা প্রকৃতি এবং অপরটি তরঙ্গ প্রকৃতি । প্রত্যেকটি চলমান কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। প্রস্তাবকের নাম অনুসারে এই তরঙ্গকে দ্য ব্রগলি বস্তু তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যকে দ্য ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বলে ।

     আমরা জানি যে, f কম্পাঙ্কবিশিষ্ট ফোটনের শক্তি E হলে,

  E = hf

:-f=E/h...  (8.46)

আপেক্ষিকতা তত্ত্ব থেকে পাওয়া যায়,

E = pc

বা, hf = pc

বা, p = hf/c

বা, p=h/ λ

:- λ = h/p… (8.47)

    (8.46) ও (8.47) সমীকরণ দুটোতে fও  λ এর যথাযথ অর্থ তখনই প্রকাশ পায় যখন তাদের দ্বারা কোনো তরঙ্গকে বর্ণনা করা হয় । সমীকরণ দুটো থেকে এটাও স্পষ্ট বোঝা যায় যে, h, E ও p কোনো কণার সাথে সম্পর্কযুক্ত। সমীকরণ দুটো থেকে আরো বোঝা যায় যে, তাড়িতচৌম্বক বিকিরণের তরঙ্গকণা দ্বৈতরূপ (wave particle duality) আছে। এখানে কোয়ান্টাম তত্ত্বের ধ্রুবরাশি, প্ল্যাঙ্কের ধ্রুবক । এটাও এই বিকিরণের তরঙ্গ প্রকৃতির এবং কণা প্রকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এ থেকে আমরা বলতে পারি যে,

   তাড়িতচৌম্বক বিকিরণ অবস্থা বিশেষে কণার মতো আচরণ করে এবং ফোটন অবস্থা বিশেষে তরঙ্গের মতো আচরণ করে।

    দ্য ব্রগলি অনুমান করেন যে (8.46 ) ও (8.47) নং সমীকরণ ইলেকট্রনের বেলায় যেমন প্রযোজ্য তেমনি সঠিক বিকিরণের বেলায়ও। এই অনুমান যদিও আশ্চর্যজনক তথাপি ১৯২৭ খ্রিস্টাব্দে ডেভিসন এবং গারমারের পরীক্ষায় এর সত্যতা প্রমাণিত হয়েছে।

দ্য ব্রগলির সম্পর্ক অনুসারে p ভরবেগবিশিষ্ট কোনো বস্তু কণার তরঙ্গদৈর্ঘ্য  λহবে,

 λ = h/p =h/mv… (8.48)

 এখানে h = প্ল্যাঙ্কের ধ্রুব, m = কণার ভর, v = কণার বেগ।

Related Question

View All
Updated: 7 months ago
  • hfc2
  • hfc
  • hfc
  • hfc2
40
  • 3.33×10-8Ns
  • 3.98×10-19Ns
  • 2.52×10-19Ns
  • 1.33×10-27Ns
202
  • ইলেকট্রন ও প্রোটনের ভরবেগ সমান
  • ইলেকট্রন ও প্রোটনের গতিশক্তি সমান
  • প্রোটনটি ইলেকট্রনের তুলনায় অনেক দ্রুত গতিতে চলছে
  • ইলেকট্রনটির ভরবেগ প্রোটনের ভরবেগের তুলনায় বেশি
379
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই