যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে--

Updated: 4 months ago
  • নাম বিশেষণ
  • ভাব বিশেষণ
  • ক্রিয়া বিশেষণ
  • বিশেষণের বিশেষণ
3.5k
উত্তরঃ

নাম বিশেষণঃ যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।

নাম বিশেষণের প্রকারভেদঃ

ক) রূপবাচকঃ নীল আকাশ, সবুজ মাঠ, কাল মেঘ।

খ) গুণবাচকঃ চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।

গ) অবস্থাবাচকঃ তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা ।

ঘ) সংখ্যাবাচকঃ হাজার লোক, দশ দশা, শ টাকা।

ঙ) ক্রমবাচকঃ দশম শ্রেণী, সতর পৃষ্ঠা, প্রথমা কন্যা।

চ) পরিমাণবাচকঃ বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।

ছ) অংশবাচকঃ অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।

জ) উপাদানবাচকঃ বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মুর্তি।

ঝ) প্রশ্নবাচকঃ কতদূর পথ ? কেমন অবস্থা?

ঞ) নির্দিষ্টতাজ্ঞাপকঃ এই লোক , সেই ছেলে , ছাব্বিশে মার্চ।

ভাব বিশেষণঃ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ।

ভাব বিশেষণের প্রকারভেদঃ

ক) ক্রিয়া বিশেষণ

খ) বিশেষণের বিশেষণ

গ) অব্যয়ের বিশেষণ

ঘ) বাক্যের বিশেষণ

ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথাঃ

ক) ক্রিয়া সংঘটনের ভাবঃ ধীরে ধীরে বায়ু বয়।

খ) ক্রিয়া সংঘটনের কালঃ পরে একবার এসো।

বিশেষণের বিশেষণঃ যে পদ নাম - বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে , তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে। যথাঃ

ক) নাম - বিশেষনের বিশেষণঃ সামান্য একটু দুধ দাও।

খ) ক্রিয়া - বিশেষণের বিশেষণঃ রকেট অতি দ্রুত চলে।

ভাব বিশেষণ : যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তা-ই ভাব বিশেষণ । ভাব বিশেষণ চার প্রকার : ১. ক্রিয়া বিশেষণ ২. বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ ৩. অব্যয়ের বিশেষণ ৪. বাক্যের বিশেষণ।

Related Question

View All
  • নাম বিশেষণ
  • ভাব বিশেষণ
  • সমুচ্চয়ী অব্যয়
  • নামপদ
2.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই