যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বস্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বলে-
i. বক্তাপক্ষ
ii. শ্রোতাপক্ষ
iii. অন্যপক্ষ
নিচের কোনটি সঠিক?

Updated: 11 months ago
  • i
  • ii
  • iii
  • i, ii ও iii
306
ব্যাখ্যাঃ

যে সর্বনাম পদের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে অথবা বক্তার দলের সবাইকে বোঝায়, তাকে বক্তাপক্ষ বা উত্তম পুরুষ সর্বনাম পদ বলে। যেমন: আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি।

        
  • বক্তাপক্ষ (উত্তম পুরুষ): যে সর্বনাম দ্বারা বক্তা নিজে বা বক্তার দলভুক্ত কাউকে বোঝানো হয়। যেমন: আমি, আমরা, আমার, আমাদের।
  •     
  • শ্রোতাপক্ষ (মধ্যম পুরুষ): যে সর্বনাম দ্বারা শ্রোতাকে অর্থাৎ যার সাথে কথা বলা হচ্ছে তাকে বোঝানো হয়। যেমন: তুমি, তোমরা, তোমার, তোমাদের।
  •     
  • অন্যপক্ষ (নাম পুরুষ): যে সর্বনাম দ্বারা বক্তা ও শ্রোতা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যেমন: সে, তারা, তিনি, তাদের, এটি, ওগুলো।

প্রশ্নে যেহেতু বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝানোর কথা বলা হয়েছে, তাই এটি বক্তাপক্ষ সর্বনামের সংজ্ঞা।

Satt AI
Satt AI
3 weeks ago

পড়া শেষ করে আমি বল খেলতে যাব। আমরা পনেরো জন মিলে একটি দল করেছি। বিপক্ষ দলে যারা খেলে, তারা আমাদের চেয়ে দুর্বল নয়। আমার বন্ধু রাফিকে বললাম, "তুমি ওদের ভয় পেয়ো না। ওরা যত শক্তিশালীই হোক, আমাদের মনোবল থাকলে আমরা জিতবই। শিমুল ওদের দলনেতা। তোমরা সাহসের সঙ্গে খেলবে।" রাফি আমাকে সমর্থন করে আরও সাহসী হতে বলল।

উপরের অনুচ্ছেদে তিন ধরনের ব্যক্তি রয়েছে। ব্যাকরণে এদের পক্ষ বা পুরুষ বলে। এই পক্ষ একজন বা একাধিক হতে পারে। অনুচ্ছেদে মোটা হরফে লেখা শব্দগুলো তিন ধরনের পক্ষ নির্দেশ করে। যেমন-

বক্তাপক্ষ বক্তা নিজে ও তার বন্ধুরা : আমি, আমরা, আমাদের, আমার।
শ্রোতাপক্ষ শ্রোতা ও তার বন্ধুরা : তুমি, তোমরা।
অন্যপক্ষ : অন্য ব্যক্তি ও তার বন্ধুরা : ও, ওরা, ওদের।

বাক্যের সঙ্গে জড়িত এই তিন ধরনের ব্যক্তিকে পক্ষ বা পুরুষ বলে। পক্ষ তিন প্রকার- (ক) বক্তাপক্ষ, (খ) শ্রোতাপক্ষ ও (গ) অন্যপক্ষ।

ক) বক্তাপক্ষ: যে-সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায়, তাকে বক্তাপক্ষ বা উত্তম পুরুষ বলে। যেমন- আমি, আমাকে, আমার, আমরা, আমাদের।

খ) শ্রোতাপক্ষ: যে-সর্বনামের দ্বারা শ্রোতা বা শ্রোতার দলের সবাইকে বোঝায়, তাকে শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন- তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের, তুই, তোরা, তোকে, তোর, তোদের।

গ) অন্যপক্ষ: যে-সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম-পুরুষ বলে। যেমন-
সর্বনাম পদ: সে, তাকে, তার, এ, একে, এর, তারা, তাদের।
বিশেষ্য পদ: অপু, অপুকে, অপুর অর্থাৎ যেকোনো নাম।

Related Question

View All
Updated: 7 months ago
  • আমি
  • তুমি
  • সে
  • তারা
638
Updated: 7 months ago
  • বিশেষ্য, সর্বনাম ও অব্যয়
  • বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
  • বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
  • বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
209
  • বক্তা পক্ষ
  • শ্রোতা পক্ষ
  • অন্য পক্ষ
  • পরোক্ষ পক্ষ
177
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই