রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?

Updated: 2 weeks ago
  • ক
    অর্থ
  • খ
    শিল্প
  • গ
    বাণিজ্য
  • ঘ
    পররাষ্ট্র
773
Add Explanation

রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাই রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) নামে পরিচিতি। স্বাধীনতা পূর্ববর্তী কালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে Trade Promotion and Commercial Intelligence নামে যে বিভাগ ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তা রপ্তানি উন্নয়ন ব্যুরো নাম ধারণ করে। ১৯৭৭ সালে একে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠিত করা হয় । ব্যুরো দেশের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে শুরু থেকেই নানান কার্যক্রম পরিচালনা করে আসছে । এর প্রধান কার্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো;

  • বাংলাদেশের উৎপাদিত পণ্য দ্রব্যাদির আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও চাহিদা বৃদ্ধিকল্পে নিম্নোক্ত কার্যাবলি। সম্পাদন করা :
  1. বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ;
  2. বিদেশস্থ বাংলাদেশী দূতাবাসে রপ্তানিযোগ্য পণ্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন; 
  3. EU ভুক্ত দেশসমূহসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশী পণ্যের স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন;
  4. ঢাকায় প্রতি বছর আন্তর্জাতিক রপ্তানি মেলার আয়োজন ইত্যাদি ।
  • দেশীয় রপ্তানিকারকদের সাথে বিদেশী ক্রেতাদের বাণিজ্য চুক্তি সম্পাদনে সহায়তা দান; 
  • রপ্তানি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ ও রপ্তানিকারকদের সরবরাহ করা;
  • আন্তর্জাতিক বাজার বিষয়ে গবেষণা ও জরিপ পরিচালনা করা;
  • উৎপাদক ও রপ্তানিকারকদেরকে উৎপাদন ও রপ্তানি বিষয়ক নানাবিধ পরামর্শ প্রদান করা;
  • রপ্তানিযোগ্য পণ্যের কাঁচামাল আমদানিতে সহায়তা করা; 
  • রপ্তানি বাণিজ্যে অর্থ সংগ্রহে উৎপাদক ও রপ্তানিকারকদের সহায়তা করা;
  • আমদানি ও রপ্তানি নীতি প্রণয়নে সরকারকে সহায়তা দেয়া; 
  • রপ্তানির ক্ষেত্রে শীর্ষ রপ্তানিকারকদের রপ্তানি ট্রফি প্রদান করা ইত্যাদি ।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই