রুবেল সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কাজের চাপে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য ঘরে বসে পাওয়ার জন্য তার ডেবিট ও ক্রেডিট কার্ড একটি দোকানে প্রদান করলেন। তিনি কী পদ্ধতিতে পণ্য ক্রয় করেন?

Updated: 1 year ago
  • ক
    ই-মার্কেটিং
  • খ
    ই-রিটেইলিং
  • গ
    ই-ব্যাংকিং
  • ঘ
    ই-কমার্স
620

ই-রিটেইলিং হলো ই-কমার্স তথা ই-বিজিনেসের একটা বিশেষ রূপ বা ধরন যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয় । ই-রিটেইলিংকে e-shop, e-store, Internet shop, Web shop, Web store, Online store, Virtual store, e-terling ইত্যাদি নামেও আখ্যায়িত করা হয়ে থাকে । একজন গ্রাহক দোকানে যেয়ে দেখেশুনে মূল্য যাচাই করে যেভাবে পণ্য ক্রয় করে এবং মূল্য পরিশোধ করে পণ্য নিয়ে আসে, ই-রিটেইলিং এর ক্ষেত্রে তার প্রয়োজন হয় না । এক্ষেত্রে ক্রেতা ইন্টারনেটে দোকানের ওয়েব সাইটে যেয়ে পণ্য ও মূল্য তালিকা সার্চ করে । অনেক সময় একই ধরনের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সম্মলিতভাবে ওয়েব পেজ খুলে গ্রাহকদের পণ্য ও মূল্য বিষয়ে তুলনা করার ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয় ।

চিত্র : ই-রিটেইলিং জগতে অন্যতম প্রতিষ্ঠান Walmart-এর যুক্তরাষ্ট্রের একটি চেইন সেন্টার

অতঃপর সে যে প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে আগ্রহী তাদের নিকট ইন্টারনেটে ফরমায়েশ দেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই-চেক, ই-মানি ইত্যাদির মাধ্যমে মূল্য পরিশোধ করে । অতঃপর সরাসরি পণ্য গ্রাহকদের ঠিকানায় নিজস্ব গাড়িতে করে বা পার্শ্বেলের মাধ্যমে প্রেরণ করা হয় । অনেক সময় স্থানীয় কোনো চেইন স্টোর থেকে তা সরবরাহ করা হয়ে থাকে । ক্রেতাদের ব্রান্ড আনুগত্যের কারণে এখন আর পণ্য দেখে শুনে কেনার তেমন প্রয়োজন পড়ে না । ফলে উন্নত দেশগুলোতে ভোক্তা পর্যায়ে কেনা-বেচায় রিটেইলিং হাউজগুলোতে ই-রিটেইলিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে বিপণন প্রতিষ্ঠানে ভিড় যেমনি কমেছে তেমনি জনশক্তির প্রয়োজনীয়তাও হ্রাস পেয়েছে । একদিকে গ্রাহকদের সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর খরচের পরিমাণও কমছে। ২০১২ সালের খুচরা পর্যায়ের (B2C) কেনা-বেচায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৮% বিক্রয় ই-রিটেইলিং পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। যার অর্থমূল্য ছিল ১৪২.৫ বিলিয়ন ডলার । ২০১২ সালে চীনে ২৪.২ কোটি লোক অনলাইনে শপিং করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক পরিসংখ্যানে দেখা যায় ই রিটেইলিং পদ্ধতিতে সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য পণ্য ও সেবা হলো ভ্রমণ সংক্রান্ত বুকিং, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, ভোক্তা পর্যায়ে ব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী, অফিস সামগ্রী, খেলাধুলা ও শরীরচর্চা সামগ্রী, বই, ম্যাগাজিন, সংগীত সামগ্রী, খেলনা, স্বাস্থ্য ও সৌন্দর্যবর্ধক সামগ্রী, পোশাক ও কাপড় চোপড়, জুয়েলারি সামগ্রী, গাড়ি, ইলেকট্রনিক সেবা (ই-ব্যাংকিং ও অন্যান্য) ইত্যাদি ।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    অনলাইন পাইকারী বিক্রেতা
  • খ
    অনলাইন খুচরা বিক্রেতা
  • গ
    কুরিয়ার সার্ভিস কোম্পানি
  • ঘ
    ওয়েবসাইট নির্মাতা
87
  • ক
    ই-ব্যবসায়
  • খ
    ই-মার্কেটিং
  • গ
    ই-রিটেইলিং
  • ঘ
    ই-কমার্স
164
  • ক
    ই-ব্যবসায়
  • খ
    ই-মার্কেটিং
  • গ
    ই-কমার্স
  • ঘ
    ই-রিটেইলিং
320
  • ক
    ই-মার্কেটিং
  • খ
    ই-রিটেইলিং
  • গ
    ই-ব্যাংকিং
  • ঘ
    এম-বিজনেস
304
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই