শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি?
শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি?
-
ক
চরিত্রহীন
-
খ
মন্দির
-
গ
নিষ্কৃতি
-
ঘ
চন্দ্রনাথ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত ছোট গল্প হলো 'মন্দির' (১৯০৩)। এই গল্পের জন্য তিনি 'কুন্তলীন' পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, 'চরিত্রহীন' (১৯১৭), 'নিষ্কৃতি' (১৯১৭) এবং 'চন্দ্রনাথ' তাঁর রচিত উপন্যাস।
| উপন্যাস | 'বড়দিদি' (১৯১৩), 'পরিণীতা' (১৯১৪), 'পল্লী সমাজ' (১৯১৬), 'অরক্ষণীয়া' (১৯১৬), 'দেবদাস' (১৯১৭), 'গৃহদাহ' (১৯২০), 'শ্রীকান্ত' (১৯১৭), 'দেনা-পাওনা' (১৯২৩), 'পথের দাবী' (১৯২৬), 'শেষ প্রশ্ন' (১৯৩১), 'শেষ পরিচয়' (১৯৩৯), 'বিরাজ বৌ', 'বামুনের মেয়ে', 'বৈকুন্ঠের উইল', 'নববিধান', 'পণ্ডিত মশাই', 'বিপ্রদাস', 'দত্তা', 'শুভদা'। |
| অসমাপ্ত উপন্যাস | 'শেষের পরিচয়', 'আগামীকাল', 'জাগরণ'। |
| গল্পসমূহ | মহেশ', 'মেজদিদি', 'মামলার ফল', 'সতী', 'রামের সুমতি', 'ছবি', 'বিন্দুর ছেলে', 'বিলাসী', 'কাশীনাথ', 'পথ-নির্দেশ', 'হরিলক্ষ্মী', 'অনুরাধা', 'পরেশ', 'অভাগীর স্বর্গ', 'অনুপমার প্রেম', 'স্বামী', 'একাদশী বৈরাগী', 'ছেলেধরা', 'আলো ও ছায়া'। |
| নাটক | রমা', 'ষোড়শী', 'বিরাজ বউ', 'বিজয়া'। |
| প্রবন্ধ | 'নারীর মূল্য', 'পুরস্কার'। |
বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম গল্প বা সাহিত্যকর্ম হচ্ছে ‘মন্দির’ (১৯০৩) এবং দ্বিতীয় সাহিত্যকর্ম হচ্ছে ‘বড় দিদি’ (১৯১৩)। তার অন্যান্য গল্পের মধ্যে মহেশ, বিলাসী, সতী, অভাগীর স্বর্গ, মামলার ফল ইত্যাদি উল্লেখযোগ্য।
প্রখ্যাত গল্পকারদের প্রথম প্রকাশিত গল্প
গল্পগ্রন্থের নাম | গল্পগ্রন্থের নাম | প্রকাশকাল | গল্পগ্রন্থের নাম | গল্পগ্রন্থের নাম | প্রকাশকাল |
| ভিখারিনী | রবীন্দ্রনাথ ঠাকুর | ১৮৭৪ | ক্ষীয়মাণ | আবদুস শাকুর | ১৯৬১ |
| মন্দির (গল্প) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | ১৯০৩ | রোকেয়ার নিজের বাড়ি | আবদুল হক | ১৯৬৭ |
| চার ইয়ারী কথা | প্রমথ চৌধুরী | ১৯১৬ | উম্মুল বাসনা | শওকত আলী | ১৯৬৮ |
| ব্যথার দান | কাজী নজরুল ইসলাম | ১৯২২ | শালবনের রাজা | আবুল খায়ের মুসলেহউদ্দীন | ১৯৭২ |
| তাজিয়া | মাহবুবুল আলম | ১৯২৯ | অন্য ঘরে অন্য স্বর | আখতারুজ্জামান ইলিয়াস | ১৯৭৬ |
| মাটির পৃথিবী | আবুল ফজল | ১৯৪০ | সত্যের মতো বদমাশ | আবদুল মান্নান সৈয়দ | ১৯৭৮ |
| জেগে আছি (গল্প) | আলাউদ্দীন আল আজাদ | ১৯৫০ | পানকৌড়ির রক্ত | আল মাহমুদ | ১৯৭৫ |
| জিবরাঈলের ডানা | শাহেদ আলী | ১৯৫২ | পঞ্চশর | প্রেমেন্দ্র মিত্র | ১৯২৯ |
| কৃষ্ণপক্ষ | আবদুল গাফ্ফার চৌধুরী | ১৯৫৯ | সমুদ্রের স্বপ্ন ও শীতের অরণ্য | হাসান আজিজুল হক | ১৯৬৪ |
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন