শশাঙ্কের রাজধানীর নাম কী?

Updated: 5 months ago
  • ক
    কঙ্গোদ
  • খ
    দণ্ডভুক্তি
  • গ
    কর্ণসুবর্ণ
  • ঘ
    বারানসী
12
Add Explanation

গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ষষ্ঠ শতকে ‘পরবর্তী গুপ্ত বংশ' বলে পরিচিত গুপ্ত উপাধিধারী রাজাগণ উত্তর বাংলা, পশ্চিম বাংলার উত্তরাংশ ও মগধে ক্ষমতা বিস্তার করেছিলেন। ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলই গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে । মৌখরি ও পরবর্তী গুপ্তবংশীয় রাজাদের মধ্যে প্রায় পঞ্চাশ বছর পুরুষানুক্রমিক সংঘর্ষ এবং উত্তর থেকে তিব্বতীয় ও দাক্ষিণাত্য থেকে চালুক্যরাজগণের ক্রমাগত আক্রমণের ফলে বাংলায় গুপ্তবংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়ে। এ অবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করে সামন্তরাজা শশাঙ্ক ৫৯৪ খ্রিস্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন ।

শশাংক : শশাংকের পরিচয়, তাঁর উত্থান ও জীবন-কাহিনি আজও পণ্ডিতদের নিকট পরিষ্কার নয় । গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে বলা হতো 'মহাসামন্ত'। ধারণা করা হয় শশাংক ছিলেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন ‘মহাসামন্ত' এবং তাঁর পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র । শশাংকের রাজধানী ছিল কর্ণসুবর্ণ । তিনি গৌড়ে অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন । তিনি দণ্ডভুক্তি (মেদিনীপুর), উড়িষ্যার উৎকল (উত্তর উড়িষ্যা) ও কঙ্গোদ (দক্ষিণ উড়িষ্যা) এবং বিহারের মগধ রাজ্য জয় করে তাঁর রাজ্যসীমা বৃদ্ধি করেন । তাঁর রাজ্য পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরুপের (আসাম) রাজাও শশাংকের হাতে পরাজিত হন । এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন । উত্তর ভারতে এ সময় দুইজন শক্তিশালী রাজা ছিলেন । একটি পুষ্যভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং অন্যটি মৌখরি রাজবংশের অধীনে কান্যকুব্জ (কনৌজ)।

শশাংক এরপর উত্তর ভারত জয়ের চিন্তা করেন। উত্তর ভারতে এ সময় দুইটি শক্তিশালী রাজ্য ছিল। একটি পুষ্যভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং অন্যটি মৌখরী। রাজবংশের অধীনে কান্যকুব্জ (কনৌজ । মৌখরীরাজ গ্রহবর্মা পুষ্যভূতিরাজ প্রভাকরবর্ধনের কন্যা রাজশ্রীকে বিয়ে করেন। ফলে এ দুই রাজ্যের সাথে বন্ধুত্ব হয়। রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন ছিলেন রাজশ্রীর দুই ভাই। শশাংক গুপ্তদের চিরশত্রু মৌখরীদের উৎখাত করার সংকল্প নিয়ে অগ্রসর হন। এ জন্য তিনি মালবরাজ দেবগুপ্তের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন।

শশাংক উত্তর ভারতে পৌঁছার পূর্বেই দেবগুপ্তের হাতে গ্রহবর্মণ পরাজিত ও নিহত হন। রাজশ্রীকে বন্দী করা হয়। দেবগুপ্ত এবার থানেশ্বরের দিকে অগ্রসর হন। থানেশ্বরের রাজা তখন রাজ্যবর্ধন। তিনি পথিমধ্যে দেবগুপ্তকে বাধা দেন। দেবগুপ্ত যুদ্ধে পরাজিত ও নিহত হন। রাজ্যবর্ধন এবার অগ্রসর হন কনৌজের দিকে। তিনি পথিমধ্যে শশাংকের মুখোমুখি হন। যুদ্ধে রাজ্যবর্ধন পরাজিত ও বন্দী হন। পরে তাকে হত্যা করা হয় ।

রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন কনৌজ ও থানেশ্বরের অধিপতি হন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি শশাংকের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন। এ লক্ষ্যে তিনি আসামের (কামরূপ) রাজা ভাস্কর বর্মণের সাথে মিত্রতা করেন। কিন্তু এ সংঘর্ষের ফলাফল বা আদৌ কোনো সংঘর্ষ হয়েছিল কি-না সে বিষয়ে সঠিকভাবে জানা যায় না। ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু আগে শশাংক মৃত্যুবরণ করেন। শশাংক শৈব ধর্মের উপাসক ছিলেন। হিউয়েন-সাং তাঁকে বৌদ্ধধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন । তবে এ ব্যাপারে তেমন কোনো জোরালো প্রমাণ আজও পাওয়া যায়নি। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাংক একটি বিশিষ্ট নাম । প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক ।

Related Question

View All
  • ক
    গ্রহবর্মণ
  • খ
    রাজ্যবর্ধন
  • গ
    শশাঙ্ক
  • ঘ
    দেবগুপ্ত
12
Updated: 5 months ago
  • ক
    চালুক্য রাজা
  • খ
    দেব গুপ্ত
  • গ
    সমাচার দেব
  • ঘ
    শশাংক
31
Updated: 5 months ago
  • ক
    কনৌজ
  • খ
    কর্ণসুবর্ণ
  • গ
    মেদিনীপুর
  • ঘ
    উড়িষ্যা
54
Updated: 6 months ago
  • ক
    সমুদ্রগুপ্ত
  • খ
    মহাসেনগুপ্ত
  • গ
    গোপচন্দ্র
  • ঘ
    ধর্মাদীপ্ত
78
Updated: 6 months ago
  • ক
    কঙ্গোদ
  • খ
    কর্ণসুবর্ণ
  • গ
    কামরূপ
  • ঘ
    কান্যকুব্জ
68
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই