শৈবাল বিষয়ে কোনটি সঠিক?

Updated: 1 year ago
  • লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে
  • সবুজ এবং লাল শৈবাল মিলিত হয়ে লাইকেন গঠন করে
  • ডায়াটমে ফিউকোজেনথিন নামক রঞ্জক থাকে
  • সোনালী-হলুদ শৈবাল জলজ বাস্তুতন্ত্র নষ্ট করে
2k
ব্যাখ্যাঃ

শৈবাল (Algae)

অত্যন্ত সরল প্রকৃতির অভাস্কুলার, সমাঙ্গদেহী উদ্ভিদ (অধিকাংশই জলজ) যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকে র পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না, তাদের শৈবাল বলে।

ফাইকোলজি/অ্যালগোলজি (Phycology): শৈবাল বিষয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষণ, নিরীক্ষণ ও গবেষণা করাকে বলা হয় ফাইকোলজি (phycology) বা শৈবালবিদ্যা।

ফাইটোপ্লাংকটন (Phytoplankton): সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাংকটন বলে।

বেনথিক শৈবাল (Benthic algae): জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদেরকে বেনথিক শৈবাল বলে।

লিথোফাইট (Lithophyte): পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে।

এন্ডোফাইট (Endophyte): উচ্চ শ্রেণির জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে এন্ডোফাইট বলে।

এপিফাইট (Epiphyte): উচ্চ শ্রেণির জীবের টিস্যুর বাহিরে জন্মানো শৈবালকে এপিফাইট বলে।

গ্রিক Phykos অর্থ seaweed । Seaweedও শৈবাল। সারা বিশ্বে প্রায় ৩০,০০০ প্রজাতির শৈবাল রয়েছে।

শৈবালের বৈশিষ্ট্য (Characteristics of algae)

  • শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ এবং আলো ছাড়া জন্মাতে পারে না।
  • এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী। শৈবালে কখনও সত্যিকার মূল, কান্ড ও পাতা সৃষ্টি হয় না, অর্থাৎ এরা সমাঙ্গদেহী (থ্যালয়েড)। 
  • এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই। এদের জননাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধ্যা কোষের আবরণী থাকে না। 
  • এদের জাইগোট স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় কখনও বহুকোষী ভ্রূণে পরিণত হয় না
  • এদের স্পোরাঞ্জিয়া (রেণুথলি) সর্বদাই এককোষী।
  • শৈবালের কোষ-প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত।
  • শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা ঊগ্যামাস।
  • দু’একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালে সঞ্চিত খাদ্য শর্করা; সায়ানোব্যাক্টেরিয়াতে গ্লাইকোজেন।
  • এরা সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়।

শৈবালের দৈহিক গঠন (Physical structure of algae)

  • আণুবীক্ষণিক (যেমন- Prochlorococcus) থেকে দীর্ঘদেহী (যেমন- Macrocystis, প্রায় ৬০ মিটার পর্যন্ত লম্বা।
  • সচল এককোষী, যেমন- Chlamydomonas। এদের কোষে এক বা একাধিক ফ্ল্যাজেলা থাকে।
  • সচল কলোনিয়্যাল, যেমন- Volvox, Pandorina, Eudorin । এরা সিনোবিয়াম। বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনি হলো সিনোবিয়াম।
  • নিশ্চল এককোষী, যেমন- Chlorococcum, Chlorella। এদের ফ্ল্যাজেলা নেই।
  • বহুকোষী এবং পাতার মতো, যেমন- Ulva, 
  • বহুকোষী এবং ফিলামেন্টাস, অশাখ, যেমন-Ulothrix, Spirogyra. 
  • বহুকোষী এবং ফিলামেন্টাস, শাখান্বিত, যেমন- Chaladophora, Chaetophora. 
  • বহুকোষী এবং হেটেরোট্রাইকাস ( শয়ান ও খাড়া অংশে বিভক্ত ), যেমন- Chaetophora
  • সাইফনের মতো (নলাকার), যেমন- Vaucheria। এরা সিনোসাইটিক অর্থাৎ কোষ অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট।
  • জালের মতো, যেমন- Hydrodictyon
  • দেহ পর্ব-মধ্যপর্ব সাদৃশ্য, যেমন- Chara
  • দেহ বাহ্যত মূল, কান্ড ও পাতার ন্যায়, যেমন- Sargassum.
  • এদের ক্লোরোপ্লাসট হতে পারে সর্পিলাকার (Spirogyra), পেয়ালার ন্যায় (Chlamydomonas), থালার মতো (Caulepra), জালিকাকার (Oedogonium), গার্ডল আকৃতির (Ulothrix), তারকার মতো (Zygnema)।
MA IN
MA IN
2 years ago

শৈবালঃ

শৈবাল Algae; ল্যাটিন algae = সামুদ্রিক আগাছা অত্যন্ত সরল প্রকৃতির সালোকসংশ্লেষণকারী, ভাস্কুলার টিস্যুবিহীন, সমাঙ্গদেহী জলজ উদ্ভিদ যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকের পর কোন ভ্রূণ গঠিত হয়না তাদের শৈবাল বলে। এ পর্যন্ত প্রায় ৩০,০০০ প্রজাতির শৈবাল গছে বলে ধারণা করা হয়। বিভিন্ন পরিবেশে শৈবাল জন্মায়। এরা জলজ, স্থলজ বা পরাশ্রয়ী হতে পারে । জলজ বালের সংখ্যাই সর্বাধিক। জলজ শৈবালেরা পুকুর, ডোবা, হ্রদ প্রভৃতির স্থির পানিতে অথবা নদী, সমুদ্র প্রভৃতির বাহমান পানিতেও জন্মায় । সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাংকটন বলে।(জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয় যে শৈবাল জন্মায় তাদেরকে বলা হয় বেনথিক শৈবাল।) (পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিখোফাইট বলে) (উচ্চ শ্রেণির জীবের টিস্যুভান্তরে জন্মানো শৈবালকে বলা হয় এন্ডোফাইট।) এপিফাইট হিসেবে কিছু শৈবাল অন্য শৈবালের গায়েও জন্মায়। শৈবাল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা করাকে ফাইকোলজি (Phycology) বলে।

শৈবালের মুখ্য বৈশিষ্ট্য (Salient features of Algae):

* শৈবালের দেহ সমাঙ্গদেহী বা থ্যালয়েড (thalloid) অর্থাৎ দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয় । 
* দেহ গ্যামেটোফাইটিক (gametophytic), হ্যাপ্লয়েড (n) এবং আলোর উপর নির্ভরশীল ।
* কোষে ক্লোরোফিল থাকায় দেখতে সবুজ ও স্বভাবে স্বভোজী। 
* কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন সমন্বয়ে নির্মিত। এছাড়াও পিচ্ছিল মিউসিলেজ বিদ্যমান।
* অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য কার্বোহাইড্রেট বা শর্করা; কিছু সদস্যে চর্বি, অ্যালকোহল বা তৈল সঞ্চিত থাকে। 
* এদের দেহে পরিবহন টিস্যু (vascular tissue) অনুপস্থিত।
* শৈবালের স্পোরাঞ্জিয়াম (sporangium) সরল ও এককোষী এবং এর মধ্যে উৎপন্ন সচল বা নিশ্চল স্পোরের সাহায্যে অযৌন জনন ঘটে।
* যৌন জনন অঙ্গ সরল ও এককোষী এবং যৌন জনন আইসোগ্যামাস (isogamous), অ্যানআইসোগ্যামস (anisogamous) ও উগ্যামাস (oogamous) প্রকৃতির।

* জনন অঙ্গ সাধারণত কোন বন্ধ্যা আবরণী দ্বারা আবৃত থাকে না (ব্যতিক্রম- Chara)।
* জাইগোট কোন ক্ষেত্রেই ভ্রূণে পরিণত হয় না ।
* সাধারণত সুস্পষ্ট জনুক্রম অনুপস্থিত।

Related Question

View All
Updated: 7 months ago
  • ফাইকোরেথ্রিন
  • ফাইকোবিলিন
  • ফাইকোসায়ানিন
  • ক্যারোটিন
70
Updated: 7 months ago
  • Polysiphonia
  • Navicula
  • Spirogyra
  • Sargassum
80
  • Benthic
  • Epiphytic
  • Lithophytic
  • Endophytic
71
  • Oscillatoria
  • Nostoc
  • Microcystis
  • Oedogonium
73
  • Phaeophyta
  • Pyrrophyta
  • Chlorophyta
  • Rhodophyta
65
Updated: 6 days ago
  • সবুজ শৈবাল
  • নীলাভ-সবুজ শৈবাল
  • বাদামি শৈবাল
  • লোহিত শৈবাল
120
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই