সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে?

Updated: 2 months ago
  • আফগানিস্তান
  • তুরস্ক
  • ইউক্রেন
  • জার্মানি
1.2k
উত্তরঃ

বাংলা তুরস্ক নামটি সংস্কৃত তুরুষ্ক শব্দটি থেকে এসেছে, সংস্কৃত শব্দটি আরবি তুর্কিয়া থেকে এসেছে। ভারত উপমহাদেশে তুরুষ্ক শব্দটি তুর্কি-পাঠান মুসলিম শাসকদের দেশকে বোঝাতে ব্যবহৃত হতো, যেটি মূলত মধ্য এশিয়ার তুর্কোমেনিয়াকে (বর্তমানে তুর্কমেনিস্তান) নির্দেশ করতো। ১৪ শতকে আরব উৎসসমূহে তুর্কিয়া শব্দটি সাধারণত তুর্কমানিয়ার (তুর্কোমেনিয়া) সঙ্গে অথবা সম্ভবত বৃহৎ অর্থে ওঘুজ তুর্কি অঞ্চলের সঙ্গে বৈসাদৃশ্য বোঝাতে ব্যবহৃত হতো। ১৩৩০-এর দশকে ইবনে বতুতা এই অঞ্চলটিকে বার আল-তুর্কিয়া আল-মা'রুফ বি-বিলাদ আল-রুম ("তুর্কি ভূমি যা রুমের ভূমি হিসাবে পরিচিত") হিসাবে সম্বোধন করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটির বিভাজন তুর্কি জাতীয়তাবাদকে পুনরুজ্জীবিত করে তোলে এবং তুর্কিদের মাঝে Türkler için Türkiye ("তুর্কিদের জন্য তুরস্ক") মনোভাব জেগে ওঠে। আর্মেনিয়ার সঙ্গে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সরকার কর্তৃক স্বাক্ষরিত আলেক্সান্দ্রোপোল চুক্তির পর তুর্কিয়ে নামটি প্রথমবারের মতো আন্তর্জাতিক নথিতে উঠে আসে। আফগানিস্তানের সাথে স্বাক্ষরিত চুক্তিতে দেভলেত-ই আলিইয়ে-ই তুর্কিইয়ে ("মহত্তম তুর্কি রাষ্ট্র") অভিব্যক্তিটি উসমানীয় সাম্রাজ্যেকে বোঝাতে ব্যবহার করা হয়েছিল।

২০২১ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ান একটি বিজ্ঞপ্তি জারি করেন যাতে রপ্তানি পণ্যে "মেড ইন তুর্কিয়ে" লেবেল লাগানোর আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, “অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত ‘Turkey’, ‘Turkei’, ‘Turquie’ ইত্যাদি শব্দের পরিবর্তে তুর্কি Türkiye (তুর্কিয়ে) শব্দটি ব্যবহারের ক্ষেত্রে অধিক সংবেদনশীলতা দেখানো হবে।” বিজ্ঞপ্তিতে ‘তুর্কিয়ে’ শব্দটিকে উপস্থাপন করার কারণ হিসাবে দেখানো হয়েছিল যে, শব্দটি “তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধকে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করে এবং প্রকাশ করে”। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের মতে, 'টার্কি' পাখির সাথে তুরস্কের ইংরেজি নাম ‘Turkey’-র নিন্দনীয় সম্পর্ককে এড়ানোর জন্যেও এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। ১ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওলুর পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে ‘টার্কি’ নাম পরিবর্তনের জন্য আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ জুন ২০২২ তারিখে জাতিসংঘের মহাসচিব তা অনুমোদন দেন। বর্তমানে আন্তর্জাতিকভাবে তুরস্কের নাম ‘Türkiye’। এ নাম পরিবর্তন সম্পর্কে তিনটি কারণ বলা হচ্ছে-(১) টার্কি এক ধরনের পাখি যা আমেরিকানরা বিশেষ দিনে খায়। এটা তুরস্কের কাছে অপমানজনক। (২) রাজনৈতিক কারণ। (৩) এরদোগানের জনসমর্থন বাড়ানোর কৌশল।

SHAKIRUL ISLAM
SHAKIRUL ISLAM
2 years ago

Related Question

View All
Updated: 1 hour ago
  • প্রমথ চৌধুরী
  • বিমল মিত্র
  • সৈয়দ মুজতবা আলী
  • বলাইচাঁদ মুখোপাধ্যায়
47
  • ১ বলতে যে সময় প্রয়োজন
  • ১ সেকেন্ড
  • থামার প্রয়োজন নেই
  • ১ বলার দ্বিগুণ সময়
8
Updated: 1 day ago
  • কেশ
  • অলক
  • কুন্তল
  • সবকটি
4
Updated: 1 day ago
  • ইতঃ+ততঃ
  • ইত+অস্ত
  • ইতঃ+তত
  • ইত+স্তত
6
  • বিচরণ
    0%
    0 votes
  • অপমান
    40%
    2 votes
  • নিবারণ
    0%
    0 votes
  • বিফল
    60%
    3 votes
6
Updated: 1 day ago
  • বিশৃঙ্খল
  • মাত্র সূচনা
  • সাংঘাতিক ঘটনা
  • কঠিন পরীক্ষা
8
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই