সম্রাট অশোকের কয়টি শিলালিপি পাওয়া গেছে ?

Updated: 4 months ago
  • ৩৩
  • ৩৫
  • ৩৪
  • ২৭
720
উত্তরঃ

সঠিক উত্তর হলো A. ৩৩

মৌর্য সম্রাট অশোকের শাসনকাল এবং তাঁর প্রচারিত ধর্মীয় ও নৈতিক বাণীগুলো মূলত পাথরের স্তম্ভ এবং পাহাড়ের গায়ে খোদাই করা শিলালিপি থেকে জানা যায়। গবেষকদের মতে, এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের বিভিন্ন স্থানে সম্রাট অশোকের মোট ৩৩টি শিলালিপি পাওয়া গেছে। এই শিলালিপিগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:

  • প্রধান শিলালিপি (Major Rock Edicts)

  • ক্ষুদ্র শিলালিপি (Minor Rock Edicts)

  • স্তম্ভলিপি (Pillar Edicts)

Armin Ryhan
Armin Ryhan
3 weeks ago

উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। সম্রাট অশোকের (তৃতীয় শাসক) রাজত্বকালে। এসময় অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। এ প্রদেশের রাজধানী ছিল প্রাচীন পুণ্ড্রনগর। সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। সম্রাট অশোক সিংহাসন আরোহনে নিজ ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করেন ফলে তার উপাধি হয় চণ্ডাশোক। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধধর্ম গ্রহণ করেন। সম্রাট অশোক বৌদ্ধধর্মকে বিশ্বধর্মে পরিণত করেন। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন (রোমান সম্রাট) বলা হয়।

উপাধি ও পরিচয়
শিলালিপিতে তাঁকে সাধারণত 'দেবনামপ্রিয়' (দেবতাদের প্রিয়) এবং 'প্রিয়দর্শী' (সুন্দর দর্শনের অধিকারী) নামে অভিহিত করা হয়েছে। অশোক ছিলেন বিন্দুসারের পুত্র এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট।

কলিঙ্গ যুদ্ধ ও ধর্ম পরিবর্তন
২৬১ খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ জয় করেন। এই যুদ্ধের ভয়াবহ রক্তপাত দেখে তিনি মর্মাহত হন এবং চণ্ডাশোক থেকে ‘ধর্মাশোকে’ পরিণত হন। এরপর তিনি উপগুপ্ত নামক এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন।

বৌদ্ধ ধর্ম প্রচার
তিনি বৌদ্ধ ধর্মকে বিশ্বধর্মে রূপান্তরের জন্য তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠান। এছাড়াও তিনি ভারতের বিভিন্ন স্থানে ধর্ম মহামাত্র নামক রাজকর্মচারী নিয়োগ করেছিলেন।

তৃতীয় বৌদ্ধ সংগীতি
অশোকের পৃষ্ঠপোষকতায় পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি (সম্মেলন) অনুষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন মোগলিপুত্ত তিসা।

শিলালিপি ও লিপি
তিনিই প্রথম সম্রাট যিনি শিলালিপির মাধ্যমে সরাসরি প্রজাদের উদ্দেশ্যে বার্তা দিতেন। তাঁর শিলালিপিগুলো মূলত ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপিতে এবং প্রাকৃত ভাষায় লেখা। ১৮৩৭ সালে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন।

জাতীয় প্রতীক ও স্থাপত্য
ভারতের বর্তমান জাতীয় প্রতীক ‘লায়ন ক্যাপিটাল’ সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। এছাড়া তিনি মধ্যপ্রদেশের বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন।

মহাস্থানগড় ও বাংলা
বগুড়ার মহাস্থানগড়ে প্রাপ্ত ব্রাহ্মী শিলালিপি থেকে প্রমাণিত হয় যে, উত্তর বঙ্গ (পুণ্ড্রবর্ধন) তাঁর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

Related Question

View All
Updated: 6 months ago
  • গুপ্ত বংশ
  • কুশান বংশ
  • মৌর্য বংশ
  • আর্য বংশ
186
  • চন্দ্রগুপ্ত মৌর্য
  • অশোক মৌর্য
  • সমুদ্র গুপ্ত
  • কোনোটিই নয়
146
Updated: 6 months ago
  • সম্রাট অশোক
  • চন্দ্রগুপ্ত মৌর্য
  • শশাঙ্ক
  • দ্বিতীয় চন্দ্রগুপ্ত
1.9k
  • গৌতম বুদ্ধ
  • চন্দ্রগুপ্ত মৌর্য
  • সম্রাট অশোক
  • শশাঙ্ক
2.5k
  • ময়নামতি
  • মহাস্থনগড়ে
  • রোহিতগিরি
  • ‎শালবন বৌদ্ধ বিহার
1k
  • শশাঙ্ক
  • দেবনামপ্রিয়
  • ঋতুসংহার
  • মেগদূত
625
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই