সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

Updated: 7 months ago
  • ক্যাপ্টেন হকিন্স
  • এডডয়ার্ডস
  • স্যার টমাস রো
  • উইলিয়াম কেরি
10k
উত্তরঃ

সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত  -  ক্যাপ্টেন হকিন্স।

বিখ্যাত ইংরেজ ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিন্স।  ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কয়েক বছর পর হকিন্সকে ‘হেক্টর’ জাহাজের দায়িত্ব দেওয়া হয়।

১৬০৮ সালে এ জাহাজে করেই তাঁর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদল প্রথম ভারতীয় উপকূলে (সুরাট) পৌঁছে।

ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে তিনি আগ্রায় মোগল সম্রাট (চতুর্থ) জাহাঙ্গীরের দরবারে হাজির হন।  এর পরই ইংরেজদের বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি দেওয়া হয়।

সম্রাট আকবর ১৫৭৬ সনে বাংলা জয় করলেও বারো ভূঁইয়াদের কারনে মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করতে পারেননি। পরে, সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন এবং বাংলার রাজধানী রাজমহল হতে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুক-ই জাহাঙ্গীর। তিনি এদেশের সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন। সম্রাট জাহাঙ্গীরের সাথে নুরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

সম্রাট জাহাঙ্গীর (১৬০৫–১৬২৭ খ্রিস্টাব্দ)

জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি তাঁর ন্যায়বিচার এবং শিল্পের প্রতি অনুরাগের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাঁর শাসনামলে মুঘল সাম্রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল এবং শিল্পকলা, বিশেষ করে চিত্রশিল্প অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তাঁর জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল তাঁর বিদুষী পত্নী নূরজাহানের প্রভাব, যিনি পর্দার আড়াল থেকে সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন।

১. বাংলার ইতিহাস ও ঢাকা (বিসিএস-এর জন্য অতি গুরুত্বপূর্ণ)

  • বারো ভূঁইয়া দমন: জাহাঙ্গীরের আমলেই বাংলার প্রতাপশালী জমিদার বা বারো ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা হয়।

  • ঢাকার রাজধানী স্থাপন (১৬১০): ১৬১০ সালে জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খাঁ বারো ভূঁইয়াদের নেতা মুসা খাঁকে পরাজিত করে ঢাকাকে বাংলার রাজধানী করেন।

  • জাহাঙ্গীরনগর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ইসলাম খাঁ ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'

২. প্রশাসনিক ও বিচার ব্যবস্থা

  • ন্যায়বিচারের শিকল (Chain of Justice): আগ্রা দুর্গের শাহবুরুজ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত তিনি একটি সোনার শিকল ঝুলিয়ে দিয়েছিলেন। কোনো বিচারপ্রার্থী সেই শিকল ধরে টান দিলে সম্রাট নিজেই তাঁর অভিযোগ শুনতেন।

  • বারো নির্দেশ (Dastur-ul-Amal): সিংহাসনে বসার পর তিনি জনকল্যাণে ১২টি ফরমান বা নির্দেশ জারি করেন।

  • তামাক নিষিদ্ধকরণ: তিনি ভারতে তামাকের চাষ ও সেবন নিষিদ্ধ করেছিলেন (যদিও পর্তুগিজরা তাঁর আমলেই তামাক নিয়ে এসেছিল)।

৩. শিল্প ও ইউরোপীয় আগমন

  • চিত্রশিল্পের স্বর্ণযুগ: জাহাঙ্গীরের আমলকে মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ বলা হয়। তিনি নিজেই একজন বড় মাপের চিত্রসমালোচক ছিলেন।

  • ইংরেজদের আগমন: ১৬০৮ সালে ব্রিটিশ রাজা প্রথম জেমসের দূত হিসেবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এবং পরবর্তীতে ১৬১৫ সালে স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন এবং সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি লাভ করেন।

Quick Notes:

  • নূরজাহান: তাঁর প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। তিনি ছিলেন জাহাঙ্গীরের ২০তম পত্নী এবং অত্যন্ত ক্ষমতাধর নারী।

  • আত্মজীবনী: তিনি তুর্কি ভাষায় তাঁর আত্মজীবনী 'তুজুক-ই-জাহাঙ্গীরী' রচনা করেন।

  • শিখ গুরু নিধন: জাহাঙ্গীর শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন (যুবরাজ খসরুর বিদ্রোহে সহায়তা করার অভিযোগে)।

  • বিখ্যাত স্থাপনা: লাহোরের শালিমার বাগ এবং তাঁর নিজের সমাধি (লাহোর)। কাশ্মীরের নিশাত বাগও তাঁর সময়ে নির্মিত।

  • উপাধি: তাঁর বাল্যনাম ছিল সেলিম (আকবর তাঁকে ভালোবেসে 'শেখু বাবা' ডাকতেন)।

জাহাঙ্গীরের শাসনকাল:

বিষয়তথ্য
জন্ম১৫৬৯ (ফতেহপুর সিকরি)
রাজধানীআগ্রা
প্রধান সুবাদারইসলাম খাঁ (যিনি ঢাকাকে রাজধানী করেন)
মৃত্যু১৬২৭ (লাহোরের শাহদারাতে সমাহিত)

সম্রাট জাহাঙ্গীরের পর তাঁর পুত্র শাহজাহান সিংহাসনে বসেন, যাঁর আমলকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়।

আরও কিছু তথ্য জেনে নিইঃ

  • জাহাঙ্গীরের ডাকনাম ছিল- শেখু বাবা।
  • নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নিসা।
  • বাংলার সুবাদার হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পান ইসলাম খান ।
  • তাঁর আমলেই ইসলাম খান কর্তৃক বারো ভূঁইয়াদের দমন করা হয়।
  • বাংলার রাজধানী রাজমহল হতে ঢাকায় স্থানাস্তর (১৬১০) করা হয়।
  • ইসলাম খান ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
  • ১৬১২ সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে আনয়ন করেন ।
  • তাঁর আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আগমন করে।
  • সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুবরণ করেন- ১৯২৭ সালে, সমাধি পাকিস্তানের লাহোরে।
  • তার অবদানঃ সরকারি কাজে ফারসি ভাষা চালু , নিজের নামে মুদ্রা প্রচলন, আগ্রার দূর্গ নির্মাণ

Related Question

View All
  • ক্যাপ্টেন হকিংস

  • এডওয়ার্ডস

  • স্যার টমাস রো

  • উইলিয়াম কেরি

5.7k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই