সাইনুসাইটিস রোগের প্রধান উপসর্গ কোনটি ?
-
ক
কাশি
-
খ
জ্বর
-
গ
বমি
-
ঘ
মাথা ব্যথা
মাথার খুলিতে মুখমন্ডলীয় অংশে নাসাগহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ চারজোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারান্যাসাল সাইনাস বলে । এগুলো হলো -
১. ম্যাক্সিলারি সাইনাস (Maxillary Sinus) : ম্যাক্সিলারি অঞ্চলে গালে অবস্থিত । এর প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয় ।
২. ফ্রন্টাল সাইনাস (Frontal Sinus) : চোখের উপরে অবস্থিত । এর প্রদাহের কারণে চোখের উপরে ও মাথায় ব্যথা হয় ।
৩. এথময়েড সাইনাস (Ethmoid Sinus) : দু'চোখের মাঝখানে অবস্থিত । এর প্রদাহের কারণে দু'চোখের মাঝখানে বা পিছনে এবং মাথায় ব্যথা হয় ।
৪. স্ফেনয়েড সাইনাস (Sphenoid Sinus) : এথময়েড সাইনাসের পিছনে অবস্থিত । এর কারণে চোখের পিছনে ও মাথার চূড়ায় ব্যথা হয় ।
ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে বা এলার্জিজনিত কারণে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনুসাইটিস বলে । সাইনুসাইটিসের কারণে মাথা ব্যথা, মুখখমন্ডলে ব্যথা, নাক দিয়ে ঘন হলদে বা সবুজাভ তরল ঝরে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দেয় ।
সাইনোসাইটিসের প্রথম ও প্রধান উপসর্গ হলো মাথা ব্যাথা।
* সাইনোসাইটিসের আরও লক্ষণগুলো হলঃ
নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়। এতে পুঁজ বা রক্ত থাকতে পারে।
→ দীর্ঘ ও বিরক্তিকর তীব্র মাথা ব্যাথা লেগেই থাকে যা সাইনাসের বিভিন্ন অঞ্চলে যেতে পারে।
মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যাথার তীব্রতা আরও বেড়ে যায়।
→ জ্বর জ্বর ভাব থাকে, কোন কিছু ভালো লাগে না বরং অল্পতেই ক্লান্ত লাগে।
→ নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে বাজে গন্ধ বের হয়।
→ মুখমন্ডল অনুভূতিহীন মনে হয়।
মাথা ব্যাথার সাথে দাঁত ব্যাথাও হতে পারে।
কাশি হয়, রাতে কাশির তীব্রতা বাড়ে, গলা ভেঙে
সাইনুসাইটিস রোগের প্রধান উপসর্গ মাথা ব্যথা | সাইনুসাইটিস-এর প্রধান কারণগুলি হচ্ছে সাধারণ ঠাণ্ডা এবং অ্যালার্জি। এটা কোনও সংক্রমণের কারণেও ঘটতে পারে এবং সাধারণতঃ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরিস্কার করে দেয়। প্রচলিত উপসর্গগুলির মধ্যে আছে অবরুদ্ধ (বন্ধ) নাক, মাথাধরা, এবং মুখে স্ফীতি।
Related Question
View All-
ক
দু'চোখের মাঝখানে
-
খ
নাকের দুপাশের ম্যাক্সিলারি অঞ্চলে
-
গ
চোখের উপরে
-
ঘ
গালে
-
ক
ফ্রন্টাল সাইনাস
-
খ
ম্যাক্সিলারি সাইনাস
-
গ
স্ফেনয়েড সাইনাস
-
ঘ
অক্সিপিটাল সাইনাস
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন