সাত সাগরে কীসের মেলা?
সাত সাগরে কীসের মেলা?
-
ক
পানকৌড়ির মেলা
-
খ
সাপের মেলা
-
গ
মাছের মেলা
-
ঘ
ঢেউয়ের মেলা
মেলা
আহসান হাবীব
ফুলের মেলা পাখির মেলা
আকাশ জুড়ে তারার মেলা
রোজ সকালে রঙের মেলা
সাত সাগরে ঢেউয়ের মেলা।
আর এক মেলা জগৎ জুড়ে
ভাইরা মিলে বোনরা মিলে
রং কুড়িয়ে বেড়ায় তারা
নীল আকাশের অপার নীলে
ফুলের বুকে সুবাস যতো
বুকে-মুখে নেয় মেখে তাই
পাখির কলকণ্ঠ থেকে
সুর তুলে নেয় তারা সবাই।
রাতের পথে পাড়ি যখন,
তারার অবাক দীপ জ্বেলে নেয়।
রোজ সকালের আকাশপথে
আলোর পাখি দেয় ছেড়ে দেয়
সাত সাগরের বুক থেকে নেয়
ঢেউ তুলে নেয় ভালোবাসার।
জগৎ জুড়ে যায় ছড়িয়ে,
যায় ছড়িয়ে আলো আশার।
ভালোবাসার এই যে মেলা
এই যে মেলা ভাই-এর বোনের,
এই যে হাসি এই যে খুশি
এই যে প্রীতি লক্ষ মনের-
কচি সবুজ ভাই-বোনদের
আপনি গড়া এই যে মেলা,
এই মেলাতে নিত্য চলে
আপন মনে একটি খেলা।
সারা বেলাই সেই এক খেলা
গড়বে নতুন একটি বাগান,
অনেক ফুল আর অনেক পাখি
সব পাখিদের আলাদা গান-
তার মাঝেই একটি সুরে
সবারই সুর যায় মিলিয়ে
এক দুনিয়া এক মানুষের
স্বপ্ন তারা যায় বিলিয়ে।

Related Question
View Allউদ্দীপকে শিশুদের সম্পর্কে যে প্রত্যশা করা হয়েছে তার যথার্থ প্রতিফলন ঘটেছে তোমার পঠিত কোন কবিতায়?
-
ক
মেলা
-
খ
নতুন দেশ
-
গ
গরবিনী মা-জননী
-
ঘ
সাম্য
উদ্দীপক ও কবিতার আলোকে বলা যায় সুন্দর সমাজ গড়তে প্রয়োজন-
i. নারী-পুরুষের সমতা
ii. পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ
iii. ধর্ম-বর্ণ-জাত বৈষম্য দূর করা
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
কবিতাংশের কাঁচার সাথে 'মেলা' কবিতার কাদের মিল আছে?
-
ক
আলোর পাখি
-
খ
পাখির মেলা
-
গ
সবুজের মেলা
-
ঘ
ফুলের মেলা
উদ্দীপকের কবিতাংশে কবি নবীনদের স্বাগত জানিয়েছেন, তাদের-
i. শক্তি ও সম্ভাবনায় মুগ্ধ হয়ে
ii. একতার উৎসবকে দেখতে পেয়ে
iii. ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
'মেলা' কবিতায় কোন ভাবটি উপরের উদ্দীপকে ফুটে উঠেছে?
-
ক
এ বিশ্ব গানে ভরা
-
খ
গাছে গাছে পাখি গান গায়
-
গ
এ জগৎ যেন আনন্দের মেলা
-
ঘ
অন্তরের ভালোবাসায় সুন্দর বিশ্ব নির্মাণ
উদ্দীপক এবং 'মেলা' কবিতার মধ্যে সাদৃশ্যপূর্ণ চরণ হলো-
i. ফুলের মেলা পাখির মেলা
ii. এই যে হাসি এই যে খুশি
iii. গড়বে নতুন একটি বাগান
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!