সাধারণত কোন ক্ষেত্রে বখেয়া ফোঁড়ের ব্যবহার করা হয়

Updated: 5 months ago
  • ভরাট সেলাই করতে
  • নকশার ধার ও গাছের ডাল সেলাই করতে
  • কাপড় জোড়া দিতে
  • গলার সেলাই দিতে
95
No explanation available yet.

পূর্বের পাঠে তোমরা সেলাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে ধারণা লাভ করেছ। এই পাঠে তোমরা সামান্য সুচ সুতা দিয়ে অতি সাধারণ একটি কাপড়কে কীভাবে সুন্দর ও আকর্ষণীয় করা যায়, সে সম্পর্কে জ্ঞান অর্জন করবে। অর্থাৎ এই পাঠে তোমরা বিভিন্ন ফোঁড়ের মাধ্যমে সুচিশিল্পের দক্ষতা অর্জন করবে। এ কাজ করার সময় তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন-
(ক) নকশাটি যেন কাপড়ের উপর ফুটে ওঠে সেদিকে লক্ষ রেখে কাপড় নির্বাচন করতে হবে।
(খ) সঠিক স্থানে সঠিক রঙের সুতা ব্যবহার করতে হবে।
(গ) এমব্রয়ডারি করার সময় চিকন সুচ ব্যবহার করতে হবে।
(ঘ) কাপড় যেন কুঁচকে না যায় সেদিকে লক্ষ রেখে সুতার টান ঠিক রাখতে হবে।
(ঙ) নকশা অনুসারে বিভিন্ন ধরনের ফোঁড়ের সঠিক প্রয়োগ করতে হবে।
(চ) চর্চার মাধ্যমে নিখুঁত ফোঁড় সৃষ্টির চেষ্টা করতে হবে।

হাতের সাহায্যে সুচ সুতা দিয়ে কিভাবে একটি কাপড়ে বিভিন্ন ধরনের ফোঁড় সৃষ্টি করা যায় এ সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

রান ফোঁড়

সুতাসহ সুচ কাপড়ের নকশার মধ্যে ঢুকিয়ে কয়েকবার উপর নিচ করে ছোট ছোট ফোঁড় দিয়ে বের করে এনে রান ফোঁড় সম্পন্ন করা হয়। ফোঁড়গুলো সর্বত্র প্রায় সমান আকৃতির হতে হয়। এটা সবচেয়ে সহজ ফোঁড়। এই ফোঁড়ের সাহায্যে সাধারণ পোশাক তৈরি করা ছাড়াও নকশিকাঁথা, কুশন কভার, সোফা ব্যাক ইত্যাদি নকশা সেলাই করতে পারবে।

কাজ- ১ সুচে সুতা ভরে গিঁট দাও এবং একটি কাপড়ে রান ফোঁড়ের মাধ্যমে নকশা তৈরি করো।
টাক
দুই বা ততোধিক কাপড়ের টুকরা সাময়িকভাবে জোড়া দিতে রান ফোঁড়ের চেয়ে বড় বড় যে সেলাই অস্থায়ীভাবে করা হয় তাকে টাক সেলাই বলে। মেশিনে চূড়ান্ত সেলাই দেওয়ার পর এই টাক সেলাই খুলে ফেলতে হয়।

টাক সেলাই

কাজ- ২ সুচে সুতা ভরে গিট দাও এবং একটি কাপড়ে টাক সেলাইয়ের চর্চা করো।
বখেয়া ফোঁড়

বখেয়া সেলাই করার সময় প্রথমে কাপড়ে সুতা আটকিয়ে সুচকে একটু পেছনে এনে আর একটি ফোঁড় দিতে হবে। এই দ্বিতীয় ফোঁড়ে সুচের অগ্রভাগ প্রথম ফোঁড় থেকে একটু সামনে উঠবে। পরবর্তী ফোঁড়ও একইভাবে তুলতে হয়, তবে প্রথম ফোঁড় যেখানে শেষ হয়েছে ঠিক সেখানেই সুচ তুলতে হবে। এক্ষেত্রে প্রতিটি ফোঁড় পরস্পরের গায়ে লেগে থাকে। এই ফোঁড় বেশ মজবুত হয় এবং সোজা দিক দেখতে মেশিনের সেলাইয়ের মতো হয়। এই ফোঁড়ের উল্টোদিক ডাল ফোঁড়ের মতো দেখায়। নকশার ধার, গাছের ডাল, পাতা প্রভৃতিতে নকশার জন্য এই ফোঁড় ব্যবহার করা হয়।

কাজ - ৩ বখেয়া ফোঁড়ের সাহায্যে একটি কাপড়ে ডিজাইন তৈরি করো।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই