সাধিত শব্দ কোনটি?
সাধিত শব্দ কোনটি?
-
ক
কলম
-
খ
বই
-
গ
কলা
-
ঘ
কর্তব্য
এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে। যেমন: ক্+অ+ল্+অ+ম্ ধ্বনি। এ ধ্বনি পাঁচটির মিলিত রূপ হলো 'কলম'। 'কলম' এমন একটি বস্তুকে বোঝাচ্ছে, যা দিয়ে লেখা যায়। 'কলম'- 'ক', 'ল', 'ম' ধ্বনিসমষ্টির মিলিত রূপ, যা অর্থপূর্ণ। সুতরাং 'কলম' একটি শব্দ।
শব্দের গঠন
গঠনগত দিক থেকে দুটি শ্রেণিতে বিভক্ত: ক. মৌলিক শব্দ ও খ. সাধিত শব্দ।
ক. মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন:
আম, বই, কলম ইত্যাদি।
মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যোগ। যেমন:
আ + ম = আম
ব + ই = বই
ক + ল + ম = কলম ইত্যাদি।
প্রসঙ্গত উল্লেখ্য, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'ফলা' বলা হয়। সরল বর্ণের সঙ্গে 'কার' বা 'ফলা' যোগ করে শব্দ গঠন করা যায়। নিচে 'কার' ও 'ফলা' যোগে শব্দ গঠনের উদাহরণ প্রদত্ত হলো:
'কার' যোগ করে
ক্ + অ = ক, ল্ + আ = লা দুটোর মিলনে ক + লা= কলা।
উপর্যুক্ত উদাহরণে ক্-এর সঙ্গে 'অ' যুক্ত হয়ে প্রথমে 'ক' হয়েছে এবং ল্-এর সঙ্গে 'আ' যুক্ত হয়ে 'লা' হয়েছে। 'ক' ও 'লা' মিলিত হয়ে 'কলা' শব্দটি গঠিত হয়েছে।
উল্লেখ্য, অ-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। অ-ব্যঞ্জনের সঙ্গে অন্তর্লীন হয়ে যায়। যেমন: ক্+ অ = ক, খ + অ = খ।
'ফলা' যোগ করে
য-ফলা (্য) : ক্ + য = ক্য। উদাহরণ: বাক্য, ঐক্য, আধিক্য।
র-ফলা (্র) : ক্র = ক্র। উদাহরণ: চক্র, বক্র।
ম-ফলা (ত্ম) : ত্ + ম =ত্ম । উদাহরণ: আত্ম।
দ্+ম = দ্ম। উদাহরণ: পদ্ম।
হ্+ম =হ্ম। উদাহরণ: ব্রাহ্মণ।
ব-ফলা () : স্+ব = স্ব।
উদাহরণ: নিঃস্ব।
শ্+ব =শ্ব।
উদাহরণ: অশ্ব, বিশ্ব।
র-এর আরেকটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ [র্র]। রেফ বর্ণের শীর্ষে যুক্ত হয়। যেমন: র্ক। উদাহরণ: অর্ক, তর্ক, সতর্ক।
খ. সাধিত শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
সাধারণত কোনো মৌলিক বা ভিত্তি শব্দের সঙ্গে বিভিন্ন ব্যাকরণিক উপাদান যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। শব্দের অর্থ-বৈচিত্র্যের জন্য নানাভাবে শব্দের রূপ-রূপান্তর সাধন করা হয়। বিভিন্ন অর্থে ব্যবহারোপযোগী করে কোনো শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশের মিলনে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে।
শব্দগঠন: শব্দগঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি। নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে শব্দগঠন বলে। যে কোনো ভাষার শব্দগঠন প্রক্রিয়া দুইটি।
১। প্রত্যয়ের সাহায্যে শব্দগঠন ও
২। সমাসের সাহায্যে শব্দগঠন
উপসর্গ শব্দগঠনের প্রক্রিয়া নয়, উপাদান মাত্র। কারণ উপসর্গযুক্ত সকল শব্দই সমাস-সাধিত শব্দ; হয় অব্যয়ীভাব সমাস, না হয় প্রাদি সমাস। কাজেই উপসর্গযোগে শব্দগঠন প্রকারান্তরে শব্দগঠনের প্রক্রিয়া আলোচনা করা অবান্তর।
সন্ধি শব্দগঠনের প্রক্রিয়া নয়। কেননা সন্ধিবদ্ধ শব্দ মাত্রই হয় প্রত্যয়-সাধিত শব্দ, নয় সমাস-সাধিত শব্দ। প্রত্যয় ও সমাসের সাহায্যে শব্দ গঠনকালে সন্ধি হলো পাশাপাশি অবস্থিত ধ্বনি-সংযোগের নিয়ম। এ প্রসঙ্গে প্রত্যয়-সন্ধির সূত্রাবলি স্মরণযোগ্য।
বিভক্তির সাহায্যে শব্দগঠিত হয় না। বিভক্তিযোগে শব্দ ও ধাতু পদবাচ্য হয়। তাই বিভক্তিযোগে শব্দগঠন আলোচনা করা নিরর্থক।
এখন শব্দগঠন প্রক্রিয়া দুইটি আলোচনা করা হলো:
১. প্রত্যয়যোগে শব্দ গঠন: শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন:
মিঠা + আই = মিঠাই কুসুম + ইত = কুসুমিত
√চল্ + অন্ত = চলন্ত √কৃ + তব্য = কর্তব্য
বিমান + ইক = বৈমানিক মনু + অ = মানব
২. সমাসের সাহায্যে শব্দ গঠন: পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়ার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। যেমন:
মাতা ও পিতা = মাতা-পিতা সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
দিন দিন = প্রতিদিন বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
বাংলা ভাষায় শব্দ গঠনের নিয়ম জানা থাকলে কোন শব্দ ব্যাকরণগত কোন শ্রেণিতে পড়ে, সে সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং বহুল প্রচলিত শব্দের বদলে নতুন নতুন শব্দ গঠন করে ভাব প্রকাশের ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। সর্বোপরি ভাষাকে শুদ্ধভাবে বলতে, পড়তে, লিখতে এবং ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে শব্দের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
Related Question
View All'দ্রষ্টব্য' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-
ক
দৃশ্য+তব্য
-
খ
দৃশ্+তব্য
-
গ
দৃ+তব্য
-
ঘ
দৃশ্+ত
'সৌন্দর্য' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-
ক
সুন্দর + য
-
খ
সুন্দ + অর্য
-
গ
সুন + দর্য
-
ঘ
সুন্দ + ঐর্য
'কাব্য' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-
ক
কাব + ব
-
খ
কবি + য
-
গ
কবি + ব্য
-
ঘ
কবি + ব
এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক একককে কী বলে?
-
ক
ধ্বনি
-
খ
শব্দ
-
গ
বাক্য
-
ঘ
পদ
বাংলা ভাষায় অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে কোন শব্দ?
-
ক
তৎসম শব্দ
-
খ
বিদেশি শব্দ
-
গ
ফারসি শব্দ
-
ঘ
সংস্কৃতি শব্দ
'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-
ক
√ মু+ক্ত
-
খ
√মহ+ক্ত
-
গ
√মুচ+ক্ত
-
ঘ
√মৃচ+ক্ত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!