সামন্তবাদ ও প৭জিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে?

Updated: 9 months ago
  • ক
    রাইকমল
  • খ
    জলসাঘর
  • গ
    কালিন্দী
  • ঘ
    অগ্রদানী
বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন — সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) - 2021
1.9k
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো: B. জলসাঘর।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প ‘জলসাঘর’-এ ক্ষয়িষ্ণু সামন্তবাদ এবং উদীয়মান পুঁজিবাদের মধ্যকার সংঘাত অত্যন্ত নিপুণভাবে চিত্রিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র জমিদার বিশ্বম্ভর রায় আভিজাত্য ও বংশমর্যাদার প্রতীক হিসেবে সামন্ততন্ত্রকে প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে তাঁর প্রতিবেশী মহিম গাঙ্গুলি নতুন যুগের ধনিক বা পুঁজিপতি শ্রেণির প্রতীক। বিশ্বম্ভর রায় নিজের হারানো গৌরব ধরে রাখতে গিয়ে যেভাবে পুঁজিবাদের গতির কাছে পরাজিত হন, তা এই গল্পের মূল উপজীব্য। পরবর্তীতে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই গল্পের ওপর ভিত্তি করে একই নামে একটি কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন।

Sumaiya Mim
Sumaiya Mim
5 months ago
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)

তিরিশের দশকের প্রতিনিধি স্থানীয় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত উপন্যাসগুলোতে রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়, মানব চরিত্রের নানান জটিলতা ও নিগূঢ় রহস্য নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। কলেজে পাঠকালে (১৯২১) অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য কারাভোগ করেন।

  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৩ আগস্ট, ১৮৯৮ সালে বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
  • ১৯৫২ সালে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হন এবং আট বছর বিধানসভা ও ছয় বছর রাজ্যসভার সদস্য ছিলেন।
  • তিনি 'পদ্মশ্রী' ও 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন।
  • তিনি ১৪ সেপ্টেম্বর, ১৯৭১ সালে কলকাতায় মারা যান। তার মৃত্যুতে বাংলাদেশের প্রবাসী সরকার শোকবার্তা প্রেরণ করে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমূহ:

'চৈতালি ঘূর্ণি' (১৯৩১): এটি তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস।

'ধাত্রীদেবতা' (১৯৩৯): এটি প্রথমে ‘জমিদারের মেয়ে’ নামে 'বঙ্গশ্রী' পত্রিকায় প্রকাশিত হয়। পরে শনিবারের চিঠি পত্রিকায় 'ধাত্রীদেবতা' নামে প্রকাশিত হয়। এক ক্ষয়িষ্ণু জমিদার বংশকে কেন্দ্র করে দেশের সমাজ ও রাজনৈতিক জীবনের নানা আন্দোলন ও পরিবর্তন এ উপন্যাসের উপজীব্য।

'কালিন্দী' (১৯৪০): নদীর বুকের একটি চরকে কেন্দ্র করে বিবদমান দুই জমিদার পরিবারের দীর্ঘস্থায়ী সামন্ততান্ত্রিক বিরোধ, শিল্পপতি ও জমিদারের দ্বন্দ্বে জমিদারের পরাজয় এ উপন্যাসের মূল সুর। এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

'কবি' (১৯৪২): ডোম সম্প্রদায়ের নিতাই এক যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে সম্পর্ক বিষয়ক উপাখ্যানই এ উপন্যাসের মূল বিষয়। 'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এত ছোট কেনে? এই ভবনে।' এ উপন্যাসের বিখ্যাত উক্তি। উল্লেখ্য, 'কবি' নামে হুমায়ূন আহমেদও উপন্যাস রচনা করেছেন।

'গণদেবতা' (১৯৪২): প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের গ্রামীণ সমাজে ক্ষয়িষ্ণু সামন্তবাদের সাথে নব্যধনবাদের দ্বন্দ্ব এ উপন্যাসের নির্যাস।

'আরোগ্য নিকেতন' (১৯৫৩): এটি 'সঞ্জীবন ফার্মাসী' শিরোনামে ১৯৫২ সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসের নায়ক প্রাচীনপন্থী কবিরাজ জীবনমহাশয় ও নব্যশিক্ষিত ডাক্তার প্রদ্যোতের সাথে আদর্শিক সংঘাত এবং প্রাচীনবিদ্যা ও নবীন শিক্ষার টানাপোড়েন এ উপন্যাসের মূল কাহিনি। এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

'যতিভঙ্গ' (১৯৬২): অবাঙালি যুবতী রৌশনকে নিয়ে লেখা আধুনিক নারীর জীবনজিজ্ঞাসা ও মূল্যবোধ, নগরকেন্দ্রিক জীবনের বিভিন্ন সমস্যা এ উপন্যাসের উপজীব্য।

'অরণ্যবহ্নি' (১৯৬৬): এটি আদিবাসী সাঁওতাল বিদ্রোহের কাহিনি নিয়ে রচিত।

'১৯৭১' (১৯৭২): ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে রচিত তাঁর সর্বশেষ উপন্যাস '১৯৭১'। 'সুতপার তপস্যা' ও 'একটি কালো মেয়ের কথা' নামে দুটি কাহিনির সংযোগে রচিত '১৯৭১' উপন্যাসটি ১৯৭২ সালে প্রকাশিত হয়। 'একটি কালো মেয়ের কথা' অংশের কেন্দ্রীয় চরিত্র নাজমার মাধ্যমে একাত্তরের হাজার হাজার নারীর চরিত্র পরিস্ফুটিত হয়েছে। এ অংশে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ সময়কালে গ্রামীণ জীবনের চালচিত্র, বাংলাদেশিদের ত্যাগ ও সংগ্রামের অনন্যতা। ১৯৬৫ সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত গোপন রাজনৈতিক তৎপরতাকে উপজীব্য করে রচনা করেন 'সুতপার তপস্যা' অংশটি।

'জলসাঘর' (১৯৪২), 'পঞ্চগ্রাম' (১৯৪৩), 'অভিযান' (১৯৪৬), 'হাঁসুলী বাঁকের উপকথা' (১৯৪৭), 'পঞ্চপুণ্ডলী' (১৯৫৬), 'রাধা' (১৯৫৭), 'সুতপার তপস্যা'।

বৃহৎ মানবগোষ্ঠী ও তাদের সমাজের সামগ্রিক রূপ এ উপন্যাসে অঙ্কিত হয়েছে সার্থকভাবে। কোপাই নদীর বৃত্তাকার ধরনের বাঁক নারীর গলার অলংকার হাঁসুলীর মতোই। এই বাঁকে বাঁশ-বেতের গভীর জঙ্গলে বাস করে কাহাররা (পালকী বাহক)। চরিত্র: করালি, বনোয়ারী।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস 'ধাত্রীদেবতা' (১৯৩৯), 'গণদেবতা' (১৯৪২), 'পঞ্চগ্রাম' (১৯৪৩)।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পসমূহ

'রসকলি' (১৯২৮): এটি তাঁর রচিত প্রথম ছোটগল্প যা ১৯২৮ সালে 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়।

'জলসাঘর' (১৯৩৭): এটি ১১টি গল্পের সংকলন।

'বেদেনী' (১৯৪০), 'পাষাণপুরী', 'তারিণী মাঝি 'নীলকণ্ঠ', 'ছলনাময়ী', 'ডাক হরকরা', 'বেদে', 'পটুয়া 'মালাকার', 'লাঠিয়াল', 'চৌকিদার', 'অগ্রদানী'।'

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য সাহিত্যকর্মসমূহঃ

নাটক: 'পথের ডাক' (১৯৪৩), 'দুই পুরুষ' (১৯৪৩), 'দীপান্তর' (১৯৪৫)।

প্রহসন: চকমকি (১৯৪৫)।

কাব্যগ্রন্থ: 'ত্রিপত্র' (১৯২৬), এর মাধ্যমে তাঁর সাহিত্য সাধনার হাতেখড়ি।

ভ্রমণকাহিনি: 'মস্কোতে কয়েক দিন' (১৯৫৯)।

Related Question

View All
  • ক
    অসম ভালোবাসা
  • খ
    আদিবাসীদের জীবন চিত্র
  • গ
    ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
  • ঘ
    পঞ্চাশের মন্বন্তর
বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
620
Updated: 2 months ago
  • ক

    রবীন্দ্রনাথ ঠাকুর

  • খ

    তারাশঙ্কর

  • গ

    কাজী নজরুল ইসলাম

  • ঘ

    বঙ্কিমচন্দ্র

বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রাণিসম্পদ অধিদপ্তর — ল্যাবরেটরী টেকনিশিয়ান DLS Laboratory Technician - 2023 BD POST, Eastern Circle Postal Operator - 2016
2.8k
  • ক
    সৈয়দ ‍মুজতবা আলী
  • খ
    তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  • গ
    ড. মুহাম্মদ এনামুল হক
  • ঘ
    অন্নদাশঙ্কর রায়
বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ব্যাংক — সহকারী পরিচালক
5.1k
Updated: 8 months ago
  • ক
    সৈয়দ মুজতবা আলী
  • খ
    মানিক বন্দোপাধ্যায়
  • গ
    শওকত আলী
  • ঘ
    তারাশঙ্কর বন্দোপাধ্যায়
বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় — সহকারী সাইফার
3k
  • ক
    চৈতালী ঘূর্ণি
  • খ
    রক্তের অক্ষর
  • গ
    বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
  • ঘ
    ১৯৭১
বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৪১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
3.5k
Updated: 9 months ago
  • ক
    রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ
    তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  • গ
    অন্নদাশঙ্কর রায়
  • ঘ
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় — প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা
3.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই