উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও

সিমা ও তার পরিবার তিস্তার পাড়ে বসবাস করত। কিন্তু এখন সেখানে শুধু পানি। জীবিকা নির্বাহের জন্য তার পরিবার ঢাকায় চলে গেছে। অপরদিকে মি. 'ক' একজন গরিব কৃষক। সাম্প্রতিককালে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবং 'অতিরিক্ত গরমে তার ফসল নষ্ট হয়ে গেছে। 

সিমার পরিবার ঢাকা চলে গেছে কোন দুর্যোগের কারণে? 

Updated: 8 months ago
  • বন্যা
  • নদীভাঙন
  • সাইক্লোন
  • ভূমিধস
627
ব্যাখ্যাঃ

উদ্দীপকে সিমা ও তার পরিবারের তিস্তা নদীর পাড়ে বসবাসের কথা বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, তাদের পূর্বের বসতি এখন শুধু পানি দ্বারা পূর্ণ। অর্থাৎ, নদী তাদের বসতভিটা ও জমি গিলে ফেলেছে। এই ধরনের পরিস্থিতি, যেখানে নদীর তীরবর্তী ভূমি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, তাকে নদীভাঙন (River erosion) বলে। নদীভাঙনের কারণে মানুষ ভিটেমাটি হারিয়ে জীবিকার সন্ধানে অন্যত্র (যেমন ঢাকায়) চলে যেতে বাধ্য হয়। বাংলাদেশের নদীবহুল অঞ্চলে, বিশেষ করে তিস্তার মতো বড় নদীর পাড়ে এটি একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ।

অন্যান্য বিকল্পগুলো প্রাসঙ্গিক নয় কারণ:

        
  • বন্যা: বন্যা হলো সাময়িক জলাবদ্ধতা। বন্যায় পানি বাড়লেও সাধারণত জমি স্থায়ীভাবে বিলীন হয় না, পানি কমে গেলে আবার ভেসে ওঠে। কিন্তু উদ্দীপকে স্থায়ীভাবে জমি হারানোর ইঙ্গিত রয়েছে।
  •     
  • সাইক্লোন: সাইক্লোন হলো এক ধরনের ঘূর্ণিঝড় যা উপকূলীয় অঞ্চলে আঘাত হানে এবং এর সাথে তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস থাকে। উদ্দীপকে এ ধরনের কোনো ঘটনার বর্ণনা নেই।
  •     
  • ভূমিধস: ভূমিধস সাধারণত পাহাড় বা উঁচু ঢালু অঞ্চলের মাটি বা পাথর ধসে পড়াকে বোঝায়। তিস্তা নদীর অববাহিকা সাধারণত সমতল হওয়ায় সেখানে ভূমিধসের ঘটনা বিরল।

অতএব, উদ্দীপকের বর্ণনা অনুযায়ী সিমার পরিবার নদীভাঙনের কারণেই ঢাকা চলে গেছে।

Satt AI
Satt AI
2 weeks ago

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকাগুলোর একটি। আমরা জানি যে, ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ করা যায়। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও অত্যধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। শীত মৌসুমে হঠাৎ শৈত্য ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ করা যায়। এ ছাড়া এ দেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এ দুর্যোগ সংঘটনের কারণ । বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এইসব দুর্যোগের প্রভাব লক্ষ করা যায়।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারব ;
• বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারব;
• দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারব;
• দুর্যোগের ধরন উল্লেখ করতে পারব;
• বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা- ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও অগ্নিকাণ্ড ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব;
• বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা করতে পারব ;
• বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এসব দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করতে পারব;
• প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগে করণীয়, জীবন ও জীবিকা রক্ষায় উপযোগী পদক্ষেপের পরামর্শসহ পরিকল্পনা তৈরি করতে পারব ;
• পরিবেশ বিষয়ে সচেতন হব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই