নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।

সুজন মিয়া "সোনার বাংলা" কৃষি সমবায় সমিতির একজন সদস্য। এবার সমিতি থেকে ঢাকায় জীবন্ত মাছ পরিবহনের সিদ্ধান্ত নিল।

সুজন মিয়াকে কোনটির অভাব পূরণে সচেষ্ট থাকতে হবে?

Updated: 1 year ago
  • ক
    প্রাকৃতিক খাদ্য
  • খ
    সম্পূরক খাদ্য
  • গ
    অক্সিজেন
  • ঘ
    হাইড্রোজেন
463
ব্যাখ্যাঃ                                   🐟💧   জীবন্ত মাছ পরিবহন   (পানিভর্তি বড় পাত্র)         প্রয়োজন         🫧 O₂   পর্যাপ্ত অক্সিজেন   (শ্বাসকার্য ও বাঁচিয়ে রাখা)

🔎 জীবন্ত মাছ বা মাছের পোনা পরিবহনের জন্য পানি ভরা বড় পাত্র প্রয়োজন এবং পরিবহনের সময় পাত্রে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হয়, যাতে অক্সিজেনের অভাবে মাছ মারা না যায়।

Satt AI
Satt AI
4 days ago

কৃষি পণ্য উৎপাদন : পণ্য শব্দটির ব্যবহার বলে দেয় যে উৎপাদিত দ্রব্যাদি বিপণনের জন্যই সমবায়ের ভিত্তিতে উৎপাদন করা হচ্ছে । তা সে উৎপাদিত দ্রব্য শস্য, ফুল, ফল, তন্তু, বীজ, বাঁশ, কাঠ, ডিম, দুধ, মাংস, চামড়া, মাছ যাই হোক না কেন । মূল উদ্দেশ্য লাভ বা মুনাফা অর্জন । কৃষি পণ্য উৎপাদন উৎপাদক এবং ভোক্তা অর্থাৎ ব্যবহারকারীর স্বাস্থ্যহানিকর না হয় এবং সেই সঙ্গে যেন পরিবেশবান্ধব হয়, সেই দিকেও লক্ষ রেখে কৃষি পণ্য উৎপাদন জরুরি ।

সমবায়টি কোন কৃষি পরিবেশ অঞ্চলে অবস্থিত, কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত জমি শ্রেণি, মাটির গুণাগুণ, সমবায়ী পরিবারগুলোর বাজারের চাহিদা ইত্যাদি ও পরিবেশবান্ধবতা বিবেচনায় নিয়ে উৎপাদনের উপযুক্ত কৃষিপণ্য এবং উৎপাদন পদ্ধতি পরিকল্পনা করে সেই অনুযায়ী উৎপাদন করা যুক্তিযুক্ত । কৃষি ক্ষেত্রে এবং খামারে যাতে কোনো রোগবালাইয়ের উপদ্রব না হয়, হলেও যাতে তা কার্যকরভাবে নিরাপদ রাখা যায় তার জন্য যথাযথ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার । উৎপাদিত দ্রব্য নিরাপদে সংগ্রহ করার বিষয়টিও জরুরি। সংগ্রহের পর সংরক্ষণ পরিবহনের জন্য কিছু কাজ, যেমন বাছাই-ছাটাই, শ্রেণি বিভাজন, প্যাকেটজাতকরণ বা যথাযথ পাত্রে স্থাপন ইত্যাদি কাজও পণ্যের মানোন্নয়ন ও সংরক্ষণে সহায়ক হয় । উপযুক্ত সময়ে বিপণনের জন্য কম বেশি সময়ের জন্য পণ্য গুদামজাত করে রাখার প্রয়োজন । কৃষি পণ্য গুদামজাত করতে উপযুক্ত এবং কার্যকর পাত্র যেমন প্রয়োজন, তেমনি গুদামের পরিবেশও সৃষ্টি করতে হয় । ধান, গম, ভুট্টা বিভিন্ন প্রকার ডাল ইত্যাদি পণ্য একটা নির্দিষ্ট পরিমাণ শুকানোর প্রয়োজন হয় এবং বায়ুরোধক পাত্রে রেখে পাকা গুদামে রাখতে হয় । খুব ধনী কৃষক না হলে একজনের পক্ষে এই সকল সুবিধা সৃষ্টি সম্ভব নয় । সমবায় এই আয়োজন সহজেই করতে পারে । কৃষি পণ্য বিপণনে আরেকটি কার্যক্রম হলো নিরাপদ পরিবহন। পরিবহনের পাত্র, খাঁচা, প্যাকিং ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় । প্যাকিং নির্ভর করে পণ্যের উপর । শস্য পরিবহনে চটের বস্তা উপযুক্ত হলেও সবজি, ফুল-ফলের জন্য কোনোক্রমেই উপযুক্ত নয় । এ সকল পণ্যের কোনোটার জন্য বাঁশের বিশেষ টুকরি কিংবা হার্ডবোর্ড কাগজের বাক্স দরকার । আবার মাছ পরিবহনের জন্য বাঁশের বিশেষ টুকরি ব্যবহার করা নিরাপদ হলেও মাছের জ্যান্ত পোনা পরিবহনে পানি ভরা বড় পাত্র প্রয়োজন । পোনা এমনভাবে পরিবহন করতে হবে যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় । ডিম পরিবহনের জন্য বিশেষ পাত্র ব্যবহার করা হয় যাতে ভাঁজ করে হাজার হাজার ডিম এক সাথে পরিবহন করা যায় । আবার দুধ পরিবহনে প্রয়োজন বিশেষ পাত্র । বিপণনের সুবিধার জন্য কৃষি সমবায়ের সঙ্গে নির্দিষ্ট বিপণন সংস্থার আগে থেকে চুক্তি সম্পন্ন থাকলে সবচাইতে ভালো হয় । এই আয়োজনও সমবায় ভালোভাবে করতে পারে ।

কাজ : শিক্ষার্থীরা একক কাজ হিসাবে বিপণনের হিসাব নিকাশ/রেজিস্ট্রার্ড খাতায় লিপিবদ্ধ করবে এবং শ্রেণিতে জমা দিবে ।


 

Related Question

View All
  • ক
    বাজারে চাহিদা বৃদ্ধি
  • খ
    অধিক পণ্য উৎপাদন
  • গ
    খাদ্য চাহিদা পূরণ
  • ঘ
    মুনাফা অর্জন
810
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই