'হরবোলা' কোন সমাস?
-
ক
দ্বিগু
-
খ
বহুব্রীহি
-
গ
উপপদ তৎপুরুষ
-
ঘ
কর্মধারয়
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। [১] কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - হরবোলা, গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
উপপদ কাকে বলে?
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে ব্যাকরণে উপপদ বলে। যেমন - জলচর পদের 'চর' (অর্থাৎ চরা) কৃদন্ত পদটির পূর্বপদ 'জল' পদটি হল উপপদ।
উদাহরণ--
পঙ্কে জন্মে যে =পঙ্কজ
মুখে থাকে যা =মুখস্থ
গণিত জানেন যিনি =গণিতজ্ঞ
দিবাকর = দিবা করে যে ।
জলচর = জলে চরে যে ।
সূত্রধর = সূত্র ধরে যে ।
খেচর = খ-তে(আকাশে) চরে যে ।
বিজ্ঞ = বিশেষভাবে জানেন যিনি ।
পাদপ = পা দিয়ে পান করে যে ।
শুভদা = শুভ দান করে যে ।
অভ্রভেদী = অভ্র ভেদ করে যে ।
পঙ্কজ = পঙ্কে জন্মে যা ।
ইন্দ্রজিৎ = ইন্দ্রকে জয় করিয়াছে যে ।
যাদুকর = যাদু করে যে ।
নীরদ = নীর দান করে যে ।
মধুকর = মধু করে যে ।
বসুন্ধরা = বসু(ধন) ধরে যে ।
গুপ্তচর = গুপ্তভাবে চরে যে ।
সারদা = সার দেন যে দেবী ।
নৃপ = নৃ(নরগনকে) পালন করেন যিনি ।
সহজ = সহ(সঙ্গে সঙ্গে) জন্মে যাহা ।
রসজ্ঞ = রস জানেন যিনি ।
একদেশদর্শী = এক দেশ দেখে যে ।
মনোমোহী = মনকে মহীত করে যে ।
গোপ = গোপালন করে যে ।
একান্নবর্তী = একান্নে বর্তন করে যে ।
মুখস্থ = মুখে থাকে যে ।
বরদ = বর দান করেন যিনি ।
পয়োধর = পয়ঃ ধারন করে যে ।
পত্রচর = পত্রে পত্রে চরে যে ।
রুচিকর = রুচি করে যে ।
সব্যসাচী = সব্য দারা সচন করেন যিনি ।
মলয়জ = মলয়ে জন্মে যে ।
বোলধরা = বোল ধরিয়াছে যে ।
কাঠঠোকরা = কাঠে ঠোকরায় যে ।
ডানপিতে = ডান্ডা পিটিয়া থাকে যে ।
মনোলোভা = মন লুব্ধ করে যে ।
পুঁথিপড়ো = পুঁথি পড়ে যে ।
দুনিয়াজোড়া = দুনিয়া জুড়ে থাকে যে ।
কুলমজানী = কুল মজায় যে নারী ।
পথিকৃৎ = পথ করেন যিনি ।
পেশকার = পেশ করে যে ।
গিরিশ = গিরিতে শয়ন করেন যিনি ।
ছেলেধরা = ছেলে ধরে যে ।
পকেটমার = পকেট মারে যে ।
বর্ণচোরা = বর্ণ চুরি করে যে ।
মিথ্যাবাদী = মিথ্যা বলে যে ।
বিহগ = বিহায়সে(আকাশে) গমন করে যে।
শত্রুঘ্ন = শত্রুকে বধ করে যে ।
দ্বিপ = দ্বি(দুইয়ের দ্বারা) পান করে যে ।
পারদর্শী = পার(সীমা) দর্শন করে যে ।
হৃদয়হরন = হৃদয় হরন করে যে ।
ভূমিষ্ঠ = ভূমিতে থাকে যে ।
পাসকরা = পাস করিয়াছে যে ।
Related Question
View Allউপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
-
ক
গরুর গাড়ি
-
খ
ছাত্রাবাস
-
গ
উপাচার্য
-
ঘ
জাদুকর
'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
-
ক
দ্বন্দ্ব
-
খ
বহুব্রীহি
-
গ
নিত্য
-
ঘ
উপপদ তৎপুরুষ
‘ বিশেষ্য + ক্রিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝায়?
-
ক
নিত্য সমাস
-
খ
অলুক তৎপুরুষ
-
গ
কর্মধারয় সমাস
-
ঘ
উপপদ তৎপুরুষ
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?
-
ক
উপপদ
-
খ
প্রাতিপদিক
-
গ
প্রপদ
-
ঘ
পূর্বপদ
-
ক
অলুক তৎপুরুষ
-
খ
নঞ তৎপুরুষ
-
গ
ষষ্ঠী তৎপুরুষ
-
ঘ
উপপদ তৎপুরুষ
-
ক
রাজার মিস্ত্রী
-
খ
রাজ যে মিস্ত্রী
-
গ
মিস্ত্রীর রাজা
-
ঘ
মিস্ত্রীর যার রাজা
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!